আইপিএলে টস জিতে লখনউকে ব্যাটিংয়ের আমন্ত্রণ দিল্লির, আবেগঘন বার্তা ঋষভ পন্থের

আইপিএলের ষোড়শ সংস্করণের তৃতীয় ম্যাচে লখনউয়ে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস। গত মরশুমের দুটি সাক্ষাতের দুটিতেই জয়লাভ করেছিল লখনউ। গাড়ি দুর্ঘটনায় আহত ঋষভ পন্থ না থাকায় দিল্লিকে নেতৃত্ব দিচ্ছেন ডেভিড ওয়ার্নার। ম্যাচের আগে দিল্লির উদ্দেশে আবেগঘন বার্তা ঋষভ পন্থের।

টস জিতে লখনউকে ব্যাটিংয়ের আমন্ত্রণ দিল্লির

দিল্লি ক্যাপিটালস হেড কোচ রিকি পন্টিং বলেছিলেন, পন্থকে যে কোনওভাবে দলের সঙ্গে যুক্ত রাখতে চান। ডাগআউটে আনা না গেলে ক্রিকেটারদের জার্সি বা টুপিতে পন্থের জার্সি নম্বর লেখার পরিকল্পনা করা হচ্ছে। ক্যাপিটালসের সোশ্যাল মিডিয়ায় প্রথম একাদশ বেছে নেওয়ার আহ্বান জানানো হলে তাতে পন্থ লেখেন, আমি ১৩ নম্বর প্লেয়ার। ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম না থাকলে দ্বাদশ ব্যক্তি থাকতাম।

আজ টস জিতে দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ডেভিড ওয়ার্নার ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ফলে লোকেশ রাহুলের দল প্রথমে ব্যাট করবে। দিল্লি ক্যাপিটালসে ঋষভ পন্থের পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে বাংলার উইকেটকিপার অভিষেক পোড়েলকে। কিন্তু আজ তাঁকে খেলানো হচ্ছে না। উইকেটের পিছনে দাঁড়াচ্ছেন সরফরাজ খান।

লখনউ সুপার জায়ান্টস- লোকেশ রাহুল (অধিনায়ক), কাইল মেয়ার্স, নিকোলাস পুরাণ (উইকেটকিপার), দীপক হুডা, মার্কাস স্টইনিস, আয়ুষ বাদোনি, ক্রুণাল পাণ্ডিয়া, রবি বিষ্ণোই, জয়দেব উনাদকাট, আবেশ খান, মার্ক উড

দিল্লি ক্যাপিটালস- ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), পৃথ্বী শ, রাইলি রুসো, মিচেল মার্শ, সরফরাজ খান (উইকেটকিপার), রভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, চেতন সাকারিয়া, খলিল আহমেদ, মুকেশ কুমার

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+