IPL 2024: ক্যাপ্টেন ধোনির বিকল্প খোঁজা শুরু! নিলামে সিএসকের টার্গেট বিশ্বকাপজয়ী অধিনায়ক
আইপিএলের নিলামের দিনক্ষণ আগেই ঘোষণা করা হয়েছিল। সোমবার রাতেই নিলামের জন্য ক্রিকেটারদের তালিকাও প্রকাশ করে দিয়েছে বিসিসিআই। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার ট্র্যাভিস হেড, প্যাট কামিন্স, মিচেল স্টার্কও এই নিলামে অংশ নিচ্ছেন। ইতিমধ্যেই অঙ্ক কষা শুরু হয়ে গিয়েছে ১০ দলের। পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের দিকে বাড়তি নজর থাকবে ক্রিকেট প্রেমীদের।
সিএসকে দলের হাতে আছে ৩১.৪ কোটি টাকা। এই দলের কাছে ৬ ক্রিকেটার নেওয়ার সুযোগ আছে।এরমধ্যে তিনজন বিদেশি ক্রিকেটার হতে পারবেন। বেন স্টোকস আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় বড় ধাক্কা খেয়েছে চেন্নাই। তাঁর অভাব পূরণ করতে হবে। পাশাপাশি আম্বাতি রায়াডু অবসর নিয়েছেন, তাঁর পরিবর্তে একজন ভালো দেশীয় ক্রিকেটারকেও দলে আনতে হবে ধোনিদের।

এছাড়াও আরও কয়েকজন বিদেশি ক্রিকেটারের জন্য নিলামে দর হাঁকাতে পারে চেন্নাই। এরমধ্যে অন্যতম নাম রাচিন রবীন্দ্র। বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করে আইপিএল দলগুলির নজর কেড়েছেন এই কিউয়ি ক্রিকেটার। বিশ্বকাপে ১০ ম্যাচে ৫৭৮ রান করা এই কিউয়ির জন্য বড় দর দিতেও প্রস্তুত চেন্নাই। তালিকায় রয়েছেন আরও এক কিউয়ি ক্রিকেটার ডারিল মিচেল।এই ক্রিকেটারকে নিয়ে কেকেআর সিএসকের লড়াই জমতে পারে।
চেন্নাইয়ের তালিকায় নাম আছে জোশ হ্যাজেলউডেরও। অজি এই পেসারকে ছেড়ে দিয়েছে আরসিবি। ফলে তাঁর মতো বোলারকে দলে নিয়ে বোলিং বিভাগকে শক্তিশালী করে নেওয়াই লক্ষ্য ধোনিদের।
চেন্নাইয়ের খাতায় বিদেশিদের মধ্যে নাম রয়েছে আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমরজাই। বিশ্বকাপে ব্যাট হাতে নজরকাড়া পারফরম্যান্স করেছেন আফগান দলের এই ক্রিকেটার। তাঁকে নিয়ে ব্যাটিং বিভাগকে শক্তি বাড়িয়ে নিতে চাইছে ধোনি ব্রিগেড।
সিএসকে কর্তৃপক্ষের নজর থাকবে দক্ষিণ আফ্রিকার তরুণ জোরে বোলার জেরাল্ড কোয়েৎজ়ির দিকে। সদ্য সমাপ্ত বিশ্বকাপে ভারতের মাটিতে বেশ ভাল বল করেছেন প্রোটিয়া পেসার। আটটি ম্যাচে নিয়েছিলেন ২০টি উইকেট। এছাড়াও একাধিক প্রতিভাবান দেশীয় ক্রিকেটারদের দিকে নজর আছে সিএসকের।তারমধ্যে অন্যতম শাহরুখ খান।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications