IPL 2024: কেকেআর অধিনায়ক থাকাকালীন করেছিলেন বড় ভুল, মেন্টর হয়ে স্বীকার করলেন গম্ভীর
কেকেআরকে দুইবার আইপিএলে চ্যাম্পিয়ন করেছেন। ২০১২ এবং ২০১৪ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বেই আইপিএলের শিরোপা জিতেছিল নাইটরা। গম্ভীরের সময়কাল কেকেআরের সুবর্ণ যুগ হিসেবেই পরিচিত। কিন্তু কেকেআরে নিজের অধিনায়কত্বের সময়কালে একটা বড় ভুল প্রকাশ্যে আনলেন গম্ভীর। কেরিয়ারের প্রথম দিকে সূর্যকুমার যাদব কলকাতা দলের সদস্য থাকলেও নাইটরা সেভাবে তাঁকে ব্যবহারই করতে পারেনি।
২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স দলের অংশ ছিলেন এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে অনেক ম্যাচ খেলেছিলেন সূর্যকুমার। কিন্তু সূর্যকুমারের প্রকৃত প্রতিভার উন্মেষ ঘটে মুম্বই ইন্ডিয়ান্সকে গিয়ে। দলে একজন রত্ন থাকলেও তাঁকে ঠিক মতো চিনতে না পারার দায় নিজের কাঁধেই নিলেন গম্ভীর।

কেকেআরের প্রাক্তন অধিনায়ক আরও বলেন, "এর জন্য দায়ী দলের কম্বিনেশন। একজন নেতা হিসেবে আমার দায়িত্ব বাকি দশজনের সেরাটুকু বার নিয়ে আসা। ঘটনাচক্রে ৩ নম্বরে একজনই খেলতে পারে। কিন্তু সূর্য ৭ নম্বরেও ভালো খেলতে পারত।'
একইসঙ্গে গম্ভীর বলেছেন, সূর্য একজন টিম ম্যানও ছিলেন। যে কেউ একজন ভালো খেলোয়াড় হতে পারে, কিন্তু একজন টিম ম্যান হওয়া একটি কঠিন কাজ। আপনি তাকে ৬ বা ৭ নম্বরে খেলান বা তাকে বেঞ্চে রাখুন, তিনি সবসময় হাসিখুশি থাকতেন। তিনি সবসময় দলের জন্য পারফর্ম করার জন্য প্রস্তুত ছিলেন। তাই আমরা তাকে সহ-অধিনায়ক হিসেবে নিয়োগ করি.
২০১৮ সালে মাত্র ৩.২ কোটিতে তাঁকে কিনে নেয় মুম্বই। তারপর থেকে মুম্বইউ দলেই সদস্য সূর্য। আইপিএলের পথ বেয়েই ভারতীয় দলে প্রবেশ করেন সূর্য। এমনরকি বিশ্বের এক নম্বর টি২০ ব্যাটসম্যানও হয়েছেন।
আইপিএলে কেকেআরের ইতিহাসের সবথেকে সফলতম অধিনায় গম্ভীর মাঝে কয়েক বছর এই দলের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন হলেও চলতি মরশুমে ফের মেন্টর রূপে নাইট শিবিরে আগমন ঘটেছে।তাঁর আগমনে যেন বদলে গিয়েছে কেকেআরের খেলা। এবার চ্যাম্পিয়নের মতোই দেখাচ্ছে কেকেআরকে। ইতিমধ্যেই প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে নাইটরা।












Click it and Unblock the Notifications