IPL 2024: সিএসকে ম্যাচের আগে ধোনির প্রশংসা গম্ভীরের মুখে, রজনীকান্তের স্টাইল নিলেন রাসেলরা
সপ্তাহের শুরুতেই আইপিএলেির মেগা ম্যাচ। চিপক স্টেডিয়ামে সিএসকের মুখোমুখি কলকাতা নাইইট রাইডার্স। কেকেআরের সামনে শীর্ষস্থান দখলের সুযোগ রয়েছে। দুই দলেই একাধিক তারকা, তবে এই ম্যাচে ফোকাসে দুটি নাম মহেন্দ্র সিং ধোনি এবং গৌতম গম্ভীর।একজন মাঠে দলের অঘোষিত নেতা, অন্য ডাগ আউটে বসেই জয়ের রণকৌশল সাজাবেন।
এই ম্যাচের প্রাক্তন ভারতীয় ওপেনার এবং নাইট রাইডার্সের মেন্টর, গৌতম গম্ভীর, এমএস ধোনির সাথে তার প্রতিদ্বন্দ্বিতাকে স্মরণ করে বলেছেন, ধোনির দলকে হারাতে হলে তাঁকে কৌশলগতভাবে সেরা হতে হবে বলেও উল্লেখ করেছেন গম্ভীর। চেন্নাইতে সিএসকে এবং কেকেআরের মধ্যে বহুল প্রত্যাশিত ম্যাচের আগে কথা বলতে গিয়ে, গম্ভীর কিন্তু জানিয়ে দিয়েছেন যে, তিনি নাইট রাইডার্সের অধিনায়ক থাকাকালীন ধোনি এবং সুপার কিংসের সাথে তার প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেছিলেন।

ধোনি এবং গম্ভীর দুই জনের ভূমিকাই পাল্টেছে। মাহি নেতৃত্ব ছেড়েছেন সিএসকে দলের। অন্যদিকে গম্ভীর মেন্টর রূপে নাইট শিবিরে প্রত্যাবর্তন করেছেন। কিন্তু ম্যাচের রিমোট কন্ট্রোল থাকবে দুই জনের হাতেই। এই ম্যাচের আগে গম্ভীর ফিরে গিয়েছেন অতীতের স্মৃতিতে। যেখানে উঠে এসেছে সিএসককে হারিয়ে ২০১২ সালে আইপিএল ট্রফি জয়ের প্রসঙ্গ।
আইপিএল সম্প্রচারকারী চ্যানেলে গম্ভীর বলেছেন, আমি জিততে চেয়েছিলাম। আমি আমার মনের দিক থেকে খুব স্পষ্ট। বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা, সবকিছুই থাকবে। কিন্তু আপনি যখন মাঠে থাকবেন, তখন এই গুলি ফ্যাক্টর হয় না। আমি কেকেআরের অধিনায়কত্ব করছি এবং সে সিএসকেকে অধিনায়ক করছে। । এটা জেতার বিষয়ে। আপনি যদি ধোনিকে এই বিষয়ে প্রশ্ন করেন সেও একই উত্তর দেবে।'
অধিনায়ক ধোনির ভূয়সী প্রশংসা করেছেন গম্ভীর। দেশের হয়ে তিনটি আইসিসি ট্রফি জেতা ধোনিকে অন্যতম সেরা অধিনায়ক বলেও উল্লেখ করেছেন নাইটদের মেন্টর। গম্ভীরের কথায়, 'এমএস হলেন ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। আমি মনে করি না কেউ সেই স্তরে পৌঁছতে পারবে - ৩টি আইসিসি ট্রফি জেতা, সহজ বিষয় নয়।'
ফিনিশার ধোনি সম্পর্কে গম্ভীর বলেন, আইপিএলের প্রতিটি অংশ উপভোগ করছি আমি। ধোনি জানে স্পিনারদের কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়, কীভাবে ভালো ব্যাটারের বিরুদ্ধে ফিল্ডিং সেট করতে হয় এবং কখনও হাল ছাড়বেন না। ধোনি ৬ বা ৭ নম্বরে ব্যাট করতে নামলেও শেষ পর্যন্ত খেলাটি নিয়ন্ত্রণ করেন। এক ওভারে ২০ রান দরকার থাকলেও ধোনির পক্ষে সেটা করে দেওয়া দেওয়া সম্ভব।'
In the city of @rajinikanth🕶️… pic.twitter.com/ELYIPUEk4H
— KolkataKnightRiders (@KKRiders) April 7, 2024
এদিকে পর পর তিন ম্যাচ জিতে আত্মবিশ্বাসের চূড়ায় থেকেই খেলতে নামছে কেকেআর। ম্যাচের আগে ফিল গুড মেজাজ নাইটদের। চেন্নাই মানেই থালাইভা রজনীকান্তের শহর। সেই শহরে রজনীকে নকল করলেন বরুণ চক্রবর্তী, রাসেলরা। রজনীর চশমার স্টাইলক অনুকরন করে চশমা পড়তে দেখা গেল কেকেআর ক্রিকেটারদের।












Click it and Unblock the Notifications