IPL 2023: শ্রেয়স নেই, কে সামলাবেন কেকেআর-এর অধিনায়কত্বের দায়িত্ব?

আইপিএলের আর এক রোমাঞ্চকর মরশুম শুরু হচ্ছে। প্রতিবছরই নানা চমকে ভরা থাকে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগের শুরু থেকে শেষ। এবছরও নানা উত্থান-পতনের মধ্য দিয়ে শুরু হতে চলেছে আইপিএল। ৩১ মার্চ শুরু হবে টুর্নামেন্ট। চলবে ২৮ মে পর্যন্ত। তার আগেই বড় ধাক্কা লেগেছে কলকাতা নাইট রাইডার্স শিবিরে। অন্তত মরশুমের প্রথম ভাগে খেলতে পারবেন না শ্রেয়স আইয়ার। এমনটাই জানা গিয়েছে।

IPL 2023: শ্রেয়স নেই, কে সামলাবেন কেকেআর-এর অধিনায়কত্বের দায়িত্ব?

এই অবস্থায় কেকেআর দলের অধিনায়কত্বের ব্যাটন কার হাতে উঠবে তা নিয়ে চলছে জল্পনা। আচমকা শ্রেয়সের না থাকা দলের কম্বিনেশনে যে ধাক্কা দেবে তা স্পষ্ট। তবে সেসব সামলে কেকেআর মাঠে নামবে জয়ের খোঁজে। এমনটাই আশা সমর্থকদের। গত মরশুমটা বিশেষ ভালো যায়নি নাইটদের। এই মরশুমের শুরুতে বড় ধাক্কা সামলে তাই মাঠে নামতে হবে কেকেআরকে।

IPL 2023: শ্রেয়স নেই, কে সামলাবেন কেকেআর-এর অধিনায়কত্বের দায়িত্ব?

শোনা যাচ্ছে, কলকাতার হয়ে একযুগ ধরে খেলা সুনীল নারিন অথবা দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান নীতীশ রানা অধিনায়কত্ব করতে পারেন। দুজনের কেউই সেভাবে বড় মঞ্চে অধিনায়কত্বের দায়িত্ব সামলাননি। এই অবস্থায় কেকেআরএর মতো দলের দায়িত্ব এই দুজনের কেউই কীভাবে সামলান তা নিয়ে প্রশ্ন অবশ্যই রয়েছে।

IPL 2023: শ্রেয়স নেই, কে সামলাবেন কেকেআর-এর অধিনায়কত্বের দায়িত্ব?

শ্রেয়স আইয়ার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে চোট পান। তারপর একদিনের সিরিজেও খেলতে পারেননি। মনে করা হচ্ছিল যে আইপিএলে সুস্থ শ্রেয়স আইয়ারকেই পাবে কেকেআর। তবে তাঁর চোট গুরুতর। এবছরই ঘরের মাঠে বিশ্বকাপ রয়েছে। সেটা ভেবেই শ্রেয়স ঝুঁকি নিতে চাইছেন না। অস্ত্রোপচার করালে কমপক্ষে ছয় থেকে সাতমাস তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। সেক্ষেত্রে তিনি বিশ্বকাপ খেলতে পারবেন না। সেসব ভেবেই শ্রেয়স অস্ত্রোপচার করাননি বলে খবর।

কেকেআর মোহালিতে ২ এপ্রিল পাঞ্জাবের বিরুদ্ধে অভিযান শুরু করছে। শ্রেয়সের ধাক্কা সামলে নতুন অধিনায়ক কীভাবে কলকাতাকে প্রথম চারে তোলেন সেটা দেখতেই মুখিয়ে কেকেআর এর সমর্থকেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+