CSK vs RCB In IPL 2024: আইপিএলে ধোনি বনাম কোহলি! ফেভারিট কারা? ফাফ ও ঋতুর দলের একাদশ কেমন হবে?

CSK vs RCB In IPL 2024: আইপিএলে কাল চেন্নাইয়ের চিপকে ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের সামনে ফাফ দু প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

পরিসংখ্যানের নিরিখে পারস্পরিক দ্বৈরথে অনেকটাই এগিয়ে সিএসকে। ঘরের মাঠে বিরাট কোহলিদের বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনিরাই এগিয়ে। ২০২২ সালে অধিনায়কত্ব ছাড়ার পর ফের ক্যাপ্টেন্সির ব্যাটন নিকে হয়েছিল ধোনিকে। তবে ফের কাল তিনি স্রেফ উইকেটকিপার-ব্যাটারের ভূমিকাতেই ফিরছেন।

CSK vs RCB In IPL 2024

আইপিএলে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (পূর্বতন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)-র দ্বৈরথ হয়েছে ৩১টি। যার মধ্যে চেন্নাই সুপার কিংস জিতেছে ২০টিতে। আরসিবির জয় ১০টিতে। ১টি ম্যাচে কোনও ফয়সালা হয়নি। চেন্নাইয়ে আরসিবি শেষবার CSK-কে হারিয়েছে ২০০৮ সালে।

তারপর থেকে চেন্নাইয়ের কাছে টানা সাতটি ম্যাচে পরাস্ত হয়েছে আরসিবি। ট্রফির খরা মেটানোর লক্ষ্যে অভিযান শুরুর আগে চিপকে জয়ের খরা মেটাতেও মরিয়া থাকবে আরসিবি। চিপকের সেন্টার পিচে কালকের ম্যাচটি হবে। স্পিন সহায়ক উইকেট অপেক্ষা করছে। গত মাসে এখানে কর্নাটক বনাম তামিলনাড়ু রঞ্জি ম্যাচ হয়েছিল।

চেন্নাই সুপার কিংস শিবম দুবেকে এই ম্যাচে বল নাও করাতে পারে। তাঁকে খেলানো হতে পারে ব্যাটার হিসেবে। মুকেশ চৌধুরী বা তুষার দেশপাণ্ডেকে ব্যবহার করা হতে পারে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে। গত আইপিএলে ১৬ ম্যাচে ২১ উইকেট নিয়ে তুষার সিএসকের সর্বাধিক উইকেটশিকারী হয়েছিলেন।

আরসিবিও শক্তিশালী দল নিয়েই নামছে। বিশেষ করে নজর থাকবে বিরাট কোহলির প্রত্যাবর্তনের দিকে। প্রথমে আরসিবি ব্যাট করলে অনুজ রাওয়াত, মহীপাল লোমরর বা সুযশ প্রভুদেশাইয়ের মধ্যে একজন একাদশে থাকবেন। বোলিংয়ের সময় হিমাংশু শর্মা বা কর্ণ শর্মাকে খেলানো হতে পারে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে।

চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করলে সম্ভাব্য একাদশ- ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, অজিঙ্ক রাহানে, মঈন আলি, ড্যারিল মিচেল, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), শার্দুল ঠাকুর, দীপক চাহার, মাহিশ থিকশানা। বোলার মুকেশ বা তুষারের মধ্যে একজন খেলবেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে শিবমের জায়গায়।

আরসিবির সম্ভাব্য একাদশ (প্রথমে ব্যাট করলে)- ফাফ দু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পাটীদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, অনুজ রাওয়াত বা মহীপাল লোমরর বা সুযশ প্রভুদেশাই, দীনেশ কার্তিক (উইকেটকিপার), আলজারি জোসেফ, ময়াঙ্ক ডাগর, আকাশ দীপ, মহম্মদ সিরাজ। বোলিংয়ের ক্ষেত্রে কর্ণ বা হিমাংশু শর্মা হবেন ইমপ্যাক্ট প্লেয়ার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+