IPL 2024 Updates: আইপিএলে কোন দল ধরে রাখল কাদের? কোন ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি বদল? ছাঁটাই কারা?
IPL 2024 Updates: আইপিএলের মিনি নিলামের আসর বসবে দুবাইয়ে। আগামী ১৯ ডিসেম্বর। তার আগে জোরকদমে চলছে ট্রেডিং। আইপিএলের ১০টি দলকে আজই জানিয়ে দিতে কাদের তারা ধরে রাখছে, ছাঁটাই-ই বা হচ্ছেন কারা?
আজ বিকেলেই শেষ হচ্ছে সময়সীমা। তারপরই গোটা চিত্র পরিষ্কার হয়ে যাবে। একনজরে সেই সংক্রান্ত খবরের যাবতীয় আপডেট জানতে চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

চেন্নাই ছাড়ছে প্রিটোরিয়াসকে
চেন্নাই সুপার কিংস ধরে রাখছে না ডোয়েইন প্রিটোরিয়াসকে। দক্ষিণ আফ্রিকার সেই ক্রিকেটারের ইনস্টাগ্রাম পোস্টে তেমনই ইঙ্গিত। ধন্যবাদ জানালেন আইপিএলের দলকে।
লোকেশ রাহুল থাকছেন লখনউয়ে
লখনউ সুপার জায়ান্টসের বড় ঘোষণা। অধিনায়ক লোকেশ রাহুলকে রেখেই আগামী বছরের জন্য দল সাজাচ্ছে সঞ্জীব গোয়েঙ্কার দল।
Continue karo? 👇 pic.twitter.com/5Zxh3dehPU
— Lucknow Super Giants (@LucknowIPL) November 26, 2023












Click it and Unblock the Notifications