IPL 2024: দুই ব্যাটসম্যানের জন্য আর্থিক ক্ষতি মুম্বই দলের, দিল্লি ম্যাচের আগে ব্যাট হাতে ভরসা দিচ্ছেন বুমরাহ
শনিবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। প্লে-অফে যিকে থাকার জন্য এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হার্দিক পাণ্ডিয়া-রোহিত শর্মাদের কাছে। কিন্তু এই ম্যাচে খেলতে নামার আগে বড় ক্ষতি হল মুম্বই দলের। না, কোনও চোট আঘাতের সমস্যা নয়। বরং আর্থিক ক্ষতির মুখে পড়ল মু্ম্বই দল।
দিল্লি ম্যাচের আগে অনুশীলন করতে নেমেছিলেন সূর্যকুমার যাদব এবং টিম ডেভিড। মূলত এই দুই ব্যাটসম্যানই ক্ষতিটা করলেন দলের। অনুশীলন করতে গিয়ে ভাঙলেন একের পর এক ক্যামেরা। যার মোট মূল্য ৪০ হাজার টাকা। অনুশীলনে ভিডিও করার জন্য নেটের বিভিন্ন প্রান্তে ক্যামেরা লাগিয়ে রাখে আইপিএল দলগুলি। কিন্তু মুম্বই দলের দুই ব্যাটার এমন ব্যাটিং করলেন অনুশীলনে যে ক্যামেরাগুলি ভেঙে যায়।

This reel cost us 40k to make... 😰#MumbaiMeriJaan #MumbaiIndians pic.twitter.com/ISqo0Ax4tW
— Mumbai Indians (@mipaltan) April 26, 2024
এই মরশুমে মুম্বইয়ের বোলিং বিভাগ মোটামুটি ভাল পারফর্ম করছে। বুমরাহ এবং জেরাল্ড কোয়েৎজে, দুই পল্টন ফাস্ট বোলার ইতিমধ্যেই ১৩ ও ১২টি করে উইকেট নিয়েছেন। পাঁচবারের চ্যাম্পিয়নদের উদ্বেগ বোলিং নিয়ে নয়, ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব নিয়ে। এবার কি সেই দায়িত্বও নিজের কাঁধে তুলে নিলেন দলের তারকা পেসার বুমরাহ।মুম্বইয়ের অনুশীলনে ব্যাটার বুমরাহকে দারুণ ছন্দে দেখা গেল।
মুম্বই ইন্ডিয়ান্সের তরফে বুমরাহের ব্যাটিংয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। সেখানে ফ্লিক, স্যুইপ, স্ট্রেট ড্রাইভ, কভার ড্রাইভ, কী না দেখা গেল বুমরার ব্যাট থেকে। সেই ভিডিওটির ক্যাপশনে বুমরার ব্যাটিং সম্পর্কে মুুম্বইের তরফে লেখা হয়, 'আজ ব্যাটিং তেরা জাস্সি ভাই করেগা।!'
আট ম্যাচে তিনটি জয় পেয়ে মুম্বই এখন আইপিএলের পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে রয়েছে। প্লে-অফের আশা জিইয়ে রাখতে গেলে তাদের জিততেই হবে দিল্লির বিরুদ্ধে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications