ইডেন থেকে ম্যাচের লাইভ স্কোর, টাটকা তথ্য, পরিসংখ্যান ও বিশ্লেষণ জানতে নজর রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।
Apr 14, 2023, 11:15 pm IST
হায়দরাবাদের জয়
হায়দরাবাদ জিতল ২৩ রানে। কলকাতা থামল ২০৫/৭ রানে। ৩১ বলে ৫৮ রানে অপরাজিত রইলেন রিঙ্কু সিং।
Apr 14, 2023, 11:09 pm IST
শেষ ৬ বলে চাই ৩২ রান
২৭ বলে অর্ধশতরান করলেন রিঙ্কু সিং। শেষ ৬ বলে কলকাতার চাই ৩২ রান।
Apr 14, 2023, 11:04 pm IST
হারের মুখে কেকেআর
ভুবনেশ্বর কুমারের ওভারে এল মাত্র ১০ রান। শেষ ১২ বলে চাই ৪৮ রান। হারের মুখে কলকাতা।
Apr 14, 2023, 11:00 pm IST
১৭ ওভার শেষ
নটরাজনের বলে নীতীশ আউট হওয়ার পরে নেমেছেন শার্দুল ঠাকুর। কলকাতার রান ১৭১/৬। শেষ ১৮ বলে চাই ৫৮ রান।
Apr 14, 2023, 10:56 pm IST
আউট রানা
৪১ বলে ৭৫ রান করে আউট নীতীশ রানা। কলকাতা ১৬৫ রানের মাথায় হারাল ষষ্ঠ উইকেট।
Apr 14, 2023, 10:52 pm IST
লড়ছে কলকাতা
১৫ ওভার শেষে কলকাতার রান ১৫৯/৫। শেষ ২৪ বলে চাই ৭০ রান। ইয়ানসেনকে পরপর দুটো ছয় হাঁকালেন রিঙ্কু সিং। নীতীশ রানা ৬৯ ও রিঙ্কু ৩২ রানে অপরাজিত।
Apr 14, 2023, 10:43 pm IST
জয়ের দিকে এগোচ্ছে হায়দরাবাদ
১৫ ওভার শেষে কলকাতা ১৪২/৫। শেষ ৩০ বলে চাই ৮৭ রান। ওভার প্রতি লাগবে ১৭.৪ রান।
Apr 14, 2023, 10:37 pm IST
১৪ ওভার শেষ
শেষ হল ১৪তম ওভার। কলকাতার রান ১৩৫/৫। ক্রিজে ১৩ রানে রিঙ্কু ও ৬৭ রানে নীতীশ রানা অপরাজিত।
Apr 14, 2023, 10:31 pm IST
শেষ ১৩তম ওভার
১৩ তম ওভারে এল মাত্র ১০ রান। কলকাতার শেষ ৪২ বলে চাই ১০৮ রান।
Apr 14, 2023, 10:29 pm IST
কলকাতা ১১১/৫
১২তম ওভার শেষ হল। কলকাতার হয়ে অনবদ্য অর্ধশতরান নীতীশ রানার। ২৫ বলে অর্ধশতরান পূর্ণ করলেন তিনি। কলকাতা তুলল ১১১/৫।
Apr 14, 2023, 10:25 pm IST
শেষ ১১তম ওভার
শেষ হল ১১তম ওভার। কেকেআর এর রান ৯৯/৫। নীতীশ রানা ৪৩ রানে অপরাজিত।
Apr 14, 2023, 10:22 pm IST
আউট রাসেল
মার্কণ্ডেয়র বলে ৩ রান করে ফিরলেন রাসেল। কলকাতা হারাল পঞ্চম উইকেট। ক্রিজে নতুন ব্যাটসম্যান রিঙ্কু সিং।
Apr 14, 2023, 10:21 pm IST
১০ ওভারে কলকাতা ৯৬/৪
দশম ওভারে এল ১০ রান। কলকাতা ৪ উইকেট হারিয়ে ৯৬/৪। অধিনায়ক নীতীশ রানা ৪২ রানে অপরাজিত। ৩ রানে ব্যাটিং রাসেলের।
Apr 14, 2023, 10:14 pm IST
চতুর্থ উইকেট খেয়াল কলকাতা
২১ বলে ৩৬ রান করে আউট হলেন নারায়ণ জগদীশন। চতুর্থ উইকেট খোয়াল কলকাতা। ৯ ওভার শেষে উঠল ৮৪ রান। ক্রিজে নতুন ব্যাটসম্য়ান আন্দ্রে রাসেল।
Apr 14, 2023, 10:09 pm IST
চাপ বাড়াচ্ছে কলকাতা
সুন্দরের ওভারে উঠল ৮ রান। কলকাতা ৮ ওভার শেষে ৮২/৩।
Apr 14, 2023, 10:03 pm IST
শেষ হল সপ্তম ওভার
সপ্তম ওভারে উঠল ১২ রান। কলকাতা ৭ ওভার শেষে পৌঁছে গেল ৭৪/৩ রানে।
Apr 14, 2023, 10:00 pm IST
কলকাতা ফিরল ম্যাচে
ষষ্ঠ ওভার বল করলেন উমরান মালিক। দিলেন ২৮ রান। কলকাতা পৌঁছে গেল ৬২/৩ রানে। এই ওভারের সৌজন্যে কলকাতা ফিরল ম্যাচে।
Apr 14, 2023, 9:54 pm IST
৫ ওভার শেষ
৫ ওভার শেষে কলকাতা ৩৪/৩। ক্রিজে জগদীশনের সঙ্গে খেলছেন অধিনায়ক নীতীশ রানা।
Apr 14, 2023, 9:48 pm IST
জোড়া উইকেট পড়ল কলকাতার
মার্কো ইয়ানসেনের বলে ১০ রান করে আউট আইয়ার। ২০ রানের মাথায় পরপর দুই বলে দুটি উইকেট হারাল কলকাতা। আইয়ারের পরের বলেই আউট সুনীল নারিন। চার ওভার শেষে কেকেআর ২২/৩।
Apr 14, 2023, 9:42 pm IST
চাপে কলকাতা, ভালো শুরু হায়দরাবাদের
কলকাতা তিন ওভার শেষে তুলল মাত্র ১৬/১। এদিন ওপেন করতে নেমেছেন জয়দীশন। তিন নম্বরে নামলেন ভেঙ্কটেশ আইয়ার।
Apr 14, 2023, 9:30 pm IST
প্রথম ওভার থেকেই চাপে কলকাতা
ব্যাটিং শুরু করল কলকাতা। হায়দরাবাদের হয়ে প্রথম ওভার বল করলেন ভুবনশ্বর কুমার। তৃতীয় বলে শূন্য রানে ফেরালেন রহমনুল্লাহ গুরবাজকে।
Apr 14, 2023, 9:12 pm IST
হায়দরাবাদ ২০ ওভার শেষে ২২৮/৪
শতরান করে ফেললেন ব্রুক। মাত্র ৫৫ বলে শতরান করলেন ব্রুক। ২০ ওভার শেষে হায়দরাবাদ তুলল ২২৮/৪। ইডেনে বিরাট রানের টার্গেট দিল কলকাতা নাইট রাইডার্সকে।
Apr 14, 2023, 9:08 pm IST
১৯ ওভার শেষ
১৯ তম ওভার শুরু করেছিলেন রাসেল। অভিষেক শর্মাকে ৩২ রানে ফেরান। তারপরই পায়ে চোট পেলে ওভার শেষ করলেন শার্দুল ঠাকুর। এই ওভারে উঠল ১৫ রান। হায়দরাবাদ পৌঁছে গেল ২১৫ রানে।
Apr 14, 2023, 8:57 pm IST
২০০ রানে পৌঁছে গেল হায়দরাবাদ
অনবদ্য ব্যাটিং অভিষেক শর্মার। বরুণ চক্রবর্তীর এই ওভারে উঠল ১৪ রানো। ১৮ ওভার শেষে ২০০ রান পৌঁছে গেল হায়দরাবাদ।
Apr 14, 2023, 8:54 pm IST
বিধ্বংসী ব্যাটিং হায়দরাবাদের
১৭তম ওভারে সুনীল নারিন দিলেন ১৪ রান। ১৮৬/৩ রানে পৌঁছে গেল হায়দরাবাদ। অনবদ্য ব্যাটিং ব্রুকের পাশাপাশি অভিষেক শর্মার। ব্রুক ৮৪ ও অভিষেক ২৮ রানে অপরাজিত রয়েছেন।
Apr 14, 2023, 8:49 pm IST
বড় রানের দিকে হায়দরাবাদ
এই ওভারেও বল রান তুলল হায়দরাবাদ। সূযশ দিলেন ১৫ রান। হায়দরাবাদ ১৬ ওভার শেষে ১৭২/৩।
Apr 14, 2023, 8:46 pm IST
বিধ্বংসী ব্রুক
হ্যারি ব্রুক ৭৭ রানে অপরাজিত। আগের ওভারে চার-ছক্কায় তিনি ফার্গুসনের বলে ২২ রান নিলেন। ক্রিজে নতুন ব্যাটসম্যান অভিষেক পোড়েল।
Apr 14, 2023, 8:45 pm IST
এক ওভারে ফার্গুসন দিলেন ২৩ রান
নিজের দ্বিতীয় ওভার বল করতে এসেও প্রচুর রান দিয়ে ফেললেন লকি ফার্গুসন। এই ওভারে উঠল ২৩ রান। হায়দরাবাদ পৌঁছে গেল ৩ উইকেট হারিয়ে ১৫৭ রানে।
Apr 14, 2023, 8:37 pm IST
সূযশের অনবদ্য ওভার
অনবদ্য ওভার করলেন সূযশ। আগের ওভারে দিয়েছিলেন ১৬ রান। এই ওভারে দিলেন মাত্র ৪ রান। ১৪ ওভার শেষে হায়দরাবাদ ৩ উইকেট হারিয়ে তুলল ১৩৪ রান।
Apr 14, 2023, 8:33 pm IST
তৃতীয় উইকেট পড়ল হায়দরাবাদের
১৩ তম ওভারে অর্ধশতরান করা মার্করামকে ফেরালেন বরুণ চক্রবর্তী। হায়দরাবাদ ৩ উইকেট হারিয়ে পোঁছে গেল ১৩০ রানে।
হায়দরাবাদ বিখ্যাত বিরিয়ানির জন্য। বাংলাতেও বিরিয়ানির দারুণ জনপ্রিয়তা। এখানকার বিরিয়ানিতে যে আলু থাকে, সেটা জানিয়ে সানরাইজার্স হায়দরাবাদকে অসাধারণ ম্যাচের জন্য স্বাগত জানাল কেকেআর।
Hey, @SunRisers admin! Let's share our love for biryanis and have a great game tonight! 🙌
টসে জিতল কলকাতা। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন অধিনায়ক নীতীশ রানা। পরের দিকে শিশির বড় ফ্যাক্টর হতে পারে।
7:07 PM, 14 Apr
কলকাতায় টসে জিতলেই বোলিং নেয় যে কোনও দল
ইডেনে এদিনের ম্যাচের আগে খেলা শেষ ২৮ ম্যাচে যে দলই টসে জিতেছে তাঁরাই প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে ১৩ বার প্রথমে ব্যাট করা দল জিতেছে, ১৫ বার পরে ব্যাট করা দল জিতেছে।
কেকেআর এর পরিবর্ত নামগুলি হল - মনদীপ সিং, অনুকূল রায়, ভেঙ্কটেশ আইয়ার, ডেভিড উইসে, কুলবন্ত খেজরোলিয়া।
7:22 PM, 14 Apr
সানরাইজার্স হায়দরাবাদের পরিবর্ত
সানরাইজার্স হায়দরাবাদ দলের পরিবর্ত নামগুলি হল - আবদুল সামাদ, বিভ্রান্ত শর্মা, ময়াঙ্ক ডাগর, গ্লেন ফিলিপস, ওয়াশিংটন সুন্দর।
7:35 PM, 14 Apr
প্রথম ওভার শেষ
শুরু হল খেলা। কলকাতার হয়ে প্রথম ওভার করলেন উমেশ যাদব। হায়দরাবাদের হয়ে ময়াঙ্ক আগরওয়াল ও হ্যারি ব্রুক ওপেন করছেন। পরপর তিনটে চার হাঁকালেন ব্রুক। হায়দরাবাদ প্রথম ওভারে তুলল ১৪/০।
7:39 PM, 14 Apr
শেষ হল দ্বিতীয় ওভার
দ্বিতীয় ওভার করলেন লকি ফার্গুসন। তিনিও দিলেন ১৪ রান। ২ ওভার শেষে হায়দরাবাদ ২৮/০।
7:45 PM, 14 Apr
শেষ তৃতীয় ওভার
