Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: ভারতে প্রথম হাইব্রিড পিচ! আইপিএলের মধ্যে তাক লাগাল ধরমশালা, এরপর কোন ২ স্টেডিয়ামে?

IPL 2024: আইপিএলে পাঞ্জাব কিংসের হোম ম্যাচ পড়েছে ধরমশালায়। প্রথমটিতে গত রবিবার চেন্নাই সুপার কিংসের কাছে ২৮ রানে হেরেছে স্যাম কারানের দল।

বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার আগে ধরমশালায় প্রথম হাইব্রিড পিচ বানিয়ে তাক লাগিয়ে দিল হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন।

IPL 2024

ভারতে এই প্রথম কোনও স্টেডিয়ামে হাইব্রিড পিচের বন্দোবস্ত করা হলো। আজ এক অনুষ্ঠানের মাধ্যমে তা জনসমক্ষে আনা হলো। ছিলেন আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমল, ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার তথা এসআইএসের ইন্টারন্যাশনাল ক্রিকেট ডিরেক্টর পল টেলর।

ধুমল বলেন, ইতিমধ্যেই এই ধরনের পিচ ইংল্যান্ডের লর্ডস, ওভালে রয়েছে। সাফল্যও মিলেছে। ভারতের ক্রিকেট পরিকাঠামোয় বিপ্লব আনবে এই হাইব্রিড পিচ। জানা যাচ্ছে, হাইব্রিড পিচে ন্যাচরাল টার্ফের সঙ্গে থাকে সিন্থেটিক ফাইবার। এতে পিচ যেমন দীর্ঘস্থায়ী হয়, তেমনই অনেক ম্যাচ খেলানো যেতে পারে।

ভালো মানের প্লেয়িং কন্ডিশন নিশ্চিত করতে পিচ প্রস্তুতকারকদের পরিশ্রমও কম করতে হয় এই ধরনের হাইব্রিড পিচে। এই ধরনের পিচে মাত্র ৫ শতাংশ সিন্থেটিক ফাইবার থাকে। যার ফলে ভালো মানের ক্রিকেট খেলা নিশ্চিত করতে পিচের যে স্বাভাবিক চরিত্রগত বৈশিষ্ট্য থাকা জরুরি, তাতে কোনও পরিবর্তন হয় না।

তাঁদের সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এইচপিসিএ হাইব্রিড পিচ তৈরি করায় ধন্যবাদ জ্ঞাপন করেন টেলর। তিনি বলেন, এই ধরনের পিচের ইতিবাচক নানা দিক প্রমাণিত। আইসিসির অনুমোদনও মিলেছে। ধরমশালার পর মুম্বই ও আমেদাবাদেও বসবে হাইব্রিড পিচ।

উল্লেখ্য, এই ধরনের পিচ ইনস্টল করার ক্ষেত্রে জরুরি হয় ইউনিভার্সাল মেশিন। ২০১৭ সালে যা তৈরি করেছে এসআইএসগ্রাস। এর সাহায্য নিয়ে ইংল্যান্ডের অনেক কাউন্টি মাঠেও পিচ তৈরি হয়। টি২০ ও একদিনের আন্তর্জাতিক ম্যাচে হাইব্রিজ পিচ ব্যবহারে সবুজ সঙ্কেত দিয়েছে আইসিসি। এসআইএসএয়ার প্রযুক্তির ব্যবহারও হয় হাইব্রিড পিচ তৈরির ক্ষেত্রে। পিচ যেমন দীর্ঘস্থায়ী হয়, তেমনই চরিত্রগত বিশেষ বদল আসেনি। ক্রিকেটারদের ভালো মানের প্লেয়িং কন্ডিশন সুরক্ষিত হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+