IPL 2023: কোহলি বনাম গম্ভীর তর্কে তপ্ত লখনউ, মেয়ার্স-নবীনের সঙ্গেও বিরাট বাকযুদ্ধ! দেখুন ভিডিও
আজ লখনউয়ের একানা স্টেডিয়ামে লো স্কোরিং ম্যাচে আরসিবি ১৮ রানে হারিয়েছে লখনউ সুপার জায়ান্টসকে। আরসিবি প্রথম ব্যাট করতে ৯ উইকেটে ১২৬ তুলেছিল। ১৯.৫ ওভারে সুপার জায়ান্টস ১০৮ রানে অল আউট হয়ে যায়। এরপরই অপ্রীতিকর পরিস্থিতি।
খেলার শেষে প্রথামাফিক দুই দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা করমর্দন সারছিলেন। বিরাট কোহলির সঙ্গে হাত মেলান গৌতম গম্ভীর। যদিও এরপরই দেখা যায় আম্পায়ারদের কিছু বলছেন গম্ভীর। ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, কাইল মেয়ার্স এগিয়ে গিয়ে বিরাট কোহলিকে কিছু বললেন। তখন সেখানে গিয়ে মেয়ার্সকে সরিয়ে নিয়ে যান গম্ভীর।

এখানেও থামেনি বিতর্ক। নবীন উল হকও হাত মেলানোর সময় বিরাট কোহলিকে কিছু বলেন। পাল্টা কিছু বলতে তাঁর দিকে কোহলি এগিয়ে গেলে নবীনকে সরিয়ে দেন গ্লেন ম্যাক্সওয়েল। এরপর বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়। দুজনেই একে অপরের চোখ রেখে কথা বলতে থাকেন। অমিত মিশ্রকে দেখা যায় বিরাটকে কিছু বোঝাতে।
Kyle mayers, gambhir fight with virat kohli..🤣🤣 #RCBVSLSG pic.twitter.com/DJEjHdIo5K
— Sumit (@Iamsrkknight) May 1, 2023
এরপর অমিত মিশ্র ও বিজয় দাহিয়া মিলে বিরাটকে ঠেলা দেন। বিরাট এরপর লখনউয়ের সহকারী কোচ বিজয় দাহিয়াকে কিছু বলেন। দুই দলের ক্রিকেটারদের পাশাপাশি সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাজির হন আম্পায়াররা। বিরাট কোহলি এরপর দীর্ঘক্ষণ কথা বলেন লোকেশ রাহুলের সঙ্গে। কোহলি এগিয়ে গিয়ে হাত মেলান লখনউ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে।
Naveen ul haq refused to talk with Virat 🤣🤣🤣🤣 full dramabaazi https://t.co/CJrKHVr8DU pic.twitter.com/nRwVqPyPHo
— Sumit (@Iamsrkknight) May 1, 2023
তারপরও কোহলি ও রাহুলের কথা চলতেই থাকে। রাহুল শান্ত করার চেষ্টা করতে থাকেন বিরাটকে। কিন্তু তাঁর চোখেমুখে তখনও রাগের চিহ্ন যায়নি। বিরাট একটা সময় মুখে আঙুল দিয়ে কিছু বোঝাতে থাকেন। এতেই বোঝা যায় চিন্নাস্বামী স্টেডিয়ামে এবার জেতার পর গৌতম গম্ভীর যেভাবে দর্শকদের চুপ থাকার বার্তা দেন, তারই পাল্টা দিতে চেয়েছেন কোহলি।

ফিল্ডিং করতে নামার পর থেকেই কোহলিকে দেখা গিয়েছে আগ্রাসী মেজাজে। মেয়ার্স প্রথম বলে সিরাজের শিকার হওয়ার পর বিরাট অনেকটা দৌড়ে গিয়ে অ্যানিমেটেড কায়দায় সেলিব্রেশনে মাতেন। এরপর দুটি ক্যাচ ধরার পর তিনি ফ্লাইং কিস ছুড়ে দেন। মনে করা হচ্ছে, সেটি স্ত্রী অনুষ্কা শর্মাকে লক্ষ্য করে।
Nothing just peak Virat Kohli showing levels to gautam gambhir in his own stadium.pic.twitter.com/IrALeoUdPD
— Shaurya (@Kohli_Dewotee) May 1, 2023
তবে আয়ুষ বাদোনির ক্য়াচটি দারুণভাবে তালুবন্দি করে বিরাট ফ্লাইং কিস ছোড়ার পর নিজের বুকে হাত দিয়ে দেখাতে থাকেন। একবার ইশারা করেন চুপ করতে। মনে করা হচ্ছে, লখনউয়ের জন্য গলা না ফাটিয়ে দর্শকদের উদ্দেশ করে কোহলি বার্তা দেন তাঁদের সমর্থন করার। একেকটি উইকেট পড়ার পর বিরাটের আগ্রাসী সেলিব্রেশনও ছিল লক্ষ্যণীয়।
#ViratKohli This is the moment when whole fight started between Virat Kohli and LSG Gautam Gambhir
— Mehulsinh Vaghela (@LoneWarrior1109) May 1, 2023
Amit Mishra
Naveen ul haq#LSGvsRCB pic.twitter.com/hkId1J33vY
Everything after handshake here:
— aqqu who (@aq30__) May 1, 2023
Virat Kohli vs Gautam Gambhir
BIGGEST RIVALRY IN CRICKET
Entertainment into 100#RCBVSLSG #ViratKohli pic.twitter.com/8SxxSKRByn
বিরাট কোহলি ও গৌতম গম্ভীর এর আগেও মাঠে তর্কাতর্কিতে জড়িয়েছেন। সেটা ১০ বছর আগে। ২০১৩ সালে বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে আউট হয়ে ফেরার সময় কেকেআরের তৎকালীন অধিনায়ক গম্ভীরের সঙ্গে প্রবল বাকযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন কোহলি। সেই পরিস্থিতি ফিরল সোমবারের লখনউয়ে। খেলা চলাকালীন অমিত মিশ্রর সঙ্গেও কথা কাটাকাটিতে জড়ান বিরাট।
Someone send this Virat Kohli to a mental hospital he is literally mentally disturbed. He doesn't know how to behave. Gautam Gambhir should have Slept this arrogant Chokli #LSGvsRCB #LSGvRCB #naveenulhaq #gautamgambhir #viratkholi #ViratKohli #KLRahul pic.twitter.com/SorKprUz74
— ClockTower (@Clocktowerrr) May 1, 2023

চলতি আইপিএলেই বিরাট কোহলি দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে হাত মেলাননি। তা নিয়ে বিতর্ক রয়েছে। ফের গম্ভীর ও প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের সঙ্গে বিরাটের কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ায় নয়া বিতর্কের সূত্রপাত। কোহলিকে তপ্ত করায় নবীন উল হক মাঠে বিরাট আগ্রাসী ব্যাটিয়ের মুখে পড়েন কিনা সেটাও দেখার।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications