IPL 2024: চেন্নাই সুপার কিংস চোট সমস্যায় জর্জরিত, কনওয়ের পর চিন্তা বাড়ালেন নির্ভরযোগ্য পেসার
IPL 2024: আইপিএল শুরুর আগে চোট সমস্যায় জর্জরিত চেন্নাই সুপার কিংস। ডেভন কনওয়ে ইতিমধ্যেই মে মাস অবধি খেলতে পারবেন না বলে জানা গিয়েছে। অর্থাৎ আইপিএলের প্রথমার্ধে তিনি বাইরে।
এবার অনিশ্চয়তা দেখা দিল মহেন্দ্র সিং ধোনির নির্ভরযোগ্য পেসারকে নিয়ে। যাঁর উপর ধোনি ডেথ ওভারেও বড় ভরসা রাখেন।

শ্রীলঙ্কা এখন বাংলাদেশ সফরে টি২০ আন্তর্জাতিক সিরিজ খেলছে। আজ তৃতীয় ম্যাচে তারা পাচ্ছে না পাথিরানাকে। শ্রীলঙ্কার এই পেসারের হ্যামস্ট্রিংয়ে গ্রেড ওয়ান ইনজুরি রয়েছে বলে জানা গিয়েছে। ৬ মার্চ সিলেটে সিরিজের দ্বিতীয় টি২০ আন্তর্জাতিক চলাকালীন চোট পান তিনি।
তিন ম্যাচের সিরিজ আপাতত ১-১। ফলে গুরুত্বপূর্ণ ম্যাচে পাথিরানাকে না পাওয়া চরিথ আসালঙ্কার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার কাছে বড় ধাক্কা। চোট পাওয়ার আগে দুটি উইকেটও তুলে নিয়েছিলেন পাথিরানা। ৩.৪ বলে ২৮ রানের বিনিময়ে। নিজের চতুর্থ ওভার করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগতে থাকেন।
চেষ্টা করেছিলেন কোটা কমপ্লিট করার। কিন্তু পারেননি। ফলে অ্যাঞ্জেলো ম্যাথুজ বাকি ২টি বল করে দেন। প্রথম টি২০ আন্তর্জাতিকে তিনি চার ওভারে ৫৬ রান দিয়ে পেয়েছিলেন ১টি উইকেট। উল্লেখ্য, বর্তমান শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সবচেয়ে বেশি জোরে বল করার কৃতিত্ব পাথিরানার, তিনি ঘণ্টায় দেড়শো কিলোমিটার বেগে বল করার কীর্তি গড়েছেন।
২০২২ সালে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক হয় পাথিরানার। মহেন্দ্র সিং ধোনির গাইডেন্সে নিজেকে অনেক সমৃদ্ধও করেছেন। প্রথম মরশুমে ২টি ম্যাচ খেলে ২টি উইকেট পেয়েছিলেন। গত বছর ১২টি ম্য়াচ খেলেন, তুলে নেন ১৯ উইকেট। সেরা বোলিং ১৫ রানে ৩ উইকেট। গড় ১৯.৫৩, ইকনমি ৮.০১। আইপিএলে ১৪ ম্যাচে ২১ উইকেট রয়েছে, গড় ২০.১৪, ইকনমি ৭.৯৬।
ফলে পাথিরানার চোটের দিকে নজর থাকছে চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্টের। ২২ মার্চ চেন্নাই সুপার কিংস আইপিএলের উদ্বোধনী ম্যাচ নিজেদের মাঠেই খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। সেই ম্য়াচের আগে পাথিরানা ফিট না হয়ে উঠলে তা গতবারের চ্যাম্পিয়নদের কাছে বড় ধাক্কা হতে পারে।
চেন্নাই সুপার কিংস- অজয় মণ্ডল, অজিঙ্ক রাহানে, দীপক চাহার, ডেভন কনওয়ে, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা, মিচেল স্যান্টনার, মঈন আলি, মহেন্দ্র সিং ধোনি, মুকেশ চৌধুরী, নিশান্ত সিন্ধু, প্রশান্ত সোলাঙ্কি, রাজবর্ধন হাঙ্গারগেকর, রবীন্দ্র জাদেজা, ঋতুরাজ গায়কোয়াড়, শেখ রশিদ, শিবম দুবে, সিমরজিৎ সিং, তুষার দেশপাণ্ডে, ড্যারিল মিচেল), সমীর রিজভী, শার্দুল ঠাকুর, মুস্তাফিজুর রহমান, রাচিন রবীন্দ্র, অবিনাশ আরাবেল্লী।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications