IPL 2024 Exclusive: দিল্লি ক্যাপিটালস শিবিরে মজায় মাতিয়ে রাখেন কারা? সেরা ইনিংস ও সেরা শট বেছে জানালেন অভিষেক

IPL 2024 Exclusive: আইপিএলে অভিষেক পোড়েলের পারফরম্যান্সে খুশি সৌরভ গঙ্গোপাধ্যায়। যেভাবে বিশ্বের তাবড় বোলারদের হেলায় সামলাচ্ছেন, বড় শট মেরে গ্যালারিতে ওড়াচ্ছেন তাতে সন্তুষ্ট ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট।

কলকাতায় পরাস্ত হওয়ার পর দিল্লি ক্যাপিটালসের লম্বা ছুটি চলছে। মঙ্গলবার পরবর্তী ম্যাচ। তার আগে অভিষেককে বাড়িতে কাটানোর ছুটি মঞ্জুর করেছিলেন সৌরভ।

IPL 2024 Exclusive

শুক্রবার রাতেই দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দেওয়ার বিমান ধরার আগে অভিষেক কথা বললেন ওয়ানইন্ডিয়া বাংলার সঙ্গে। জানিয়ে দিলেন, দেশের হয়ে খেলাই একমাত্র লক্ষ্য। জুনে শুরু হচ্ছে বেঙ্গল প্রো টি২০ লিগ। তাতে কলকাতা রয়্যাল টাইগার্সের মার্কি প্লেয়ার হয়েছেন অভিষেক।

অভিষেকের কথায়, বাংলায় এই প্রথম এই টুর্নামেন্ট হচ্ছে। আমার লক্ষ্য ভালো খেলা। দিল্লি ক্যাপিটালস শিবিরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি পাচ্ছেন রিকি পন্টিংকে। সৌরভ তাঁর সম্পর্কে প্রশংসা করেছেন শুনে অভিষেক বললেন, আমি লাকি যাঁকে দেখে খেলা শুরু করেছি তিনি আমার কথা বলায় ভালো লাগছে। দিল্লি ক্যাপিটালস দলেও তাঁর পরামর্শ পাচ্ছি, যথাসম্ভব শেখার চেষ্টা করছি।

বিশ্বের তারকা বোলারদের নেটে সামলানোর সুযোগ করে দেয় আইপিএল। তাতে সমৃদ্ধ হন তরুণরা। ব্যতিক্রম নন অভিষেক। দিল্লি ক্যাপিটালস দলে সুযোগ পাওয়া তাঁর কেরিয়ারকেও সমৃদ্ধ করছে। অভিষেক বললেন, প্লেয়াররা সকলে বন্ধুর মতো মেশেন। প্র্যাকটিসে কার কী দরকার, সেটাও পূরণ করা হয়। সিনিয়ররা জুনিয়রদের বা দলে নতুন আসা প্লেয়ারদের হেল্প করেন।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি রিকি পন্টিংয়ের কাছ থেকে ব্যাটিং টিপস পেয়েছেন অভিষেক। বিদেশি ক্রিকেটারদের থেকেও অনেক কিছু শেখার প্রক্রিয়া জারি রেখেছেন চন্দননগরের অভিষেক পোড়েল। অধিনায়ক ঋষভ পন্থ গাইড করছেন। কিপিং করতে হচ্ছে না অভিষেককে। তাও কিপিংয়ের পাশাপাশি কী করণীয়, কী করার দরকার নেই, তা বুঝিয়ে দিচ্ছেন পন্থ।

প্লে-অফে যেতে গেলে রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও লখনউ সুপার জায়ান্টসকে হারাতে হবে। আরসিবি ম্যাচ অ্যাওয়ে, বাকি দুটো হোম। অভিষেক বললেন, দলের সকলের মতো আমারও ফোকাস তিনটি ম্যাচেই জেতা। আমার কাছে দল যা প্রত্যাশা করছে তা পূরণেরই চেষ্টা করব।

দিল্লি ক্যাপিটালস শিবির সুখের সংসার। ক্রিকেট নিয়ে যেমন সিরিয়াস সময় থাকে, তেমনই থাকা হাল্কা মেজাজ। অভিষেক জানালেন, সতীর্থদের সঙ্গে সবচেয়ে বেশি মজা করে মাতিয়ে রাখেন ঋষভ পন্থ ও অক্ষর প্যাটেল। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে ইমপ্যাক্ট সাব হিসেবে নয়ে নেমে ১০ বলে অপরাজিত ৩২ রানের ইনিংস খেলেছিলেন অভিষেক। চারটি চার ও ২টি ছয় মারেন। সেটিকেই এখনও অবধি সেরা ইনিংস হিসেবে বেছে নিলেন। আর প্যাট কামিন্সকে স্টেপ আউট করে ওড়ানোই এখনও অবধি এবারের আইপিএলে পোড়েলের সবচেয়ে পছন্দের শট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+