লখনউয়ের চিন্তা বাড়িয়ে শীর্ষে কেকেআর! নারিন-রাসেল-রামনদীপ অনবদ্য, ৩টি করে শিকার বরুণ-হর্ষিতের
IPL 2024: লখনউ সুপার জায়ান্টস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচে অপরাজেয় তকমা ধরে রাখলেন কেকেআর মেন্টর গৌতম গম্ভীর। ইডেনের পর এবার লখনউয়ের একানা স্টেডিয়ামেও দাপুটে জয় কেকেআরের।
এবারের আইপিএলের আগে তিনটি সাক্ষাতে তিনটিতেই জিতে ছিল লখনউ। চলতি আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জোড়া জয় ছিনিয়ে নিল শ্রেয়স আইয়ারের দল। প্লে-অফ নিশ্চিত করে দখলে নিল শীর্ষস্থানও।

টস জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠিয়েছিলেন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল। ২০ ওভারে শ্রেয়স আইয়ারের দল তোলে ৬ উইকেটে ২৩৫। এই প্রথম এবারের আইপিএলে একানা স্টেডিয়ামে কোনও দল দলগত দুশো রানের মাইলফলক স্পর্শ করল।
সুনীল নারিন ৬টি চার ও সাতটি ছয়ের সৌজন্যে ৩৯ বলে ৮১ রান করেন। ফিল সল্ট ৩২, অঙ্গকৃষ রঘুবংশী ৩২, আন্দ্রে রাসেল ১২, রিঙ্কু সিং ১৬, শ্রেয়স আইয়ার ২৩ রান করেন। রামনদীপ সিং ৬ বলে ২৫ রানে অপরাজিত থাকেন। বনবীন উল হক তিনটি এবং যশ ঠাকুর, রবি বিষ্ণোই ও যুধবীর সিং ১টি করে উইকেট নেন।
রেকর্ড রান তাড়া করতে নেমে হিসেব কষে শুরু করলেও চাপেই ছিল লখনউ সুপার জায়ান্টস। দ্বিতীয় ওভারের শেষ বলে আরশিন কুলকার্নি ৭ বলে ৯ রানে আউট হন। মিচেল স্টার্কের বলে অনেকটা পিছনে দৌড়ে দিয়ে রামনদীপ যে ক্যাচ ধরেন, তা আইপিএলের সেরা ক্যাচের মধ্যে অন্যতম হতে পারে বলে উল্লেখ করেন রবি শাস্ত্রী।
লোকেশ রাহুল ২১ বলে ২৫ রান করে হর্ষিত রানার বলে রামনদীপের হাতেই ক্যাচ দেন। এ ক্ষেত্রে শ্রেয়সের ফিল্ড প্লেসিংয়ের প্রশংসা করেছেন বিশেষজ্ঞরা। দীপক হুডা ৫ রান করে বরুণ চক্রবর্তীর বলে লেগ বিফোর হন। এরপর দুটি মূল্যবান উইকেট তুলে নিয়ে লখনউকে কার্যত ম্যাচ থেকে ছিটকে দেন আন্দ্রে রাসেল।
নিকোলাস পুরান ১০ ও মার্কাস স্টইনিস ২১ বলে ৩৬ করে রাসেলের শিকার হন। ১২ বলে ১৫ করা আয়ুষ বাদোনিকে ফেরান সুনীল নারিন। ৯ বলে ১৬ রান করে অ্যাশটন টার্নার বরুণ চক্রবর্তীর বলে তাঁর হাতেই ক্য়াচ দিয়ে ফেরেন। ক্রুণাল পাণ্ডিয়া ৫ রান করে হর্ষিত রানার বলে কট বিহাইন্ড হন।
যুধবীর সিং ৭ রান করে বরুণ চক্রবর্তীর তৃতীয় শিকার। ১৬.১ ওভারে রবি বিষ্ণোই ৩ বলে ২ রান করে হর্ষিত রানার বলে লেগ বিফোর হতেই ১৩৭ রানে গুটিয়ে যায় লখনউ সুপার জায়ান্টস। কেকেআরের জয় ৯৮ রানে। হর্ষিত রানা ৩.১ ওভারে ২৪ ও বরুণ চক্রবর্তী ৩ ওভারে ৩০ রান খরচ করে তিনটি করে উইকেট নেন।
আন্দ্রে রাসেল ২ ওভারে ১৭ রান দিয়ে নেন ২ উইকেট। মিচেল স্টার্ক ও সুনীল নারিন নেন ১টি করে উইকেট। কেকেআরের ১১ ম্যাচে হলো ১৬ পয়েন্ট, নেট রান রেট ১.৪৫৩। যার ফলে দুইয়ে নেমে গেল রাজস্থান রয়্যালস। রাজস্থানের রয়েছে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পাঁচে লখনউ, নেট রান রেট মাইনাস (-)০.৩৭১।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications