IPL 2024: নবীনের বলে এক হাতে ছক্কা! চাবুক ব্যাটিংয়ে ঋদ্ধিমানের কীর্তি ম্লান করলেন অভিষেক পোড়েল

IPL 2024: আইপিএলের আসরে ভারতের যে উদীয়মান ক্রিকেটাররা নজর কাড়লেন তাঁদের মধ্যে অন্যতম অভিষেক পোড়েল। চন্দননগরের এই উইকেটকিপার-ব্যাটার এবারের আইপিএলে বাংলার মানরক্ষা করলেন।

দিল্লি ক্যাপিটালসের হয়ে এদিন অভিষেক পেলেন আইপিএল কেরিয়ারের দ্বিতীয় অর্ধশতরান। অরুণ জেটলি স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে যা এলো মাত্র ২১ বলে।

IPL 2024

ঋষভ পন্থ গতবারের আইপিএলে খেলতে পারেননি। ফলে ভালো মানের উইকেটকিপার-ব্যাটার চাইছিল দিল্লি ক্যাপিটালস। ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান রয়েছে অভিষেকের উত্থানের পিছনে। অনেক কিপারের মধ্যে ট্রায়ালে নজর কাড়েন। সুযোগও এসে যায় দিল্লি ক্যাপিটালসে।

প্রথম মরশুমে পোড়েল অবশ্য চারটির বেশি ম্যাচে সুযোগ পাননি। রান করেন ৩৩, সর্বাধিক ২০। যদিও বাংলা দলের হয়ে সাফল্য পোড়েলের আত্মবিশ্বাস বাড়ায়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাইডেন্সও অনস্বীকার্য। এবারের আইপিএলে পোড়েল প্রথম ম্যাচ খেলেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে।

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে সেই ম্যাচে নজর কাড়েন ১০ বলে ৩২ রানের ইনিংস খেলে। তারপর থেকে তাঁকে প্রথম চারে খেলিয়েছে দিল্লি ক্যাপিটালস। বেশ কয়েকটি ম্যাচে সাফল্য পেয়েছে অভিষেক পোড়েল ও জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের জুটি।

রাজস্থান রয়্যালস ম্যাচে ৪.২ ওভারে পোড়েল-ম্যাকগার্ক জুটিতে ওঠে ৬০। এই ম্যাচে অভিষেক আইপিএল কেরিয়ারের প্রথম অর্ধশতরানটি পেয়েছিলেন। ৩৬ বলে খেলেছিলেন ৬৫ রানের ইনিংস। যাতে ছিল সাতটি চার ও তিনটি ছক্কা।

আরসিবি ম্যাচের আগে দিল্লি ক্যাপিটালসের হেড কোচ রিকি পন্টিং বলেন, আমরা পোড়েলের চেয়ে অনেক সিনিয়রদের খেলিয়েছি ঋষভ পন্থের অনুপস্থিতিতে। কিন্তু পোড়েলকে যখন প্রথম দেখি, তখনই মনে হয়েছিল বিশেষ প্রতিভা। আইপিএলে তাঁর ক্রমাগত বিকশিত হওয়ার সাক্ষী থাকলাম।

ইমপ্যাক্ট সাব হিসেবে ঝোড়ো ইনিংস খেলা, তারপর ওপেনিংয়ে ক্রমাগত যেভাবে উন্নতি পোড়েল করেছেন তার প্রশংসা শোনা গিয়েছে পন্টিংয়ের কথায়। আজ অভিষেক যে ইনিংস খেললেন তাতে মেগা নিলামের আগে পন্থ, ম্যাকগার্কের সঙ্গে পোড়েলকেও যে দিল্লি ধরে রাখবে তা কার্যত নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।

সম্প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায় কলকাতায় এক অনুষ্ঠানে পোড়েলের উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন। আগ্রাসী, নির্ভীক ব্যাটিং করে তিনি এবারের আইপিএলে নজর কাড়লেন। ১৪ ম্যাচে অভিষেক করলেন ৩২৭, ২ বার অপরাজিত থেকে। গড় ৩২.৭০, স্ট্রাইক রেট ১৫৯.৫১।

উল্লেখ্য, আইপিএল কেরিয়ারে সপ্তম মরশুমে গিয়ে ঋদ্ধিমান সাহা তিনশোর উপর রান করেছিলেন। ২০১৪ সালে ১৭ ম্যাচে করেন ৩৬২। ২০২২ ও ২০২৩ সালে ঋদ্ধি যথাক্রমে ৩১৭ ও ৩৭১ করেছিলেন। পোড়েল আইপিএল কেরিয়ারের দ্বিতীয় মরশুমেই পেয়ে গেলেন তিন শতাধিক রান।

আজ জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক খালি হাতে ফেরেন। তবে তাতে পোড়েলকে থামানোর রাস্তা খুঁজে পাচ্ছিলেন না লখনউ সুপার জায়ান্টসের বোলাররা। একটা সময় তো পোড়েলের স্ট্রাইক রেট ছিল ২৭০-এর বেশি। ২১ বলে পোড়েল পেয়ে যান হাফ সেঞ্চুরি।

দিল্লি ইনিংসের ষষ্ঠ ওভারে নবীন উল হকের প্রথম ও চতুর্থ বলে যথাক্রমে ৬৪ ও ৮৫ মিটারের ছক্কা হাঁকান পোড়েল। ষষ্ঠ বলে মারেন চার। পোড়েল ফাইন লেগ অঞ্চল দিয়ে যে ছক্কাটি মারেন তা এক হাতে। এই ছক্কার ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। পাঁচটি চার ও চারটি ছয়ের সাহায্যে ১৭৫.৭৫ স্ট্রাইক রেটে পোড়েল করলেন ৩৩ বলে ৫৮। নবীন উল হকই পোড়েলকে সাজঘরে ফেরান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+