IPL 2024: ইডেনে কেন আর দেখা যাবে না ক্রিকেটার ধোনিকে? সূচি প্রকাশেই মন ভাঙল বাংলার ক্রিকেটপ্রেমীদের
IPL 2024: আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ পেয়েছে আজ। আর তা দেখেই মন ভাঙল বাংলার ক্রিকেটপ্রেমীদের। ক্রিকেটের নন্দনকাননে আর দেখা যাবে না ক্রিকেটার ধোনিকে।
আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ পেতেই মন ভাঙল ক্রিকেটপ্রেমীদের। সূচি চূড়ান্ত করার প্রক্রিয়াই বড় বাধা হয়ে দাঁড়াল।

মহেন্দ্র সিং ধোনি চলতি আইপিএলের আগেই ছেড়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব। তাতেই চর্চা চলছে, চলতি আইপিএলেই ক্রিকেটার হিসেবে ধোনির শেষ মরশুম। গত বছর তাঁর নেতৃত্বেই আইপিএল খেতাব জেতে সিএসকে। ধোনি তখনই ইঙ্গিত দিয়েছিলেন আরও একটি মরশুম খেলার।
ধোনি আইপিএল ফাইনালের শেষে জানিয়েছিলেন, এটাই অবসর নেওয়ার সেরা সময়। যদিও সমর্থকদের যা ভালোবাসা পেয়েছেন তাতে আরও খেলা চালিয়ে ভক্তদের উপহার দিতে চান। তারও অনেক আগে ধোনি বলেছিলেন, আইপিএলে চেন্নাই সুপার কিংস ভক্তদের হোম ম্যাচে তাঁর খেলা দেখার সুযোগ দিয়েই অবসর নেবেন।
এবারের আইপিএলে এলিমিনেটর ও ফাইনাল হবে চেন্নাইয়ে। ফলে প্লে-অফ বা ফাইনাল খেলার সুযোগ হাতছাড়া করতে চাইবে না চেন্নাই সুপার কিংস। ধোনির বিদায়-মঞ্চ স্মরণীয় করে রাখতেই। যদিও ক্রিকেটার ধোনিকে শেষবার আর ইডেনে দেখতে পাওয়া যাবে না। তা পরিষ্কার আইপিএলের সূচিতেই।
আইপিএলে সূচি তৈরির যে নিয়ম রয়েছে তাতে দুই গ্রুপে রয়েছে ৫টি করে দল। কোনও দল নিজেদের গ্রুপের দলগুলির বিরুদ্ধে ২টি করে ম্য়াচ খেলবে। অপর গ্রুপের চারটি দলের বিরুদ্ধে খেলবে ১টি করে ম্যাচ। শুধু একটি দলের বিরুদ্ধে খেলবে ২টি। সেটা নির্ধারিত হয়েছে লটারির মাধ্যমে।
গ্রুপ এ-তে রয়েছে দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স, লখনউ সুপার জায়ান্টস, মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস। গ্রুপ বি-তে রয়েছে চেন্নাই সুপার কিংস, গুজরাত টাইটান্স, পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ।
কেকেআর চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে, এপ্রিলের ৮ তারিখ। কেকেআর গ্রুপ বি-র বিরুদ্ধে যে দলের বিরুদ্ধে খেলবে সেটি হলো দিল্লি ক্যাপিটালস। ৩ এপ্রিল দিল্লির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ বিশাখাপত্তনমে। ২৯ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নাইটদের হোম ম্যাচ ২৯ এপ্রিল। প্লে-অফের কোনও ম্যাচই এবার পেল না ইডেন গার্ডেন্স।
২২ ও ২২ মে যথাক্রমে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ২২ মে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ২৬ মে ফাইনাল অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের চিপকে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications