IPL 2024: লোকেশ রাহুল অনিশ্চিত আইপিএলের প্রথম দিকে! তড়িঘড়ি বিকল্প নেতা বেছে নিল লখনউ সুপার জায়ান্টস
IPL 2024: আইপিএল শুরু মার্চের ২২ তারিখ থেকে। তার আগে লোকেশ রাহুলকে নিয়ে ধোঁয়াশা বাড়ছে। তাঁর চোটের এখন কী পরিস্থিতি সে সম্পর্কে সুস্পষ্ট বার্তা এখনও দেয়নি বিসিসিআই।
আজ বিসিসিআই জানিয়েছে, লোকেশ রাহুল ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টেও খেলতে পারবেন না। আর তাতেই রাহুলকে নিয়ে চর্চা জোরালো হয়েছে।

বোর্ডের তরফে জানানো হয়েছে, লোকেশ রাহুলের চোট ও ফিটনেসের ব্যাপারে নজর রাখছে মেডিক্যাল টিম। রাহুলের কোয়াড্রিসেপ-টেন্ডন ইনজুরি রয়েছে। সে কারণে তিনি লন্ডনে চিকিৎসককে দেখিয়েছেন। উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের পরই চোট সমস্যায় ভুগতে শুরু করেন রাহুল।
মাঝে লোকেশ রাহুল সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, তিনি ৯০ শতাংশ ফিট। চোট যেভাবে সারছে তাতে সন্তোষ প্রকাশও করেন রাহুল। তারপর থেকেই শুরু হয় কোন টেস্টে তিনি খেলতে পারবেন তা নিয়ে জল্পনা। চতুর্থ টেস্টের পরেও ইঙ্গিত মিলতে থাকে, তিনি খেলার জন্য প্রস্তুত নন। ফলে ধোঁয়াশা তৈরি হয়।
বোঝা যাচ্ছে, রাহুল লন্ডনেই চিকিৎসকের পরামর্শমতো চলবেন। প্রশ্ন উঠছে, তাহলে ন্যাশনাল ক্রিকেট আকাদেমির মেডিক্যাল স্টাফদের উপর কী ভরসা হারিয়েছেন রাহুল? রাহুলের না থাকা চলতি ইংল্যান্ড সিরিজে ভারতীয় দলের কাছে খুব বড় বিষয় না হলেও চিন্তা বাড়ছে লখনউ সুপার জায়ান্টসের।
লখনউ সুপার জায়ান্টসের সহ অধিনায়ক করা হলো নিকোলাস পুরাণকে (Nicholas Pooran)। এর আগে, লখনউ সুপার জায়ান্টসের সহ অধিনায়ক ছিলেন ক্রুণাল পাণ্ডিয়া। তাঁর জায়গায় ওয়েস্ট ইন্ডিজের তারকা উইকেটকিপার-ব্যাটারেই আস্থা রাখল সঞ্জীব গোয়েঙ্কার দল।
KL Rahul (C)
— Lucknow Super Giants (@LucknowIPL) February 29, 2024
Nicholas Pooran (VC)
This season feels special already 💙 pic.twitter.com/367JTTeSHL
লখনউ সুপার জায়ান্টসের এক্স হ্যান্ডলে একটি ছবি পোস্ট করা হয়েছে যাতে দেখা যাচ্ছে লোকেশ রাহুলই পুরাণের হাতে বিশেষ জার্সি তুলে দিচ্ছেন, যার পিছনে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়কের নাম ও জার্সি নম্বরের সঙ্গে লেখা ভিসি, অর্থাৎ ভাইস ক্যাপ্টেন।
রাহুল যদি আইপিএলের প্রথম দিকের বেশ কয়েকটি ম্যাচে খেলতে না পারেন ফিটনেসজনিত কারণে, তাহলে পুরাণই লখনউ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দেবেন। এর আগে, রাহুলের অনুপস্থিতিতে ক্রুণালকে লখনউয়ের অধিনায়কত্ব করতে দেখা গিয়েছে।
পুরাণ উইকেটকিপিংয়ের পাশাপাশি ঝোড়ো ব্যাটিং করতে পারদর্শী। পাঞ্জাব ও হায়দরাবাদের মতো ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলেছেন। বিদেশেও প্রচুর টি২০ লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে। গত বছর কুইন্টন ডি ককের চেয়ে পুরাণকেই বেশি খেলিয়েছে লখনউ। ১৫ ম্যাচে ১৭২.৯৪ স্ট্রাইক রেট রেখে তিনি ৩৫৮ রান করেন, ২টি অর্ধশতরান-সহ।
লখনউ সুপার জায়ান্টসের হয়ে দুই মরশুমে ক্রুণাল পাণ্ডিয়া ৬টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। ২টিতে হেরেছেন, একটি ম্যাচ ড্র হয়েছিল। রাহুলকে নিয়ে অবশ্য এখনও আশাবাদী লখনউ সুপার জায়ান্টস। তিনি ছিটকে গেলে অবশ্য তা হবে বড় ধাক্কা। জয়পুরে ২৪ মার্চ রাজস্থান রয়্যালস ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে এলএসজি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications