Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: মুম্বই শিবিরে পড়ল সূর্যের ছায়া, সংকট কাটাতে সোমনাথ মন্দিরে পুজো-প্রার্থনা পাণ্ডিয়ার, দেখুন ভিডিও

মাঠে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্স দল ও অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার। পর পর তিন ম্যাচ হেরে প্রবল চাপে মুম্বই দল। দলের মধ্যে গুমোট ভাবটা কাটাতে জামনগর গিয়েছিল গোটা মুম্বই দল। শুধু হাসি-হুল্লোর করে সময় কাটানোই নয়ই দলের জন্য এবার পূজা-প্রার্থনাও সারলেন মুম্বই অধিনায়ক পাণ্ডিয়া।

গুজরাতের সোমনাথ মন্দিরে পুজো দিলেন পাণ্ডিয়া। শুধু পুজো দিলেনই না একইসঙ্গে ভক্তি ভরে দীর্ঘক্ষণ ধরে প্রার্থনাও সারলেন। সংবাদ সংস্থা এএনআই প্রকাশিত একটি ভিডিতে দেখা গিয়েছে ধর্মীয় রীতি মেনেই একটি শিবলিঙ্গে পুজো সারেন পাণ্ডিয়া। ভক্তি সহকারে বিভিন্ন ভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে দেখা গিয়েছে পাণ্ডিয়া। দল কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সুদিন ফেরাতে তাই ঈশ্বরেই আস্থা রাখলেন পাণ্ডিয়া।হার্দিকের পুজোর এই ভিডিও রীতিমতো ভাইরাল।

Hardik Pandya

তিন ম্যাচ শেষে মুম্বইয়ের খাতায় ০ পয়েন্ট। আইপিএলের পয়েন্ট টেবলেও সবার নীচে পাঁচবারের চ্যাম্পিয়নরা। এমনকি দলের মধ্যে আভ্যন্তরীন বিবাদ নিয়েও চর্চা শুরু হয়ছে। রোহিত-হার্দিকের সম্পর্কের ভাঙন এই আইপিএলে অন্যতম চর্চার টপিক। কিন্তু একটা জয়ই সব কিছু বদলে দিতে পারে, এটা ভালোই জানেন পাণ্ডিয়া। তাই নিজের রাজ্যে ছুটি কাটাতে এসেই ছুটলেন সোমনাথ মন্দিরে। জাগ্রত এই মন্দিরে পুজো দিয়েই দলের সংকট কাটাতে উদ্যোগী হার্দিক।


রবিবার দিল্লি বনাম মুম্বই ম্যাচ। এই ম্যাচে মুম্বই জয়ে ফিরবে কিনা সেটা সময়ই বলবে, তবে শুক্রবার বিরাট স্বস্তি মুম্বই শিবিরে। আইপিএলে আগমন হল সূর্যকুমার যাদবের। ওয়াংখেড়েতে অনুশীলন করেন সূর্যকুমার। দল মাঠে আসার এক ঘণ্টা আগেই চলে এসেছিলেন তিনি। নেটে ব্যাট করেন। বেশ কিছু বড় ছোট খেলতে দেখা যায় তাঁকে। দীর্ঘ ক্ষণ নেটে ব্যাট করার পর অন্যান্য অনুশীলন শুরু করেন সূর্য।

তিন মাসের বেশি মাঠের বাইরে ছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। স্পোর্টস হার্নিয়ায় অস্ত্রোপচার হয়েছিল তাঁর। সূর্যকে নিয়ে কোনও ঝুঁকি নিয়ে চায়নি বোর্ড। অস্ত্রোপচারের পর থেকে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে ছিলেন সূর্যকুমার যাদব। সেখান কয়েকটি প্র্যাক্টিস ম্যাচও খেলেন তিনি। অবশেষে এনসিএ-র ফিট সার্টিফিকেট হাতে পেয়ে মুম্বই দলের সঙ্গে যোগ দিলেন সূর্য।

যদিও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মুম্বইয়ের পরের ম্যাচেই তিনি মাঠে নামতে পারবেন কিনা, সেটা স্পষ্ট নয় এখনও। তাঁর মতো ক্রিকেটার দলে থাকলে ব্যাটিং শক্তি অনেকটাই বাড়বে মুম্বই দলের। কারণ সূর্য টি২০ ক্রিকেটে সেরা ব্যাটার। চোট পাওয়ার আগে টি-২০ ক্রিকেটে দুরন্ত ছন্দে ছিলেন সূর্যকুমার যাদব।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+