IPL 2024: আইপিএলের সময় লোকসভা ভোট, রাজনীতিবিদ মেন্টর গম্ভীরের পুরো সার্ভিস পাবে কেকেআর?
ঘরে ফিরলেন গৌতম গম্ভীর। মেন্টর হয়ে কলকাতা নাইট রাইডার্সে প্রত্যাবর্তন করলেন প্রাক্তন নাইট অধিনায়ক। বুধবার সকালেই শাহরুখ খানের দলের পক্ষ থেকে সরকারিভাবে গৌতম গম্ভীরের নাম দলের মেন্টর হিসাবে ঘোষণা করা হয়েছে। কিন্তু বর্তমানে গম্ভীর শুধু প্রাক্তন ক্রিকেটার নন, একইসঙ্গে সক্রিয় রাজনীতিবিদ। পূর্ব দিল্লির বিজেপি সাংসদ। আগামী বছর লোকসভা ভোটের আবহে গম্ভীরের পুরো সার্ভিস কী পাবে নাইট শিবির?
২০২৪ সালে মার্চ-এপ্রিল মাসে লোকসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০১৯ সালে পূর্ব দিল্লি কেন্দ্র থেকে জিতে সাংসদ হয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। বড় অঙ্কের ভোটে জিতেছিলেন তিনি এবং রাজধানী শহরে তাঁর যথেষ্ট জনপ্রিয়তা আছে। রাজনীতিতেও বেশ সক্রিয় তিনি, আগামী বছর লোকসভা ভোটে বিজেপি-র গম্ভীরকে প্রয়োজন। ফলে ভোটে লড়লে গম্ভীরকে কিন্তু দুই দিকে ভারসাম্য রাখতে হবে।

গম্ভীর যেহেতু মেন্টর হয়েছেন কেকেআরের। ফলে দলের প্রস্তুতি পর্ব থেকে প্রতিটি ম্যাচেই তাঁকেই উপস্থিত থাকতে হবে দলে। আইপিএলে কেকেআরের ম্যাচের জন্য সারা ভারত ঘুরতে হবে। এই পরিস্থিতিতে গম্ভীর ভোটের লড়াইয়ে নামলে নাইটদের জন্য সমস্যার হতে পারে।কারণ সেক্ষেত্রে গম্ভীরের পুরো সার্ভিস না পাওয়ার একট সম্ভাবনা থেকেই যাচ্ছে।
আগামী বছর লোকসভা ভোট এবং আইপিএল একইসঙ্গে হওয়ার সম্ভাবনাই প্রবল। হয়ত ভোটের জন্য একটু আগে( মার্চের মাঝামাঝি)শুরু হতে পারে আইপিএল। কিন্ত ভোটের লড়াইয়ে নামলে গম্ভীরকে প্রচারে সময় দিতে হবে। শুধু নিজের কেন্দ্রে নয়, তাঁর মতো তারকাকে অন্যত্রও প্রচারের ব্যবহার করার সুযোগ ছাড়বে না বিজেপি।
২০২২ সালে আইপিএলে অন্তর্ভুক্ত হয়েছিল এলএসজি। নিলামে কে এল রাহুলকে কেন্দ্র করে ভালো দল বানিয়েছিলেন মেন্টর গম্ভীর। ২০২২ এবং ২৩, পরপর দু' বছরেই প্লে অফের যোগ্যতা অর্জন করেছিল তাঁর দল, তবে তার বেশি এগোতে পারেনি।
২০২৩ সালের আইপিএল মরসুম শেষ হওয়ার পর থেকেই জল্পনা উঠেছিল, ২০২৪ সালের আইপিএলে 'ঘরে' ফিরছেন গম্ভীর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ বা মেন্টর পদে আসছেন। অবশেষে বুধবার সেই জল্পনাতেই সিলমোহর দিল কেকেআর শিবির।
বুধবার নাইট শিবিরের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ২০২৪ সালের আইপিএলে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে কাজ করবেন গৌতম গম্ভীর মেন্টর রূপে।
কিন্তু ২০২৪ সালের লোকসভা ভোটের ভরা বাজারে রাজনীতিবিদ 'মেন্টরের' সার্ভিস পুরো পাবে কিনা তা নিয়ে প্রশ্ন কিন্তু থাকলই।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications