IPL 2023: বিরাট কোহলির মন্থর ব্যাটিং নিয়ে প্রশ্ন, স্ট্রাইক রেটের সমস্যা বাড়াচ্ছেন স্পিনাররাই?
মোহালিতে পাঞ্জাব কিংসকে ২৪ রানে হারিয়ে দিয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন পাঞ্জাব কিংস। ফাফ দু প্লেসির সঙ্গে বিরাট নিজেও এদিন অর্ধশতরান হাঁকান। গড়েন শতরানের পার্টনারশিপ। যদিও কোহলির স্ট্রাইক রেট মোটেই আশাপ্রদ নয়।
বিরাট ৪৬৪ দিন পর নেতৃত্ব দিলেন। তাঁর অধিনায়কত্ব দেখে খুশি সকলেই। যদিও বিরাট নিজে এই জয়কে খুব বড় করে দেখতে নারাজ। ধারাবাহিকতা বজায় রাখার উপরই জোর দিচ্ছেন।

বিরাট ম্যাচের পর বলেন, আজকের জয় আমাদের যেমন অজেয় করে তুলছে না, তেমনই লিগ টেবলে আজকের আগে যেখানে ছিলাম তাতে আমাদের দল খারাপ এটাও নয়। পাঁচ-ছয়টি ম্যাচের পর পয়েন্ট তালিকা দেখে দলের মুড বোঝা যায় না। প্রসেসটা চালিয়ে যাওয়াই গুরুত্বপূর্ণ।

কোহলি বলেন, প্রথমার্ধে পরিস্থিতি দ্রুত বদলে গিয়েছিল। ফাফ অসাধারণ ব্যাটিং করেছেন। যতটা সম্ভব পার্টনারশিপ এগিয়ে নিয়ে গিয়ে অতিরিক্ত ২০ রান যোগ করার পরিকল্পনা ছিল। কিন্তু ৭-৮ ওভারের পর বলের অবস্থা যেমন হয় সেটা দেখে আমরা স্ট্র্যাটেজি বদলাই। বেশিক্ষণ ধরে ক্রিজে থাকাই লক্ষ্য ছিল। আমরা আরও কিছুক্ষণ থাকলে ১৯০-২০০ রান হতে পারতো।

১৭৫ রান এই উইকেটে পর্যাপ্ত হবে বলেই ধারণা ছিল কোহলির। সতীর্থদের বলেছিলেন প্রথমদিকে দ্রুত কয়েকটি উইকেট তুলে নিতে। টি ২০ উইকেটে উইকেট তোলার উপর জয় নির্ভর করে বলে মন্তব্য কোহলির। প্রথম ছয় ওভারেই প্রতিপক্ষকে কোণঠাসা করার পরিকল্পনা ছিল। তা সফল হয়েছে। দলের ফিল্ডিং নিয়েও খুশি কোহলি।
বিরাট কোহলি এদিন ৪৮তম অর্ধশতরান পেলেন আইপিএলে। ভারতীয়দের মধ্যে সর্বাধিক আইপিএল হাফ সেঞ্চুরির নিরিখে শিখর ধাওয়ানের সঙ্গে ব্যবধান একে কমিয়ে আনলেন। যদিও কোহলির ব্যাটিং স্ট্রাইক রেট নিয়ে চিন্তা থাকছেই। পাঞ্জাবের বিরুদ্ধে বিরাটের স্ট্রাইক রেট ১২৫.৫৩। পেসারদের বিরুদ্ধে ১৬৫.৩৮, কিন্তু স্পিনারদের বিরুদ্ধে তা কমে হয়েছে ৭৬.২।

বিরাট আজ পেসারদের বিরুদ্ধে চারটি চার ও একটি ছয়ের সাহায্যে ২৬ বলে ৪৩ রান করেছেন। ডট বল চারটি। স্পিনারদের বিরুদ্ধে কোহলির রান ২১ বলে ১৬। একটি চার মেরেছেন, ডট বল ৯টি। পাওয়ারপ্লে-তে ঝোড়ো ব্যাটিং শুরু করলেও আচমকাই যেভাবে মন্থর ব্যাটিং করছেন তা খুশি করতে পারছে না অনেক ক্রিকেটপ্রেমীকেই।
২০২০ সাল থেকে পরিসংখ্যান বলছে, ৫০টি বল খেলেছেন এমন ব্যাটারদের মধ্যে ৭ থেকে ৯ ওভারে বিরাট কোহলির স্ট্রাইক রেট ৯৫.০৬ সবচেয়ে কম। এই সময়কালে বিরাট ২২৩ বলে ২১২ রান করেছেন। একবার আউট হয়েছেন। বিরাট আজ ৪৭ বলে ৫৯ রানের ইনিংস খেলেন।

সঞ্জয় মঞ্জরেকর বলেছেন, বিরাট কোহলির ক্ষেত্রে হামেশাই দেখা যাচ্ছে পেসারদের সরিয়ে নেওয়ার পরই দ্রুতগতিতে রান তুলতে সমস্যা হচ্ছে কোহলির। গত আইপিএলেও এমনটা দেখা গিয়েছে। ৪০-এর ঘরে রান গেলেও কোহলির ব্যাটিং মন্থর হয়ে যাচ্ছে। এর কারণ বোধগম্য নয়। ফাফ দু প্লেসির যে নিঃস্বার্থভাবে খেলছেন তার প্রশংসা করেন মঞ্জরেকর।
মঞ্জরেকরের কথায়, দু প্লেসি শতরান পেতেই পারতেন। কিন্তু তিনি তা না ভেবে বড় স্কোর নিশ্চিত করার নিরিখে প্রতি বলেই বড় শট খেলার চেষ্টা করে যান। এই ধরনের ব্যাটিংই সকলে দেখতে পছন্দ করেন।












Click it and Unblock the Notifications