IPL 2023: কেকেআরের বিরুদ্ধে মধুর প্রতিশোধ চাইছে আরসিবি, জেসন রয়কে নিয়ে স্বস্তিতে নাইটরা

আইপিএলে লিগ পর্বে সব দলই সাতটি করে ম্যাচ খেলে ফেলেছে। এবার ফিরতি সাক্ষাতের লড়াই। কাল চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সামনে কলকাতা নাইট রাইডার্স। ইডেনে জিতেছিল নাইটরা, আরসিবির কাছে তাই বদলার ম্যাচ।

আরসিবি ৭ ম্যাচে চারটিতে জিতেছে। কেকেআর জিতেছে ২টিতে। বিরাট কোহলির নেতৃত্বে আরসিবি পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালসকে হারানোর পর কাল নামবে জয়ের হ্যাটট্রিক পূরণের লক্ষ্যে। কেকেআর টানা চার ম্যাচ হেরে দিশেহারা।

আরসিবি বনাম কেকেআর

ইডেনে প্রথম সাক্ষাতে ৭ উইকেটে ২০৪ রান তুলে আরসিবিকে ১২৩ রানে অল আউট করে দিয়েছিল কেকেআর। সুনীল নারিন, বরুণ চক্রবর্তী ও সুযশ শর্মার স্পিন আক্রমণের কাছে আত্মসমর্পণ করেছিল আরসিবি। সেই ম্যাচ কেকেআর ৮১ রানে জেতে, এরপর গুজরাতে গিয়ে ৩ উইকেটে জয় ছিনিয়ে নেয়। তারপর থেকে টানা চারটি ম্যাচে হার।

কেকেআর

সাতটি ম্যাচে নাইটরা ৫টি ওপেনিং জুটি খেলিয়েছে। পাওয়ারপ্লে-তে ১৭টি উইকেট হারিয়েছে, যা সর্বাধিক। প্রথম ৬ ওভারে রান রেট ৭.৮০, যা সর্বনিম্নের তালিকায় দ্বিতীয়। আট বিদেশিকে মাঠে নামিয়েছে। ভরসা মিলছে না। বোলিংয়ের দৈন্যদশা প্রকট হচ্ছে। দলগত সংহতিতে জয়ের রাস্তা থেকে অনেক দূরে চন্দ্রকান্ত পণ্ডিতের দল।

জেসন রয় আগের ম্যাচে ওপেন করতে নামেননি। তিনি বলেন, পায়ের চোটে শেষের দিকে ফিল্ডিং করতে পারিনি। ১২ মিনিট অবধি নামতে পারতাম না। কয়েকটি উইকেট পড়ার পর মিডল অর্ডারে নামি। তবে নিয়মের মধ্যে না পড়লে সেদিনও ওপেন করতে নামতে পারতাম। অর্ধশতরান করা জেসনের চোট বড় আকার নেয়নি, এটাই যা স্বস্তি।

আরসিবি

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে টানা দ্বিতীয় ম্যাচে নেতৃত্ব দিতে নেমে বিরাট কোহলি জানিয়েছিলেন, ফাফ দু প্লেসির চোট থাকায় কয়েকটি ম্যাচে তাঁকে ক্যাপ্টেন্সি করতে বলা হয়েছে। ফলে বিরাটই কাল কেকেআরের বিরুদ্ধে নেতৃত্ব দেবেন। জশ হ্যাজলউড কালকের ম্যাচে মাঠে নামতে পারেন। তিনি না পারলে ডেভিড উইলিই একাদশে থাকবেন।

হ্যাজলউড এলে উইলির জায়গায় তিনি খেলবেন। ফাফ দু প্লেসি ব্যাট করবেন। বোলিংয়ের সময় বিজয়কুমার ভাইশাক বা কর্ণ শর্মাকে নামানো হতে পারে। শার্দুল ঠাকুর পুরোদমে বল করছেন। তাঁকে কেকেআর খেলাতে পারে। ভেঙ্কটেশ আইয়ার ও সুযশ শর্মার মধ্যে ইমপ্যাক্ট প্লেয়ারের রদবদল হবে। টিম সাউদি বা লকি ফার্গুসনকে খেলাতে পারে কেকেআর।

কেকেআরের সম্ভাব্য একাদশ (প্রথমে ব্যাট করলে)- জেসন রয়, নারায়ণ জগদীশান (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ডেভিড উইসে বা লকি ফার্গুসন বা টিম সাউদি, উমেশ যাদব, কুলবন্ত খেজরোলিয়া, বরুণ চক্রবর্তী।

আরসিবির সম্ভাব্য একাদশ (প্রথমে ব্যাট করলে)- বিরাট কোহলি (অধিনায়ক), ফাফ দু প্লেসি, মহীপাল লোমরর, গ্লেন ম্যাক্সওয়েল, সুযশ প্রভুদেশাই, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল, ডেভিড উইলি, মহম্মদ সিরাজ।

চলতি আইপিএলে চিন্নাস্বামী স্টেডিয়ামে ১০২টি ছয় হয়েছে। যা এবার কোনও স্টেডিয়ামে সর্বাধিক। উইকেটে চরিত্রগত বিশেষ পরিবর্তন আসবে না। ব্যাটিং সহায়ক উইকেটই হবে। কেকেআরের স্পিনারদের মুখের হাসি যাতে চওড়া না হয় সেই ধরনের উইকেট দেওয়া হতে পারে, যেখানে পেস ও বাউন্স থাকবে। মনোরম আবহাওয়ায় উপভোগ্য ম্যাচ দেখবেন ফ্যানেরা।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+