IPL 2024: আন্দ্রে রাসেলের করজোড়ে আর্তি, পাত্তাই দিল না কেকেআর! মিষ্টি চমক আব্রামের, দেখুন ভিডিও
IPL 2024: কলকাতা নাইট রাইডার্স আজ পৌঁছে গেল মুম্বইয়ে। শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ রয়েছে কেকেআরের। গতকালই ইডেনে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে নাইট-বাহিনী।
আন্দ্রে রাসেলের জন্মদিনও ছিল গতকাল। দিল্লি ম্যাচ জেতার পর চলল রাসেলের জন্মদিন সেলিব্রেশন।

কেকেআরের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দেখা গিয়েছে, আন্দ্রে রাসেল করজোড়ে ড্রেসিংরুমে সকলকে অনুরোধ করছেন যেন কেক কেটে তা তাঁর মাথায় দেওয়া না হয়। রাসেল যখন এ কথা বলছেন তখন সেখানে বসে শাহরুখ খান। তিনি বলেন, চলুন সকলে মিলে রাসেলের জন্য পার্টি করা যাক।
এরপর টিম হোটেলে ফিরতেই কেক কাটতে হয় রাসেলকে। সেখানে দেখা যায় সুনীল নারিন একটি প্লেটে ছোট কেক নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। রাসেল বড় কেকটি পুরোটা কাটার আগেই প্লেটশুদ্ধ নারিন গোটা চকোলেট কেকটা মাখিয়ে দেন আন্দ্রে রাসেলের মাথায়।
The celebration couldn't get better than this 💜 pic.twitter.com/ZYZammiuDG
— KolkataKnightRiders (@KKRiders) April 29, 2024
এরপরই হাসিমুখে রাসেলের মুখে কেকের অংশ মাখিয়ে দিতে দেখা যায় শাহরুখ খানের পুত্র আব্রামকে। পরে যোগ দেন বাকি সতীর্থরা। রাসেলকে জড়িয়ে ধরেন কিং খান। আন্দ্রে রাসেলের অনুরোধ সতীর্থরা না রাখলেও স্পোর্টিংলি বিষয়টিকে নিয়েছেন রাসেল। তিনি বলেন, আজ ২ পয়েন্ট দরকার ছিল। সেটা হয়েছে। ফলে সকলে যা খুশি করতে পারেন।
আন্দ্রে রাসেল ড্রেসিংরুমেও সতীর্থদের উদ্দেশে বলেন, এই জয় আমার জন্মদিনের সেরা উপহার। আমরা চ্যাম্পিয়নের মতো খেলেছি। সে কারণে আমরা দুইয়ে। সব কিছু সাধারণ রেখেই জয়। বাড়তি কিছুর প্রয়োজন পড়েনি। এটাই ধরে রাখতে হবে। বরুণ চক্রবর্তী তিন উইকেট নিয়েছেন দিল্লি ক্যাপিটালস ম্যাচে। স্পিনার বরুণের পেসের বৈচিত্র্য, সঠিক লেংথে বল করার দক্ষতার প্রশংসা করেন রাসেল।
#KnightsTV | Dressing room celebrations after #KKRvDC ft. Andre Russell
— KolkataKnightRiders (@KKRiders) April 30, 2024
The best birthday gift with an all-round team show - This one is for you, Dre! 🫶 pic.twitter.com/yXRJdxnci7
রাসেল জানান, প্রথমে নতুন বলে আগ্রাসী ব্যাটিং শুরু করেছিল দিল্লি ক্যাপিটালস। তবে বৈভব অরোরা ও মিচেল স্টার্ক গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেন। হর্ষিত রানার বোলিয়েরও প্রশংসা করেছেন রাসেল। ফিল সল্ট ঝোড়ো ইনিংস খেলেছেন। বোলিংয়ের পাশাপাশি যোগ্য সঙ্গত দেন সুনীল নারিন। দুই নাইট ওপেনারের প্রশংসা শোনা গিয়েছে রাসেলের গলায়।
পরের দিকে দিল্লি ক্যাপিটালসের স্পিনাররা পিচ থেকে ফায়দা তুলতে পারছিলেন। কিন্তু ওপেনিং জুটিতে দ্রুত রান ওঠা এবং শেষ অবধি থেকে শ্রেয়স ও ভেঙ্কটেশ আইয়ারের ম্যাচ জিতিয়ে ফেরাতেই এসেছে মূল্যবান ২ পয়েন্ট। নিজের জন্মদিনে তাতেই খুশি দ্রে রাস।












Click it and Unblock the Notifications