IPL 2024, DC vs CSK: বয়স একটা সংখ্যা মাত্র, ব্যাট হাতে ঝড় তুলে রেকর্ড বুকে উজ্জ্বল ধোনি
বয়স একটা সংখ্যা মাত্র, আরও একবার তা প্রমাণ করে দিলেন মহেন্দ্র সিং ধোনি। কেউ বলেন সন্ন্যাসী রাজা, কেউ বলেন বাহুবলী, সিএসকে সমর্থকদের কাছে আদরের থালা। আসলে মহেন্দ্র সিং ধোনি একজন ক্রিকেট সাধক। বছর ঘুর বয়স বাড়ে, কিন্তু সাধনায় যেন অবিচল থাকেন মাহি। রবিবার ম্যাচ জিতল দিল্লি আর হৃদয় জিতলেন ক্যাপ্টেন কুল।
ব্যাট হাতে হৃদয় জিতলেন মাহি। ১৬ বলে ৩৭ রানের দুরন্ত ইনিংস খেলে বুঝিয়ে দিলেন এখনও ব্যাট হাতে ম্যাজিক দেখাতে পারেন মাহি। তাঁর ইনিংসে ছিল চারটি চার এবং তিনটিন ছক্কা। বয়স এখন ৪২, শরীরে ফিটনেস আগের মতো নেই, শারীরিক সমস্যায় জর্জরিত। কিন্তু ব্যাট হাতে ২২ গজে নামলেই মাহি যেন হয়ে উঠেন ম্যাজিশিয়ান। দিল্লির বিরুদ্ধে ৩৭ রানের ইনিংসের মধ্য দিয়ে একগুচ্ছ রেকর্ড সৃষ্টি করলেন ধোনি।

এমএস ধোনি প্রথম এশিয়ান ব্যাটার যিনি টি২০ ক্রিকেটে একজন উইকেটরক্ষক হিসাবে ৭০০০ রান করেছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ান (৬৯৬২) এবং কামরান আকমল (৬৪৫৪)। বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে আছেন ধোনি। কুইন্টন ডি কক (৮৫৭৮) এবং জস বাটলার ৭৭২১) এর পরে একজন উইকেটরক্ষক হিসাবে টি২০ ক্রিকেটে ৭ হাজার রানের ল্যান্ডমার্ক পাওয়া তৃতীয় ব্যাটসম্যান হলেন ধোনি।
এমএস ধোনি আইপিএল ইনিংসের ১৯ তম এবং ২০ তম ওভারে ১০০ ছক্কা মারার প্রথম ব্যাটসম্যান হন। কাইরন পোলার্ড (৫৭), এবি ডি ভিলিয়ার্স (৫৫), হার্দিক পাণ্ডিয়া(৫৫), আন্দ্রে রাসেল (৫১) এবং রবীন্দ্র জাদেজা (৪৬) এই তালিকায় আছেন।
এমএস ধোনি আইপিএলের এক ইনিংসে এক ওভারে সবচেয়ে বেশিবার 20 রান করেছেন(৯ বার)। রবিবার দিল্লির বিরুদ্ধে আনরিখ নরখিয়ার শেষ ওভারে ২০রান সংগ্রহ করার সময় ধোনি এই কৃতিত্ব অর্জন করেছেন। এই তালিকায় আছেন রোহিত শর্মা (৮), ঋষভ পন্থ (৬), বীরেন্দ্র শেহওয়াগ (৫), ইউসুফ পাঠান (৫) এবং হার্দিক পাণ্ডিয়া(৫)।
এরআগে চলতি আইপিএলের প্রথম দুটি ম্যাচে ব্যাট হাতে নামতেই হয়নি ধোনিকে। রবিবার কঠিন সময়ে নামলেন। ঝোড়ো ইনিংস খেললেন। দলকে জেতাতে না পারলেও ধোনি কিন্তু ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিলেন। ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে নেমে গেল সিএসকে। শীর্ষে উঠে এল কেকেআর।












Click it and Unblock the Notifications