Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sunil Narine: আইপিএল হ্যাটট্রিক থেকে শতরান! সুনীল নারিনের বড়দিন ১৬ এপ্রিল, রোহিতের কীর্তি স্পর্শ সেঞ্চুরিতে

Sunil Narine: সুনীল নারিনের কেরিয়ারে গুরুত্বপূর্ণ হয়ে থাকল ১৬ এপ্রিল দিনটি। ২০১৩ সালে আজকের দিনেই কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন নারিন।

তখন গৌতম গম্ভীর ছিলেন নাইট অধিনায়ক। এখন গম্ভীর কেকেআরের মেন্টর। তাঁর সামনেই এদিন কেরিয়ারের প্রথম শতরান পূর্ণ করলেন ক্যারিবিয়ান তারকা।

Sunil Narine

আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এলেন সুনীল নারিন। ১টি শতরান ও ১টি অর্ধশতরানের দৌলতে তিনি ৬ ম্যাচে ২৭৬ রান করেছেন। বিরাট কোহলি ৭ ম্যাচে ৩৬১ ও রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ এখনও অবধি ২৮৪ রান করেছেন।

তিনি কমলা টুপি দখলের লড়াইয়ে আছেন সে কথা আগে শুনলে তাঁর জোক মনে হতো, নির্দ্বিধায় জানালেন নারিন। তিনি বলেন, আমি দীর্ঘদিন ওপেন করিনি। গৌতম গম্ভীর আসার পর আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছেন। তিনি আশ্বাস দেন, আমাকে দিয়েই ওপেন করাবেন।

ফলে এই সাফল্যের কৃতিত্ব গম্ভীরকেই দিলেন নারিন। তিনি বলেন, সব ম্যাচের মতোই আজকেও দলের শুরুটা ভালো যাতে হয় সেদিকে নজর রেখেছিলাম। ভালো শুরু করে ব্যাটিং চালিয়ে যাওয়াই লক্ষ্য ছিল। উল্লেখ্য, এদিন শুরুতে অবশ্য খুব একটা আত্মবিশ্বাসী দেখায়নি নারিনকে।

বেশ কয়েকটি ক্যাচ উঠেছিল, কিন্তু সেগুলি যেখানে পড়ে সেখানে ফিল্ডার ছিলেন না। তবে শর্ট বলে দাপুটে ব্যাটিং করেছেন তিনি। রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহালের বিরুদ্ধে তাঁর ব্যাটিং মুগ্ধ করেছে সকলকেই। অশ্বিনের ১৭ বলে ৩৪ ও চাহালের ১১ বলে ৩৩ রান নিয়েছেন।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে করেছিলেন ৮৫। ষোড়শ ওভারে চাহাল ২৩ রান দেন। এই ওভারেই নিজের কেরিয়ারের সেরা রান টপকে, টি২০ তো বটেই, সব ফরম্যাট মিলিয়েই প্রথম শতরান পূর্ণ করেন। মাঠেই জড়িয়ে ধরেন আন্দ্রে রাসেল। শাহরুখ ছুড়ে দেন ফ্লাইং কিস। মাঠেই নারিনকে বুকে জড়িয়ে ধরেন গম্ভীর।

আজ থেকে ঠিক ১১ বছর আগে কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচে নিজের দ্বিতীয় ওভার করতে গিয়ে ডেভিড হাসি, আজহার মাহমুদ ও গুরকিরত সিং মানকে পরপর ফিরিয়ে হ্যাটট্রিক পেয়েছিলেন নারিন। কী মিল! সেই ১৬ এপ্রিলই নারিন পেলেন আইপিএল শতরান।

আইপিএলে প্রথম শতরান ইডেনেই পেয়েছিলেন রোহিত শর্মা। তিনি করেছিলেন ১০৯। নারিনও আজ আউট হলেন ব্যক্তিগত ১০৯ রানে। আইপিএলে হ্যাটট্রিক ও শতরানের মালিক এতদিন ছিলেন রোহিত শর্মা ও শেন ওয়াটসন। আজ সেই তালিকাতেও নিজের নাম লেখালেন নারিন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+