IPL 2024: পিচ থেকে সুবিধা পাবে না ঘরের দল! প্রথম ম্যাচ শুরুর আগে নাইটদের অস্বস্তি বাড়িয়ে সুজনের বিস্ফোরণ

আন্তর্জাতিক ম্যাচ হোক বা আইপিএল, ঘরের মাঠে সব দলই নিজেদের পছন্দ মতো পিচে খেলতে চায়। তাই মাঠে গিয়েই কোচ-অধিনায়করা কিউরেটরকে তাঁদের পছন্দ-অপছন্দের কথা জানিয়ে দেন। সেই মতোই পিচ বানানোর জন্য আবেদন-অনুরোধও চলতে থাকে। ব্যাতিক্রম নয় কলকাতা নাইট রাইডার্সও। কিন্তু ইডেনে আইপিএলের বোধনের আগেই বোমা ফাঁটালেন সিএবির পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়।

শনিবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্স নামছে প্রথম ম্যাচ খেলতে। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচের আগে বিস্ফোরণ ঘটালেন সুজন মুখোপাধ্যায়। বরাবরের স্পষ্ট বক্তা সুজন। সাদাকে সাদা, কালোকে কালো বলতে দ্বিধা করেন না। এবার টুর্নামেন্ট শুরুর আগেই নাইট শিবিরের অস্বস্তির মাত্রা কয়েকগুণ বাড়িয়ে দিলেন সুজন মুখোপাধ্যায়।

kkr vs srh pitch

আসন্ন আইপিএলে ইডেনে ঘরের দল কেকেআর পিচ থেকে যে কোনও রকম বাড়তি সুবিধা পাবে না তা প্রথম ম্যাচের আগেই স্পষ্ট জানিয়ে দি‌লেন সিএবির পিচ কিউরেটর।।তিনি দাবি করেছেন যে আইপিএলের নিয়মে কোথাও বলা নেই যে পিচগুলি হোম টিমের পক্ষে হতে হবে।

একটি ইংরেজি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুজন মুখোপাধ্যায় বলেছেন, হোম টিমের পক্ষ নেওয়ার প্রশ্নই আসে না। আইপিএলের নিয়মে কোথাও বলা নেই যে পিচগুলি হোম টিমের পক্ষে হওয়া উচিত। এটি কিউরেটরের উপর নির্ভর করে। কেকেআর প্রতি বছর স্পিন নির্ভর দল তৈরি করে।, তবে এবার তাদের মিচেল স্টার্ক রয়েছে, যাকে ২৪.৭৫ কোটি টাকায় কেনা হয়েছিল। তাই তিনি একজন পেসার। আমি কেকেআর ম্যানেজমেন্ট থেকেও কোনো ইঙ্গিত পাইনি পিচ তৈরি করার বিষয়ে।'

একইসঙ্গে সুজন মুখোপাধ্যায় বলেছেন, ইডেনের উইকেট এমন নয় যে ঘোরে না। এটা একটু করে। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ওয়ানডে বিশ্বকাপের ম্যাচটি মনে আছে? আমি যে উইকেটগুলি প্রস্তুত করি সেগুলি সামান্য স্পিন সহ ভাল বাউন্স দেবে এবং ব্যাটাররাও এখানে খেলা উপভোগ করবে। ইডেনে এমন পিচ বানানো হয় যাতে ভালো ক্রিকেট উপহার পান দর্শকরা।

তবে এবার স্পিন নির্ভর দল নয়, রয়েছে ভালো পেসারও। নারাইন, বরুণ চক্রবর্তী, সূয়স শর্মাদের পাশাপাশি রয়েছেন এক্সপ্রেস গতির মিচেল স্টার্ক। সঙ্গে চেতন সাকারিয়া, বৈভব অরোরা, হর্ষিত রানার মতো ভারতীয় পেসার। ব্যাটিং বিভাগে আছেন ফিল সল্টের মতো বিদেশি। ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিংদের মতো দেশীয় তারকারা। আর মাঠের বাইরে ডাগ আউটে থাকবেন কেকেআরের সবথেকে বড় তারকা গৌতম গম্ভীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+