IPL 2024: মাস শেষেই বিশ্বকাপের দল গঠন, সঞ্জু-হার্দিকদের ম্যাচে উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচক?
সোমবার ওয়াংখেড়েতে স্টার ওয়ার। ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে। দুই দলেরই রয়েছেন একাধিক ক্রিকেটার যারা টি২০ বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়ার দাবিদাবর। আইপিএল চলাকালীন এপ্রিল মাসের শেষেই ঘোষিত হবে টি২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল। সোমবারের ম্যাচে নোট প্যাড নিয়ে হাজির থাকতে পারেন মুখ্য নির্বাচক অজিত আগরকর।
ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক অজিত আগারকার সম্ভবত মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের ম্যাচে উপস্থিত থাকবেন। হার্দিক পাণ্ডিয়া, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ অন্যদিকে যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, সঞ্জু স্যামসনদের পারফরম্যান্স নিজের চোখে পৱখ করে নিতে পারেন মুখ্য নির্বাচক।

নির্বাচকরা এপ্রিলের শেষ সপ্তাহে আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য দল বাছাই করবেন। দলগুলোর স্কোয়াডের তালিকা জমা দেওয়ার সময়সীমা ১ মে।চলতি বছরের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে চলেছে টি ২০ বিশ্বকাপের আসর। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এরআগেও আইসিসি ইভেন্ট হলেও, এই প্রথমবার মার্কিন মুলুকে কোনও আইসিসি ট্রফি হতে চলেছে। চলতি বছরের ১-২৯ জুন হবে এই টুর্নামেন্ট।
আহমেদাবাদ এবং হায়দরাবাদে খেলতে নেমে কটাক্ষের শিকার হয়েছিলেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার নাম ধরে মৌখিক আক্রমণ করা হচ্ছে হার্দিককে। ওয়াংখেড়েতেও সেরকম আক্রমণের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছিল। আর তাই বাড়তি নিরাপত্তার কথা শোনা গিয়েছিল।
মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন বিবৃতিতে জানিয়েছে, একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে এমসি নিরাপত্তা বাহিনীকে বলেছে যাঁরা হার্দিককে বিদ্রুপ করবেন তাঁদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। এটা ভুয়ো খবর। এই ধরণের কোনও বার্তা নিরাপত্তাকর্মীদের দেওয়া হয়নি। একটা গুজব ছড়িয়েছে। এমসি বিসিসিআইয়ের নির্দেশিকাই মানবে
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications