IPL 2023: বিরাট-সাক্ষাতে লাজুক পন্টিং-পুত্র! দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবে, শুভেচ্ছা পন্থের
আইপিএলে কাল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস। রিকি পন্টিংয়ের প্রশিক্ষণাধীন দল এখনও জয়ের মুখ দেখেনি। এরই মধ্যে দিল্লি ক্যাপিটালসের নেটে নজর কাড়ছে এক খুদে।
রিকি পন্টিংয়ের পুত্র বাবার সঙ্গেই যাচ্ছে ক্যাপিটালসের প্র্যাকটিসে। নিজের জুতোও এখনও ঠিকঠাক বাঁধতে পারে না। তবে ক্রিকেট ঘিরে যে আগ্রহ রয়েছে তা ভালোই বোঝা যাচ্ছে। এরই মধ্যে দেখা হয়ে গেল বিরাট কোহলির সঙ্গে।

বিশ্ব ক্রিকেটের অনেক তারকার পুত্র বা কন্যা বিরাট কোহলির ভক্ত। রিকি পন্টিংয়ের পুত্র সেই তালিকায় রয়েছে কিনা তা জানা যায়নি। তবে বিরাট কোহলির সঙ্গে ছেলে ফ্লেচারের আলাপ করিয়ে দিলেন রিকি পন্টিং। বেঙ্গালুরুতেই। সেই ভিডিও দিল্লি ক্যাপিটালস সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তা ভাইরাল।
Jab Ricky Met Kohli 🥺
— Delhi Capitals (@DelhiCapitals) April 13, 2023
Extended Cameo: Ricky Jr 👶🏻#YehHaiNayiDilli #IPL2023 #ViratKohli #KingKohli #RCBvDC | @imVkohli | @RickyPonting pic.twitter.com/0LegGmLtga
বিরাটের সামনে অবশ্য ফ্লেচারকে লাজুকই দেখিয়েছে। অবাক বিস্ময়ে কিং কোহলির দিকে সে তাকিয়ে ছিল। মাঠে দ্বৈরথের আগে প্রতিপক্ষ শিবিরের দুই মহাতারকা হাল্কা মেজাজে কথাবার্তা বলতেও দেখা গিয়েছে। ক্রিকেটার হতে চাওয়া ফ্লেচারের শারীরিক গঠনের প্রশংসা করতেও দেখা গিয়েছে কিং কোহলিকে।
Adorable Impact Substitutes and where to find them 👶🏻
— Delhi Capitals (@DelhiCapitals) April 14, 2023
📹 A wholesome Punter Masterclass session ft. Ricky Jr. 🤗#YehHaiNayiDilli #IPL2023 @RickyPonting pic.twitter.com/buIDN8dp62
দিল্লি ক্যাপিটালসের ভিডিওতে দেখা গিয়েছে দিল্লি ক্যাপিটালসের টিম বাসে বাবার সঙ্গে উঠছে ফ্লেচার। কিট ব্যাগ নিজেই নিয়ে যাচ্ছে। ড্রেসিংরুমে ফ্লেচারের জুতোর ফিতে বেঁধে দিয়েছেন পন্টিং। দিল্লির নেটে নকিংও করছে সে। পন্টিং ছেলের দিকে বল ছুড়ছেন। তাতে কখনও ফ্লিক, কখনও ড্রাইভ মারতে দেখা গিয়েছে ফ্লেচারকে।
𝐃𝐂 🤝 𝐑𝐏, the forever we all need 💙#YehHaiNayiDilli #IPL2023 | @RickyPonting | @RishabhPant17 pic.twitter.com/Ym09vMLuSb
— Delhi Capitals (@DelhiCapitals) April 14, 2023

মজা করে রিকি পন্টিং একটা সময় ফ্লেচারের কাছে জানতে চেয়েছেন, শনিবার আরসিবি ম্যাচে তাঁকে পাওয়া যাবে কিনা। সেটা দেখে সরস মন্তব্য করেছেন ঋষভ পন্থ। তিনি লিখেছেন, দিল্লি ক্যাপিটালসে খেলার বয়স এখনও ওর হয়নি। তবে একদিন নিশ্চিতভাবেই সে দিল্লির হয়ে আইপিএলে খেলবে।
I'm seeing Master of Cover drive and Pull shot in a single frame 🔥
— 𝙂𝙉𝘼𝙉 (@Oruteakudingee) April 13, 2023
বিরাট কোহলির সঙ্গে রিকি পন্টিং ও তাঁর পুত্রের সাক্ষাতের ভিডিও নেটাগরিকদের মধ্যে খুবই সাড়া ফেলেছে। কেউ লিখেছেন, একই ফ্রেমে কভার ড্রাইভ ও পুল শটের দুই মাস্টারকে দেখতে পাচ্ছি। কেউ লিখেছেন গ্রেটেস্ট অব অল টাইমদের সাক্ষাৎ। কারও মতে, কিং দেখা করছেন ক্রিকেটের ডনের সঙ্গে।

এদিকে, দিল্লি ক্যাপিটালস কালকের ম্যাচে খেলাতে পারে মিচেল মার্শকে। তিনি বিয়ে সেরে ক্যাপিটালস শিবিরে যোগ দিয়েছেন। ডেভিড ওয়ার্নার জানিয়েছিলেন, মিচেল ফিরে এলেই তিনি একাদশে থাকবেন। বেঙ্গালুরুতে পৌঁছে মিচেল অনুশীলনও সেরেছেন। আইপিএলে এখনও অবধি সাফল্য না পেলেও বিয়ের পর তিনি চেনা ছন্দে ফিরুন, চাইছেন ভক্তরা।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications