IPL 2024, KKR vs LSG: নিকোলাসের ব্যাটে লড়াইয়ে লখনউ, শাহরুখের সামনে জিততে কেকেআরের টার্গেট ১৬২
IPL 2024, KKR vs LSG: ইডেনে কলকাতা নাইট রাইডার্সের সামনে জয়ের জন্য ১৬২ রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস। টস জিতে ফিল্ডিং নিয়েছিল কেকেআর।
নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬১ রান তুলেছে লখনউ সুপার জায়ান্টস। তাদের কিছুটা লড়াইয়ে রাখলেন নিকোলাস পুরান। মিচেল স্টার্ক নেন ৩ উইকেট।

এমনিতে ইডেন হাই স্কোরিং গ্রাউন্ড। সেখানে লখনউ সুপার জায়ান্টসকে আজ শুরু থেকেই চাপে রেখেছিলেন কেকেআরের বোলাররা। ১.৫ ওভারে ১৯ রানে ভাঙে ওপেনিং জুটি। ৮ বলে ১০ রানে বৈভব অরোরার শিকার হন কুইন্টন ডি কক।
৪.৪ ওভারে ৩৯ রানে পড়ে দ্বিতীয় উইকেট। দেবদত্ত পাড়িক্কলের পরিবর্তে সুযোগ পাওয়া দীপক হুডা ১০ বলে ৮ রান করেন। ১০.২ ওভারে ৭৮ রানে পড়ে তৃতীয় উইকেট। রাহুল ২৭ বলে ৩৯ রানে আন্দ্রে রাসেলের শিকার হন। তিনটি চার ও দুটি ছয় রয়েছে রাহুলের ইনিংসে।
১১.৪ ওভারে ৯৫ রানে পড়ে চতুর্থ উইকেট। ৫ বলে ১০ রান করে কট বিহাইন্ড হন মার্কাস স্টইনিস। ১৪.৪ ওভারে ১১১ রানে পঞ্চম উইকেট হারায় লখনউ সুপার জায়ান্টস। আয়ুষ বাদোনি ২৭ বলে ২৯ রানে সুনীল নারিনের শিকার হন। রামনদীপ সিং, ফিল সল্টরা দর্শনীয় ক্যাচ ধরায় এলএসজির উপর চাপ বজায় রাখা সুবিধা হয় নাইটদের।
শেষ ওভারে দুটি উইকেট তুলে নেন মিচেল স্টার্ক। প্রথম বলে নিকোলাস পুরাণ ফেরান। ২টি চার ও চারটি ছয়ের সাহায্যে পুরান ৩২ বলে ৪৫ রান করেন। ১৫৫ রানে পড়ে ষষ্ঠ উইকেট। শেষ বলে আর্শাদ খানকে বোল্ড করে দেন স্টার্ক। তিনি এদিন চার ওভারে ২৮ রান দিয়ে তিনটি উইকেট পেলেন।
বৈভব অরোরা ৩ ওভারে ৩৪, সুনীল নারিন ৪ ওভারে ১৭, বরুণ চক্রবর্তী ৪ ওভারে ৩০ ও আন্দ্রে রাসেল ১ ওভারে ১৬ রান দিয়ে একটি করে উইকেট দখল করেন।
এদিকে, কন্যা সুহানা, পুত্র আব্রামকে নিয়ে ইডেনে এসেছেন শাহরুখ খান, রয়েছেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। তবে নববর্ষের বিকেলে ইডেনের অনেক দর্শকাসন ফাঁকাই রইল।












Click it and Unblock the Notifications