KKR vs RR Live: কলকাতা-রাজস্থান দ্বৈরথ, কেকেআরকে মাটিয়ে মিশিয়ে ৪১ বল বাকি থাকতে জয় স্যামসনদের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ইডেনে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। প্লে-অফে ওঠার আশা জিইয়ে রাখতে আজ দুই দলই জেতার জন্য ঝাঁপাবে। হারলেই কার্যত শেষ হয়ে যাবে অভিযান।

কেকেআর বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের লাইভ স্কোর, টাটকা তথ্য ও বিশ্লেষণের জন্য নজর রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

কেকেআর বনাম রাজস্থান রয়্যালস

May 11, 2023, 10:38 pm IST

জয় রাজস্থানের

৪৭ বলে ৯৮ রান করে অপরাজিত রইলেন যশস্বী জয়সওয়াল। ২৯ বলে ৪৮ রান করে অপরাজিত রইলেন সঞ্জু স্যামসন। ১৩.১ ওভারে জয়ের প্রয়োজনীয় রান তুলে নিল রাজস্থান।
May 11, 2023, 10:36 pm IST

১৩ ওভার শেষ

রাজস্থানের স্কোর ১৪৭/১। আর প্রয়োজন মাত্র ৩ রান। যশস্বী দাঁড়িয়ে ৯৪ রানে।
May 11, 2023, 10:31 pm IST

১২ ওভার শেষ

বরুণ চক্রবর্তীর ওভারে এল ১৩ রান। রাজস্থান পৌঁছে গেল ১৪০ রানে। আর জিততে চাই ১০ রান।
May 11, 2023, 10:27 pm IST

১১ ওভার শেষ

এবার রুদ্রমূর্তি ধরলেন সঞ্জু স্য়ামসন। অনূকুল রয়কে পরপর ছক্কা হাঁকালেন তিনি। স্যামসন ৪০ ও যশস্বী ৮৩ রানে অপরাজিত। রাজস্থানের স্কোর ১২৭/১।
May 11, 2023, 10:22 pm IST

১০ ওভার শেষ

সূযশের ওভারে এল ৬ রান। রাজস্থান দ্রুতগতিতে এগিয়ে চলেছে জয়ের দিকে। এদিন হার মানে কলকাতার প্লে অফের স্বপ্ন কার্যত জলে।
May 11, 2023, 10:18 pm IST

৯ ওভার শেষ

নিজের বলে রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনের ক্যাচ ফেললেন খোদ সুনীল নারিন। রাজস্থান ১০১/১ রানে পৌঁছে গেল।
May 11, 2023, 10:15 pm IST

৮ ওভার শেষ

এই ওভারেও এল ১০ রান। ফের অনবদ্য ছক্কা হাঁকিয়ে যশস্বী জয়সওয়াল পৌঁছে গেলেন ৩০ বলে ৭৮ রানে। রাজস্থানের স্কোর ৮ ওভারে ৯৮ রান।
May 11, 2023, 10:11 pm IST

৭ ওভার শেষ

সুনীল নারিনের ওভারে এল ১০ রান। রাজস্থান পৌঁছে গেল ৮৮ রানে। এই ওভারেও অনবদ্য ছক্কা হাঁকালেন জয়সওয়াল। শেষ ৭৮ বলে রাজস্থানের চাই ৬২ রান।
May 11, 2023, 10:08 pm IST

শেষ পাওয়ার প্লে

পাওয়ার প্লের ছয় ওভার শেষে রাজস্থান ৭৮/১। জয়সওয়াল ৬২ রানে অপরাজিত।
May 11, 2023, 9:55 pm IST

৪ ওভার শেষ

রাজস্থান ৪ ওভার শেষে তুলল ৫৯/১। যশস্বী একাই ৫৪ রানে অপরাজিত।
May 11, 2023, 9:53 pm IST

যশস্বীর রেকর্ড

মাত্র ১৩ বলে অর্ধশতরান করে আইপিএলে রেকর্ড গড়লেন যশস্বী জয়সওয়াল। ৩ ওভার শেষে রাজস্থান ৫৪/১।
May 11, 2023, 9:46 pm IST

২ ওভার শেষ

দ্বিতীয় ওভারে বাটলার রান আউট হলেও এল ১৪ রান। সবমিলিয়ে রাজস্থানের স্কোর ৪০/১।
May 11, 2023, 9:42 pm IST

রান আউট বাটলার

অনবদ্য থ্রোয়ে জস বাটলারকে শূন্য রানে ফেরালেন আন্দ্রে রাসেল। ৩০ রানের মাথায় প্রথম উইকেট খোয়াল রাজস্থান।
May 11, 2023, 9:35 pm IST

