IPL 2024 Auction: অল্প মূল্যেই দুই দেশীয় ক্রিকেটারকে নিল কেকেআর, বড় দামেই ক্যারিবিয়ান তারকা আরসিবিতে
দুবাইয়ে নিলাম মিনি হলে কী হবে, দর উঠল আকাশ ছোঁয়া। প্রথম দুটি সেট আলাদাভাবে হলেও তৃতীয় এবং চতুর্থ সেটের নিলাম হল একসঙ্গে। শুরুতে এই দুই সেটের নিলাম পর্ব কিছুটা ঝিমিয়ে থাকলেও শেষ বেলায় ঝড় তুলল কেকেআর। নিমালমের প্রথম তিনটি সেটে খুব একটা তৎপরতা দেখায়নি নাইটরা। প্রশ্ন উঠতে শুরু করেছিল গৌতম গম্ভীরদের নিলামের রণকৌশল নিয়ে।
নিলামে একজন ভারতীয় উইকেটরক্ষক প্রয়োজন ছিল নাইটদের। কারণ গুরবাজের বিকল্প একজন প্রয়োজন ছিল নাইটদের। তৃতীয় সেটের নিলামের শুরুতেই ফিল স্লট অবিক্রিত থাকেন। এরপর প্রোটিয়া ক্রিকেটার ট্রিস্টান স্টাবসকে ৫০ লক্ষ টাকা দিয়ে দলে নিল দিল্লি ক্যাপিটালস। উইকেটরক্ষকের কোটা ৫০ লক্ষ টাকার বেস প্রাইসে কেএস ভরতকে দিয়েই পূরণ করল কেকেআর।

লকি ফার্গুসনের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। তিনি আপাতত অবিক্রিত রইলেন। অজি উইকেটরক্ষক জস ইঙ্গলিশের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। তাঁকে নিলামে দলে নিল না কোনও ফ্রাঞ্জাইজি।বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য থাকলেও উমেশ যাদবকে ৫.৮০ কোটি টাকায় ঘরে তুলল গুজরাত টাইটান্স। তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি টাকা।
আরসিবির ছেড়ে দেওয়া অজি তারকা পেসার জস হ্যাজেলউট অবিক্রিত রইলে নিলামে। তাঁর দর ছিল ২ কোটি , কিন্তু তাঁকে নিয়ে আগ্রহ দেখাল না কেউই।তরুণ পেসার শিবম মাভির জন্য নিলামে লড়াই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও লখনউ সুপার জায়ান্ট।শেষ অবধি ৬.৪০ কোটিতে লখনউ সুপার জায়ান্ট নিল শিবমকে। সৌরাষ্ট্রের আরও পেসার উনাদকাটকে ১.৬০ কোটিতে দলে নিল দিল্লি।৪.৬ কোটিতে দিলশন মধুশঙ্কাকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স।
আদিল রশিদ, আকিল হোসেন, তাররেজ শামসি, মুজিব উর রহমানরা অবিক্রিত রইলেন মিনি নিলামে। যদিও পরে ফের একবার অবিক্রিতদের দলে নেওয়ার সুযোগ পাবে ফ্রাঞ্জাইজিগুলি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications