IPL 2024, KKR vs LSG Updates: বলে স্টার্ক, ব্যাটে সল্টের দাপট! ইডেনে হেলায় লখনউ বধ সারল কেকেআর
IPL 2024, KKR vs LSG: আইপিএলে ডাবল হেডারের প্রথম ম্যাচে আজ ইডেনে কলকাতা নাইট রাইডার্স খেলতে নামবে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। লখনউকে কখনও হারাতে পারেনি কেকেআর।
নববর্ষে ক্রিকেটের নন্দনকাননে আজ হাজির থাকবেন কেকেআরের অন্যতম কর্ণধার শাহরুখ খান। এই ম্যাচের স্কোর, টাটকা তথ্য ও পরিসংখ্যান জানতে চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

লখনউ বধ কেকেআরের
জয়ের জন্য ১৬২ রানের টার্গেট তাড়া করতে নেমে নাইটরা হেলায় হারাল লখনউকে। আইপিএলে শামার জোসেফের প্রথম ওভারেই ওঠে ২২, জোসেফ দেন ২০ রান। ১.৩ ওভারে ২২ রানে কেকেআরের প্রথম উইকেট পড়েছিল। সুনীল নারিন ৬ বলে ৬ রান করেন। অঙ্গকৃষ রঘুবংশী ৬ বলে ৭ রান করে মহসীন খানের দ্বিতীয় শিকার হন।
এরপর নাইটদের জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন ফিল সল্ট ও অধিনায়ক শ্রেয়স আইয়ার। ২৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন সল্ট। ১৪টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৪৭ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন তিনি। শ্রেয়স আইয়ার অপরাজিত থাকেন ৩৮ বলে ৩৮ রানে, মেরেছেন ৬টি চার। ১৫.৪ ওভারে কেকেআর জয় ছিনিয়ে নিল ৮ উইকেটে।
মহসীন খান ৪ ওভারে ২৯ রান দিয়ে নেন ২ উইকেট। শামার জোসেফ ৪ ওভারে ৪৭, ক্রুণাল পাণ্ডিয়া ১ ওভারে ১৪, যশ ঠাকুর ২ ওভারে ২৫, আর্শাদ খান ২ ওভারে ২৪ ও রবি বিষ্ণোই ২.৪ ওভারে ১৭ রান খরচ করে কোনও উইকেট নিতে পারেননি।
কেকেআরের চাই ১৬২
ইডেনে কলকাতা নাইট রাইডার্সের সামনে জয়ের জন্য ১৬২ রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস। টস জিতে ফিল্ডিং নিয়েছিল কেকেআর।
নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬১ রান তুলেছে লখনউ সুপার জায়ান্টস। তাদের কিছুটা লড়াইয়ে রাখলেন নিকোলাস পুরান। মিচেল স্টার্ক নেন ৩ উইকেট।
এমনিতে ইডেন হাই স্কোরিং গ্রাউন্ড। সেখানে লখনউ সুপার জায়ান্টসকে আজ শুরু থেকেই চাপে রেখেছিলেন কেকেআরের বোলাররা। ১.৫ ওভারে ১৯ রানে ভাঙে ওপেনিং জুটি। ৮ বলে ১০ রানে বৈভব অরোরার শিকার হন কুইন্টন ডি কক।
৪.৪ ওভারে ৩৯ রানে পড়ে দ্বিতীয় উইকেট। দেবদত্ত পাড়িক্কলের পরিবর্তে সুযোগ পাওয়া দীপক হুডা ১০ বলে ৮ রান করেন। ১০.২ ওভারে ৭৮ রানে পড়ে তৃতীয় উইকেট। রাহুল ২৭ বলে ৩৯ রানে আন্দ্রে রাসেলের শিকার হন। তিনটি চার ও দুটি ছয় রয়েছে রাহুলের ইনিংসে।
১১.৪ ওভারে ৯৫ রানে পড়ে চতুর্থ উইকেট। ৫ বলে ১০ রান করে কট বিহাইন্ড হন মার্কাস স্টইনিস। ১৪.৪ ওভারে ১১১ রানে পঞ্চম উইকেট হারায় লখনউ সুপার জায়ান্টস। আয়ুষ বাদোনি ২৭ বলে ২৯ রানে সুনীল নারিনের শিকার হন। রামনদীপ সিং, ফিল সল্টরা দর্শনীয় ক্যাচ ধরায় এলএসজির উপর চাপ বজায় রাখা সুবিধা হয় নাইটদের।
শেষ ওভারে দুটি উইকেট তুলে নেন মিচেল স্টার্ক। প্রথম বলে নিকোলাস পুরাণ ফেরান। ২টি চার ও চারটি ছয়ের সাহায্যে পুরান ৩২ বলে ৪৫ রান করেন। ১৫৫ রানে পড়ে ষষ্ঠ উইকেট। শেষ বলে আর্শাদ খানকে বোল্ড করে দেন স্টার্ক। তিনি এদিন চার ওভারে ২৮ রান দিয়ে তিনটি উইকেট পেলেন।
বৈভব অরোরা ৩ ওভারে ৩৪, সুনীল নারিন ৪ ওভারে ১৭, বরুণ চক্রবর্তী ৪ ওভারে ৩০ ও আন্দ্রে রাসেল ১ ওভারে ১৬ রান দিয়ে একটি করে উইকেট দখল করেন।












Click it and Unblock the Notifications