তৃতীয় ওভারে এল ১৫ রান। ৩ ওভার শেষে হায়দরাবাদ তুলল ৪৩/০।
7:50 PM, 14 Apr
৪ ওভার শেষে হায়দরাবাদ ৪৬/০
প্রথম তিন ওভারে মার পড়তেই চতুর্থ ওভারে ট্রাম্প কার্ড সুনীল নারিনকে নিয়ে এলেন অধিনায়ক নীতীশ রানা। নারিনও অনবদ্য ওভার করলেন। দিলেন মাত্র ৩ রান। ৪ ওভার শেষে হায়দরাবাদ তুলল ৪৬/০।
7:56 PM, 14 Apr
রাসেলের জোড়া উইকেট
৫ ওভার শেষে হায়দরাবাদ তুলে ফেলল ৫৭। তবে এই ওভারে দুটি উইকেট নিয়ে নিলেন আন্দ্রে রাসেল। প্রথমে ময়াঙ্ককে ৯ রানে ও পরে রাহুলকেও ৯ রানে ফেরালেন।
8:01 PM, 14 Apr
শেষ পাওয়ার প্লে
শেষ হল পাওয়ার প্লে। এই ওভার করলেন বরুণ চক্রবর্তী। ৬ ওভার শেষে হায়দরাবাদ ২ উইকেট হারিয়ে তুলল ৬৫ রান।
8:07 PM, 14 Apr
৭ ওভার শেষ
সপ্তম ওভারে রাসেল দিলেন ১০ রান। হায়দরাবাদ তুলল ৭৫/২।
8:13 PM, 14 Apr
অষ্টম ওভার শেষ
অষ্টম ওভারে বরুণ চক্রবর্তী দিলেন মাত্র ৫ রান। স্পিনার এলেই হায়দরাবাদের রানের গতি থমকে যাচ্ছে।
8:16 PM, 14 Apr
নবম ওভার শেষ
নবম ওভারেও উঠল মাত্র ৫ রান। সুনীল নারিও অনবদ্য ওভার করলেন। ৯ ওভার শেষে হায়দরাবাদ তুলল ৮৫/২। হ্যারি ব্রুক ৪৬ ও এইডেন মার্করাম ১৪ রানে অপরাজিত।
8:21 PM, 14 Apr
দশ ওভার শেষ
দশম ওভার করলেন সূযশ শর্মা। শেষ বলে ছয় হাঁকালেন মার্করাম। ১০ ওভার শেষে হায়দরাবাদের উঠল ৯৪ রান।
8:24 PM, 14 Apr
শেষ অনবদ্য ওভার নারিনের
১১ তম ওভারে সুনীল নারিন দিলেন ৬ রান। হায়দরাবাদ পৌঁছে গেল ১০০/২ রানে।
8:31 PM, 14 Apr
বড় ওভার হায়দরাবাদের
১২ তম ওভারে সূযশ দিলেন ১৬ রান। পরপর ২টো ছয় হাঁকালেন মার্করাম। হায়দরাবাদ পৌঁছে গেল ১১৬/২ রানে।
8:33 PM, 14 Apr
তৃতীয় উইকেট পড়ল হায়দরাবাদের
১৩ তম ওভারে অর্ধশতরান করা মার্করামকে ফেরালেন বরুণ চক্রবর্তী। হায়দরাবাদ ৩ উইকেট হারিয়ে পোঁছে গেল ১৩০ রানে।
8:37 PM, 14 Apr
সূযশের অনবদ্য ওভার
অনবদ্য ওভার করলেন সূযশ। আগের ওভারে দিয়েছিলেন ১৬ রান। এই ওভারে দিলেন মাত্র ৪ রান। ১৪ ওভার শেষে হায়দরাবাদ ৩ উইকেট হারিয়ে তুলল ১৩৪ রান।
8:45 PM, 14 Apr
এক ওভারে ফার্গুসন দিলেন ২৩ রান
নিজের দ্বিতীয় ওভার বল করতে এসেও প্রচুর রান দিয়ে ফেললেন লকি ফার্গুসন। এই ওভারে উঠল ২৩ রান। হায়দরাবাদ পৌঁছে গেল ৩ উইকেট হারিয়ে ১৫৭ রানে।
8:46 PM, 14 Apr
বিধ্বংসী ব্রুক
হ্যারি ব্রুক ৭৭ রানে অপরাজিত। আগের ওভারে চার-ছক্কায় তিনি ফার্গুসনের বলে ২২ রান নিলেন। ক্রিজে নতুন ব্যাটসম্যান অভিষেক পোড়েল।