IPL 2024: অবসরের পথে প্রথম ধাপ? আইপিএলে CSK-র নেতৃত্ব ছাড়লেন ধোনি, নতুন অধিনায়ক ঋতুরাজ
IPL 2024: আইপিএলের উদ্বোধনী ম্যাচের আগে ফের ধামাকা। অধিনায়কত্ব ছেড়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি। কাল চিপকে আরসিবির বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেবেন ঋতুরাজ গায়কোয়াড়।
এটা অবশ্য নতুন নয়। এর আগে আচমকাই রবীন্দ্র জাদেজার হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছিলেন মাহি। যদিও দলের ব্যর্থতার জেরে ফের অধিনায়কত্বের ভার তিনি নিজের হাতে নেন।

ধোনির এই সিদ্ধান্ত তাঁর আইপিএল থেকে অবসরের প্রথম ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। আগামী বছরের আইপিএলের আগে মেগা অকশন হবে। ফলে নতুনভাবে দল সাজাতে হবে। পালাবদলের পথ মসৃণ রাখতেই ধোনি এই সিদ্ধান্ত নিলেন বলেই খবর।
২০২২ সালের আইপিএলে জাদেজার হাতে ক্যাপ্টেন্সির ব্যাটন গিয়েছিল। মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়নার পর তিনি চেন্নাই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় অধিনায়ক হয়েছিলেন। কিন্তু সেই অভিজ্ঞতা সুখকর হন। জাদেজা নিজেও ব্যাট হাতে ব্যর্থ হন। চেন্নাই সুপার কিংসও ব্যর্থতার সম্মুখীন হয়।
জাদেজা নেতৃত্ব ছাড়ায় ফের অধিনায়কত্বের দায়িত্ব নেন ধোনি। যদিও শেষ অবধি দলকে প্লে-অফে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। কেন না, ধোনি যখন ফের অধিনায়কত্বের ব্যাটন নেন, তখন ৮ ম্যাচে মাত্র ২টিতে জিতে পয়েন্ট তালিকার নয়ে ছিল চেন্নাই সুপার কিংস।
গত বছর ধোনির নেতৃত্বেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় চেন্নাই সুপার কিংস। চ্যাম্পিয়নও হয়। যার ফলে আইপিএলে সফলতম অধিনায়ক হিসেবে রোহিত শর্মার কীর্তিতে থাবা বসান ধোনি। আইপিএলে রোহিতের অধিনায়কত্বে মুম্বই ইন্ডিয়ান্স এবং ধোনির নেতৃত্বে CSK পাঁচবার করে খেতাব জিতেছে।
𝐈𝐭'𝐬 𝐒𝐡𝐨𝐰𝐓𝐢𝐦𝐞!
— IndianPremierLeague (@IPL) March 21, 2024
The #TATAIPL is here and WE are ready to ROCK & ROLL 🎉🥳🥁
Presenting the 9 captains with PBKS being represented by vice-captain Jitesh Sharma. pic.twitter.com/v3fyo95cWI
রোহিত এবার মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব খুইয়েছেন। ধোনি এবার অধিনায়কত্ব ছেড়ে দিলেন। ফলে সুযোগ থাকলেও রোহিতকে সফলতম অধিনায়ক হিসেবে টেক্কা দেওয়ার সুযোগ হাতছাড়া করলেন মাহি। রোহিত অবশ্য পরবর্তীকালে কোনও দলকে নেতৃত্ব দিলেন চ্যাম্পিয়ন করানোর সুযোগ পাবেন।
ক্যাপ্টেন কুলের হাত থেকে ক্যাপ্টেন্সির ব্যাটন যিনি নিলেন সেই ঋতুরাজও শীতল মস্তিষ্কের অধিকারী। ২০২০ সাল থেকে তিনি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন। ৫২টি ম্যাচে ১৭৯৭ রান করেছেন। সর্বাধিক স্কোর অপরাজিত ১০১। ২০২১ সালে তিনি শতরান করেছিলেন। ১৪টি অর্ধশতরান রয়েছে। গড় ৩৯.০৭, স্ট্রাইক রেট ১৩৫.৫২।
আইপিএলে ধোনি চেন্নাই সুপার কিংসকে ২১২টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে জয় ১২৮টিতে, পরাজয় ৮২টি ম্যাচে। পরিত্যক্ত ২টি, আইপিএল খেতাব জিতেছেন ৫ বার। আইপিএলে সবচেয়ে বেশি ২২৬টি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ডটিও মাহির ঝুলিতেই।












Click it and Unblock the Notifications