IPL 2023: আইপিএলে লখনউয়ের দুর্গে আঘাত হানতে প্রস্তুত পাঞ্জাব কিংস, দুই দলেই পরিবর্তনের সম্ভাবনা

আইপিএলে আজ লখনউয়ে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টসের প্রতিপক্ষ শিখর ধাওয়ানের পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস রাহুলের পুরানো দল, অধিনায়ক ছিলেন। সেই দল ছেড়ে লখনউয়ে আসেন রাহুল। গত বছর একমাত্র দ্বৈরথে পাঞ্জাবকে ২০ রানে হারায় লখনউ।

চলতি আইপিএলে লখনউ সুপার জায়ান্টস ৪টি ম্যাচের তিনটিতে জিতেছে, একটিতে হেরেছে। পয়েন্ট তালিকার দুইয়ে রয়েছে সুপার জায়ান্টস। পাঞ্জাব কিংস ৪ ম্যাচে ২টিতে জিতেছে, ২টিতে হেরেছে। শিখর ধাওয়ানের দলের অবস্থান ষষ্ঠ স্থানে।

লখনউ সুপার জায়ান্টস বনাম পাঞ্জাব কিংস

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২১৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ১২ রানে হেরেছিল লখনউ। যদিও ঘরের মাঠে দুটি ম্যাচের দুটিতেই জিতেছেন রাহুলরা। আগের ম্যাচে চিন্নাস্বামীতে আরসিবির বিরুদ্ধে ২১৩ রানের টার্গেট তাড়া করে শেষ বলে ১ উইকেটে জয় ছিনিয়ে নেয় লখনউ। স্বাভাবিকভাবেই সেই জয় এদিনের ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়িয়েছে সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন দলের।

কাইল মেয়ার্স আইপিএলের শুরুটা ভালো করেছিলেন। যদিও সানরাইজার্স হায়দরাবাদ ও আরসিবি ম্যাচে সাফল্য পাননি। তাঁর জায়গায় আজ লখনউয়ের একাদশে দেখা যেতে পারে কুইন্টন ডি কককে। আজকের ম্যাচেও পাঞ্জাব কিংস লিয়াম লিভিংস্টোনকে পাবে না বলেই মনে করা হচ্ছে। ভারতে এসে অনুশীলনে নেমেও পেশিতে টান লেগেছে তাঁর। ম্যাচ ফিট হতে কয়েকটা দিন সময় লাগবে।

শিখর ধাওয়ান

৪৮ ঘণ্টার ব্যবধানে খেলতে হচ্ছে পাঞ্জাব কিংসকে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কাগিসো রাবাডা অনেক রান খরচ করেছেন। ফলে তাঁকে বসিয়ে একাদশে নাথান এলিসকে ফেরাতে পারে পাঞ্জাব। লখনউ সুপার জায়ান্টস মিডিয়াম পেসার ময়াঙ্ক যাদবের জায়গায় অর্পিত গুলেরিয়াকে নিয়েছে। হিমাচল প্রদেশের অর্পিত ১৫টি প্রথম শ্রেণির ম্যাচ ও ১২টি লিস্ট এ ম্যাচে যথাক্রমে ৪৪ ও ১১টি উইকেট নিয়েছেন।

আয়ুষ বাদোনি

আরসিবি ম্যাচে অমিত মিশ্র প্রথমে বোলিং করার পর তাঁর জায়গায় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আয়ুষ বাদোনিকে নামিয়েছিল। প্রথমে ব্যাট করলে বাদোনি থাকবেন। রান তাড়া করতে হলে নামবেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে। প্রথমে যদি লখনউ বল করে সেক্ষেত্রে অতিরিক্ত কোনও বোলারকে একাদশে রাখা হতে পারে।

লখনউ সুপার জায়ান্টস

লখনউ সুপার জায়ান্টস প্রথমে ব্যাট করলে সম্ভাব্য একাদশ- কুইন্টন ডি কক (উইকেটকিপার), লোকেশ রাহুল (অধিনায়ক), দীপক হুডা, ক্রুণাল পাণ্ডিয়া, মার্কাস স্টইনিস, নিকোলাস পুরাণ, আয়ুষ বাদোনি, জয়দেব উনাদকাট, মার্ক উড, রবি বিষ্ণোই, আবেশ খান। বোলিংয়ের সময় অমিত মিশ্র দলে থাকবেন।

বোলিংয়ের সময় পাঞ্জাব কিংসও অতিরিক্ত কোনও বোলারকেই খেলাবে। সেক্ষেত্রে রাহুল চাহার বাকিদের চেয়ে এগিয়ে। ইমপ্যাক্ট প্লেয়ার নামানোর ক্ষেত্রে প্রভসিমরণ সিং বা ভানুকা রাজপক্ষর সঙ্গে অদলবদল করা হতে পারে চাহারকে।

পাঞ্জাব কিংস প্রথমে ব্যাট করলে সম্ভাব্য একাদশ- প্রভসিমরণ সিং, শিখর ধাওয়ান (অধিনায়ক), ম্যাথু শর্ট, ভানুকা রাজাপক্ষ, জিতেশ শর্মা (উইকেটকিপার), স্যাম কারান, শাহরুখ খান, হরপ্রীত ব্রার, ঋষি ধাওয়ান, কাগিসো রাবাডা, অর্শদীপ সিং।

লোকেশ রাহুল

লখনউয়ে এবার ২টি ম্যাচে দুই রকমের পিচ ব্যবহার করা হয়েছে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কালো মাটির পিচে লখনউ ৬ উইকেটে ১৯৩ তোলে। জেতে ৫০ রানে। আবার সানরাইজার্সের বিরুদ্ধে লাল মাটির পিচ ব্যবহার করা হয়। তাতে ঘূর্ণি আদায় করেন স্পিনাররা। লো স্কোরিং ম্যাচে জয় পান রাহুলরাই। আজ পিচের রংয়ের উপর নির্ভর করবে ম্যাচ হাই স্কোরিং হবে কিনা। বৃষ্টির সম্ভাবনা নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+