IPL 2024: মুম্বইয়ের সুখের সংসারে ভাঙনের ইঙ্গিত! হার্দিকের দলে ফেরার পরই বেসুরো বুমরাহ

IPL 2024: গুজরাতের ডেরা থেকে হার্দিক পাণ্ডিয়াকে দলে ফিরিয়ে বড় চমক দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। পাণ্ডিয়ার কাছে মুম্বই তাঁর ঘরের দল। কিন্তু হার্দিকের আগমনে কী মুম্বইয়ের সুখের সংসারে অশান্তির কালো মেঘ। এমনিতেই হার্দিক ফেরায় রোহিতের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এরইমধ্যে আবার বেসুরো গাইতে শুরু করলেন জসপ্রীত বুমরাহ।

মঙ্গলবার ইনস্টাগ্রাম স্টোরিতে বুমরাহ লিখেছেন, 'নীরবতা অনেক সময় সেরা জবাব দিয়ে যায়!' তাঁর লেখা কয়েকটা লাইন থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে, নিন্দুকদের প্রতি নিঃশব্দে বিপ্লব ঘটাতে চাইলেন তিনি। এবং তাঁর এই স্টোরি নেট দুনিয়ায় ভাইরাল হতে একেবারেই সময় লাগেনি।

IPL 2024: Jasprit Bumrah

এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে বুমরাহের প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে নিজের ইনস্টাগ্রাম থেকে মুম্বই ইন্ডিয়ান্স দলকে আনেফলো করে দিয়েছেন ভারতীয় দলের তারকা পেসার। যা নিয়ে জল্পনা তুঙ্গে। এবার মুম্বই দল ছাড়ার ইঙ্গিত দিয়ে দিলেন বুমরাহ। পাণ্ডিয়ার মতোই বুমরাহও প্রথম থেকেই এই দলের সঙ্গে আছেন।

এরইমধ্যে গুঞ্জন ছড়িয়েছে, বুমরাহকে ট্রেডিং করতে পারে গুজরাত দল। হার্দিককে দল থেকে ছেড়ে দিয়ে বিপুল টাকা হাতে এসেছে গুজরাত দলের। ফলে নিলামের ময়দানে ঝড় তোলার আগেই ট্রেডিং করে বুহরাহকে দলে নিতে পারে গুজরাত দল। শামি-বুমরাহ জুটি বিশ্বকাপে আগুনে পারফরম্যাম্স করেছ। এবার সেই জুটিকে একসঙ্গে দলে খেলিয়ে বড় চমক দেবে ২০২২ সালের চ্যাম্পিয়নরা।

২০১৩ সাল থেকেই এই দলের সঙ্গে জড়িয়ে রয়েছেন ডানহাতি এই পেসার। গত বছর চোট পেয়েছিলেন। কিন্ত চোট সারিয়ে ফিরে আসার পর এশিয়া কাপ ও বিশ্বকাপের মঞ্চে দুর্দান্ত পারফর্ম করেছেন বুমরাহ। ভারতের টানা ১০ ম্যাচ জয়ের নেপথ্যে শামির সঙ্গে বুমরাহ জুটি ভারতকে অনেক সাহায্য করেছিল।

এশিয়া কাপ থেকে বিশ্বকাপ পর্যন্ত ১৭টি একদিনের ম্যাচ খেলেছেন বুমরাহ। সেই ১৭ ম্যাচে তাঁর ঝুলিতে এসেছে মোট ২৮ উইকেট। এরমধ্যে কাপযুদ্ধের ১১টি ম্যাচে নিয়েছেন ২০টি উইকেট।


এমনিতেই মুম্বই দলে তারকার ছড়াছড়ি। রোহিত, বুমরাহ, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, ডি কক সহ একাধিক স্টার ক্রিকেটার রয়েছেন। সেই তালিকায় ফেৱ যুক্ত হয়েছেন পাণ্ডিয়া। কিন্তু ভারতীয় দলে সতীর্থের ফেরাটা কী ভা‌লোভাবে মেনে নিতে পারছেন না ভারতীয় দলের তারকা ক্রিকেটার। তাই নিজের কাজকর্মের মাধ্যমে সেটা বুঝিয়ে দিচ্ছেন বুমরাহ।

জল্পনার অবসান ঘটিয়ে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরেছেন হার্দিক পাণ্ডিয়া। সোমবারই আইপিএল কমিটির পক্ষ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হল পুরানো দল মু্ম্বইতেই ফিরছেন পাণ্ডিয়া। ভারতীয় দলের সেরা অলও রাউন্ডারকে দলে নিতে গ্রিনকে আরসিবিতে পাঠিয়েছে মুম্বই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+