IPL 2024: হার্দিককে গুজরাত থেকে এখনও ছিনিয়ে নিতে পারে মুম্বই ইন্ডিয়ান্স! কাকে ছাড়তে প্রস্তুত রোহিতরা?

IPL 2024: আইপিএলে কোন দল কাকে ধরে রাখছে তা জানানোর সময়সীমা আজ শেষ হয়েছে। অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে ধরে রাখতে সক্ষম হয়েছে গুজরাত টাইটান্স। তবে কেউ যদি ভাবেন হার্দিক গুজরাতেই থাকছেন, তা কিন্তু নাও হতে পারে।

হার্দিক পাণ্ডিয়াকে মুম্বই ইন্ডিয়ান্স ফেরাতে যে তৎপর তা জানা গিয়েছিল কয়েক দিন আগেই। কিন্তু আজ যে তালিকা প্রকাশ হয়েছে তাতে রোহিত শর্মাকে মুম্বই ইন্ডিয়ান্স ও হার্দিক পাণ্ডিয়াকে গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবেই দেখানো হয়েছে।

IPL 2024: হার্দিককে গুজরাত থেকে এখনও ছিনিয়ে নিতে পারে মুম্বই ইন্ডিয়ান্স!

মুম্বই ইন্ডিয়ান্স জোফ্রা আর্চার-সহ একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। আর্চারের ফিটনেস সম্পর্কে নিশ্চিত না হয়েও নামের পিছনে ছুটে তাঁকে ৮ কোটি টাকায় কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। যদিও এই সিদ্ধান্ত ব্যুমেরাংই হয়েছে। অবশেষে মিনি নিলামের আগে আর্চারকে ছেড়ে পার্সে অর্থের পরিমাণ বাড়ানোর পথে হেঁটেছে মুম্বই ইন্ডিয়ান্স।

এখনও অবধি যা পরিস্থিতি তাতে মুম্বই ইন্ডিয়ান্সের হাতে অবশিষ্ট রয়েছে ১৫.২৫ কোটি টাকা। হার্দিককে নিতে গেলে পড়ে থাকবে ২৫ লক্ষ টাকা। ফলে সেটাই আপাতত হার্দিককে নেওয়ার ক্ষেত্রে অন্তরায় হলো কিনা তা নিয়ে জল্পনা থাকছে। তবে এরপরও অন্য দল থেকে ক্রিকেটার আদান-প্রদানের পথ খোলা রয়েছে।

এমনও জল্পনা ছিল, হার্দিককে নিতে রোহিত শর্মাকে গুজরাত টাইটান্সে পাঠানোর চুক্তি হতে পারে। কিন্তু রোহিতকেই আজ অধিনায়ক হিসেবে উল্লেখ করে তালিকা প্রকাশ করেছে মুম্বই ইন্ডিয়ান্স। এরপর আর রোহিতের মানের ক্রিকেটারকে অন্য দলে পাঠানোর পদক্ষেপ তারা নাও নিতে পারে। কেন না, মুম্বই ইন্ডিয়ান্সের সফলতম অধিনায়ক রোহিত, বড় ফ্যান বেস রয়েছে।

রোহিতের দলের শক্তি নিশ্চিতভাবেই বাড়বে হার্দিক যোগ দিলে। মুম্বই ইন্ডিয়ান্সই হার্দিকের উত্তরণের পিছনে বড় অবদান রেখেছে। এই দলের হয়ে আইপিএল খেতাবও জিতেছেন হার্দিক। টি ২০ বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার দৌড়ে এগিয়ে। গুজরাত ছেড়ে এলে হার্দিক রোহিতকে সরিয়ে ক্যাপ্টেন হবেন, সেটা আসন্ন আইপিএলে হওয়ার সম্ভাবনা নেই।

তবে রোহিত নিজের টি ২০ ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিলে হার্দিকের হাতেই ক্যাপ্টেন্সির ব্যাটন তুলে দিতে চাইছেন মুম্বই ইন্ডিয়ান্স কর্তারা। সেই প্রক্রিয়াটা মসৃণ হওয়াও কাম্য। আইপিএলের নিলাম দুবাইয়ে হবে ১৯ ডিসেম্বর। ১২ ডিসেম্বর অবধি খোলা থাকছে ট্রেডিং উইন্ডো। মুম্বই ও গুজরাতের মধ্যে হার্দিককে নিয়ে চুক্তি এই সময়কালের মধ্যে হতেই পারে।

রোহিতকে না ছেড়েও হার্দিককে সহজভাবেই নিতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ১৭.৫০ কোটি টাকায় কিনেছিল আম্বানিদের দল। হার্দিককে নিতে গ্রিনকে গুজরাত টাইটান্সে পাঠানোর পথ খোলা থাকছে। সেক্ষেত্রে অর্থ অন্তরায়ও হবে না। ফলে গোটা বিষয়টি স্পষ্ট হতে পারে আগামী কয়েক দিনেই।

ফলে শেষ হয়েছে বলে মনে হলেও হার্দিককে নিয়ে নাটক আপাতত শেষ যে হয়নি তা বলাই যায়। একনজরে দেখে নেওয়া যাক মুম্বই ইন্ডিয়ান্স দলে কারা রয়েছেন এবং কাদের ছেড়ে দেওয়া হয়েছে:

মুম্বই ইন্ডিয়ান্স দল- রোহিত শর্মা (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, তিলক বর্মা, টিম ডেভিড, বিষ্ণু বিনোদ, অর্জুন তেন্ডুলকর, ক্যামেরন গ্রিন, শামস মুলানি, নেহাল ওয়াধেরা, জসপ্রীত বুমরাহ, কুমার কার্তিকেয়, পীযূষ চাওলা, আকাশ মাধওয়াল, জেসন বেহরেনডর্ফ।

ছেড়ে দেওয়া হয়েছে আরশাদ খান, রামনদীপ সিং, হৃতিক সোকিন, রাঘব গয়াল, জোফ্রা আর্চার, ট্রিস্টান স্টাবস, ডুয়ান জানসেন, ঝাই রিচার্ডসন, রাইলি মেয়ারডিথ, ক্রিস জর্ডন ও সন্দীপ ওয়ারিয়রকে। ট্রেডিংয়ের মাধ্যমে নেওয়া হয়েছে রোমারিও শেফার্ডকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+