IPL 2023: রিঙ্কু সিং হতে কী করণীয়? কেকেআরের ভিডিও মুহূর্তে ভাইরাল, প্রশংসায় সানি-পাঠান

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। সকলেরই নজর রিঙ্কু সিংয়ের দিকে। চলতি আইপিএলে ইডেনে আরসিবি ম্যাচে শার্দুল ঠাকুরের সঙ্গে যোগ্য সঙ্গত দিয়ে খেলেছিলেন দায়িত্বশীল ইনিংস। এরপর আমেদাবাদে।

যশ দয়ালের শেষ পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে নাইটদের স্মরণীয় জয় এনে দেন রিঙ্কু। যা নাইটদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। রিঙ্কু সিংয়ের প্রশংসা করেছেন সুনীল গাভাসকর, ইরফান পাঠানের মতো ক্রিকেট বিশেষজ্ঞরা।

রিঙ্কু সিং

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মোহালিতে রিঙ্কু চার রানের বেশি করতে পারেননি। যদিও ইডেনে আরসিবি ম্যাচে ব্যাটিং ধস সামলে রিঙ্কুকে নিয়ে ষষ্ঠ উইকেটে ১০৩ রানের পার্টনারশিপ গড়েন শার্দুল ঠাকুর। ২টি চার ও তিনটি ছয়ের সাহায্যে রিঙ্কু করেন ৩৩ বলে ৪৬। ১১.৩ ওভারে ৫ উইকেট থেকে ১৯ ওভারে ১৯২ রানে পৌঁছেছিল কেকেআর।

কেকেআর বনাম গুজরাত

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে রিঙ্কু অপরাজিত থাকেন ২১ বলে ৪৮ রান করে। ইরফান পাঠান স্টার স্পোর্টসে বলেন, রিঙ্কু তরুণ ক্রিকেটারদের উদ্বুদ্ধ করেছেন। তিনি সকলের মনে এই বিশ্বাস এনে দিতে পেরেছেন, যদি তিনি এটা করতে পারেন, বাকিরাও বড় মঞ্চে নিজেদের প্রতিভা মেলে ধরতে পারবেন। রিঙ্কু অসাধারণ ক্রিকেটার। তাঁর এই ইনিংস ভোলা যায় না।

নীতীশ রানা ও রিঙ্কু সিং

সুনীল গাভাসকরের কথায়, রিঙ্কু কঠোর পরিশ্রমেরই পুরস্কার পেয়েছেন। চাপের মুখে পাঁচ বলে পাঁচ ছক্কা মারা যায় না। সেই সময় মনের মধ্যে অনেক চিন্তাভাবনা চলতে থাকে। অ্যাওয়ে ম্যাচে সমর্থন কম থাকা কাজ কঠিন করে দেয়। রিঙ্কু শেষ অবধি দলকে জিতিয়ে ফিরেছেন। এতে বোঝা যায় তাঁর মনোবল কতটা বেশি।

উল্লেখ্য, গরিব পরিবার থেকে নানা প্রতিবন্ধকতা পেরিয়ে রিঙ্কু আজ এই জায়গায়। গত বছরও তিনি দলের প্রয়োজনে ঝোড়ো ইনিংস খেলেছেন। গুজরাত ম্যাচে শেষ ওভারে সবচেয়ে বেশি রান তুলে রেকর্ড জয় ছিনিয়ে নিয়ে আসা রিঙ্কুর কীর্তি আইপিএলের অমর ইনিংগুলির তালিকায় জায়গা করে নিয়েছে।

কেকেআর একটি ভিডিও শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখানো হয়েছে রিঙ্কু হতে গেলে কী করণীয়? তিন ধাপের প্রথমে বলা হয়েছে অধিনায়কের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। রিঙ্কু মোবাইলে সুপ্রভাত বার্তা পাঠিয়ে অধিনায়ককে জানাচ্ছেন তাঁর ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছেন। দ্বিতীয় কঠোর পরিশ্রম। তৃতীয় হলো পারফরম্যান্স।

তৃতীয় ধাপটি বলার সময় শার্দুল ঠাকুরকে দেখা যায় রিঙ্কুর পাশে এসে দাঁড়াতে। এক এক করে রিঙ্কুর পাঁচ ছক্কার ভিডিও ও বিশিষ্ট ক্রিকেটারদের টুইট স্ক্রিনে আসে। শার্দুল-রিঙ্কু পার্টনারশিপ ইডেনে আরসিবিকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। নববর্ষের আগে ভক্তদের জয় উপহার দিতে রিঙ্কুর অতিমানবীর ইনিংস থেকে অনুপ্রেরণার বার্তা নিচ্ছে নাইট শিবির। নজরে শার্দুল-রিঙ্কু জুটিও।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+