IPL 2023: লখনউ অধিনায়ক ক্রুণাল মুম্বইয়ের বিরুদ্ধে রিটায়ার্ড হার্ট! অশ্বিন মনে করছেন অন্য কিছু

রিটায়ার্ড হার্ট, নাকি রিটায়ার্ড আউট? ক্রিকেটে দুটিই বৈধ। তবে সেই আইপিএলেই এই দুটি বিষয় নিয়ে শুরু জোর চর্চা। ঘটনা লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে। লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক ক্রুণাল পাণ্ডিয়া মাঠ ছাড়েন ৪৯ রানে।

ক্রুণাল ফিজিওর সঙ্গে মাঠ ছেড়ে প্যাভিলিয়নের দিকে হাঁটতে শুরু করেন। একটু পরেই সম্প্রচারকারী সংস্থার মাধ্যমে পর্দায় ভেসে ওঠে ক্রুণাল রিটায়ার্ড আউট ৪৯ রানে। কিন্তু বিষয়টি নিয়ে চর্চা তুঙ্গে ওঠে রবিচন্দ্রন অশ্বিনের টুইটে।

ক্রুণাল পাণ্ডিয়া

২.২ ওভারে ১২ রানে দ্বিতীয় উইকেট পড়ার সময় ব্যাট করতে নেমেছিলেন লখনউ অধিনায়ক ক্রুণাল। তিনি ১৬ ওভার অবধি ব্যাট করেন। মাঠ ছাড়া আগে অবধি ৪২ বলে ৪৯ রান করেন। কিন্তু চার ও ছয় একটির বেশি মারতে পারেননি। ১৬ ওভারের শেষে লখনউয়ের স্কোর ছিল ৩ উইকেটে ১১৭।

ক্রুণাল মাঠ ছাড়ার পর ব্যাট করতে নামেন নিকোলাস পুরাণ। যিনি বড় শট খেলতে সিদ্ধহস্ত। পুরাণকে আজ জ্বলে উঠতে হয়নি। বিধ্বংসী মেজাজে ব্যাট করে মার্কাস স্টইনিস ৪৭ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন। চারটি চার ও ৮টি ছয়ের সাহায্যে। পুরাণ ৮ বলে ৮ রানে অপরাজিত থাকেন।

ক্রুণাল লখনউ

ষোড়শ ওভারের শেষ বলে দ্রুত রান নিতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন ক্রুণাল। কিন্তু খুব যে যন্ত্রণা হচ্ছে তা দেখে বোঝা যায়নি। একটু পরেই খুঁড়িয়ে খুঁড়িয়ে তিনি প্যাভিলিয়নের দিকে হাঁটা ধরেন। ক্যামেরায় তাঁর ফেরার ছবি ক্যামেরাবন্দি হয়। কিন্তু দেখা যায় সিঁড়ি ভেঙেই প্যাভিলিয়নে ফিরছেন। এমনকী ডাগআউটের দিকে কিছু নির্দেশও দেন।

ক্রুণালের চোট যে গুরুতর ছিল না, কয়েক মিনিট পর বোলিং ওপেন করার মধ্যেই স্পষ্ট। ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকার ক্রুণাল ফেরার সময়ই বলেছিলেন, এটা সুপার জায়ান্টসের ট্যাকটিক্যাল মুভ হতে পারে। অর্থাৎ ক্রুণাল যেখানে ব্যাট হাতে ঝড় তুলতে পারছেন না, সে কারণে তাঁর জায়গায় আক্রমণাত্মক কোনও ব্যাটার নামানোর পরিকল্পনা হতে পারে লখনউয়ের।

ক্রুণাল পাণ্ডিয়া ব্যাটিং

আইপিএলে রিটায়ার্ড আউটের নিয়ম রয়েছে। অর্থাৎ কোনও ব্যাটার চাইলে তিনি স্বেচ্ছায় মাঠ ছাড়তেই পারেন। রবিচন্দ্রন অশ্বিন সেই নিয়মের সদ্ব্যবহারও করেছেন। আজ ক্রুণালের প্যাভিলিয়নে ফেরা দেখে রাজস্থান রয়্যালসের স্পিনার অশ্বিন টুইটে শুধু লেখেন, রিটায়ার্ড আউট? অর্থাৎ সঞ্জয় যেটাকে ট্যাকটিক্যাল মুভ বলছেন, অশ্বিনের তাতে সায় রয়েছে।

অশ্বিনের টুইটে অনেকে অনেকরকম কমেন্টও করছেন। কেউ কেউ লিখেছেন, প্রতারণা করলেন ক্রুণাল! যদিও তার পাল্টা উত্তর দিতে দেরি করেননি অশ্বিন। লিখেছেন, চিটিং বা প্রতারণা নয়। যা হয়েছে নিয়ম মেনেই। তবে রিটায়ার্ড হার্ট না রিটায়ার্ড আউট, সে ব্যাপারটি স্পষ্ট করতে পারেন ক্রুণালই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+