প্রথম ওভারেই বিস্ফোরণ

ইনিংস শুরু রাজস্থানের। কেকেআর-এর হয়ে বোলিং ওপেন অধিনায়ক নীতীশ রানার। প্রথম ওভারে দিলেন ২৬ রান।
May 11, 2023, 9:17 pm IST

২০ ওভার শেষ

কলকাতা ৮ উইকেট হারিয়ে শেষ অবধি তুলল ১৪৯ রান। শেষ বলে সুনীল নারিনের উইকেট নিলেন সন্দীপ শর্মা।
May 11, 2023, 9:10 pm IST

১৯ ওভার শেষ

এই ওভারেও উইকেট তুললেন চাহাল। ম্যাচে নিলেন একাই চার উইকেট। কলকাতা সাত উইকেট খুইয়ে তুলল ১৪২/৭।
May 11, 2023, 9:07 pm IST

১৮ ওভার শেষ

১৮তম ওভার শেষে কলকাতার স্কোর ১৩৯/৬। ক্রিজে রিঙ্কু সিংয়ের সঙ্গী অনুকূল রায়।
May 11, 2023, 8:59 pm IST

পরপর আউট আইয়ার-শার্দুল

১৭তম ওভারে পরপর দুটি উইকেট নিলেন যুজবেন্দ্র চাহাল। ফেরালেন ভেঙ্কটেশ আইয়ার ও শার্দুল ঠাকুরকে। কলকাতা ৬ উইকেট হারিয়ে তুলল ১৩১/৬।
May 11, 2023, 8:52 pm IST

১৬ ওভার শেষ

কলকাতার স্কোর ১২৭/৪। ফের চাপের মুখ্য অনবদ্য অর্ধশতরান আইয়ারের। ক্রিজে সঙ্গী রিঙ্কু সিং।
May 11, 2023, 8:49 pm IST

১৫ ওভার শেষ

১৫তম ওভারে অশ্বিনের বলে এল মাত্র ৬ রান। কলকাতার স্কোর ১১৬/৪। ৪৯ রানে অপরাজিত আইয়ার।
May 11, 2023, 8:40 pm IST

আউট রাসেল

আসিফের বলে ১০ রান করে ফিরলেন আন্দ্রে রাসেল। কলকাতা হারাল চতুর্থ উইকেট। ১৪ ওভার শেষে কলকাতার স্কোর ১১০/৪।
May 11, 2023, 8:35 pm IST

১৩ ওভার শেষ

চাহালের ওভারে এল ১৫ রান। কলকাতা পৌঁছে গেল দলগত ১০০ রানে। আইয়ার ৪৩ রানে অপরাজিত।
May 11, 2023, 8:33 pm IST

১২ ওভার শেষ

১২তম ওভারে এল ৬ রান। কলকাতার স্কোর পৌঁছল ৩ উইকেট হারিয়ে ৮৫ রানে। ক্রিজে আইয়ারের সঙ্গী আন্দ্রে রাসেল।
May 11, 2023, 8:25 pm IST

১১ ওভার শেষ

এই ওভারে এল মাত্র ৩ রান। ২২ রান করে যুজবেন্দ্র চাহালের বলে আউট হলেন নীতীশ রানা। কলকাতার স্কোর ৭৯/৩।
May 11, 2023, 8:18 pm IST

১০ ওভার শেষ

অশ্বিনের ওভারে পরপর দুটি ছক্কা হাঁকালেন আইয়ার। কলকাতা ১০ ওভার শেষে তুলল ৭৬/২।
May 11, 2023, 8:10 pm IST

৯ ওভার শেষ

জো রুটের ওভারে এল ৮ রান। কলকাতা নবম ওভার শেষে পৌঁছল ৫৮/২ রানে।
May 11, 2023, 8:09 pm IST

অবশেষে এল বাউন্ডারি

২৯ বল পরে বাউন্ডারি এল নীতীশ রানার ব্যাটে। শেষ বাউন্ডারি হাঁকিয়ে গিয়েছিলেন রহমনুল্লাহ গুরবাজ।
May 11, 2023, 8:07 pm IST

৮ ওভার শেষ

কলকাতার স্কোর ৫০/২। শেষ বাউন্ডারি এসেছে ২৮ বল আগে। পিচে থমকে বল আসছে। রাজস্থান স্পিনার খেলাচ্ছে দুই এন্ড থেকেই।
May 11, 2023, 8:04 pm IST

শেষ সপ্তম ওভার

২২ বল আগে এসেছে শেষ বাউন্ডারি। ৭ ওভার শেষে কলকাতার স্কোর ৪৪/২। ভেঙ্কটেশ আইয়ার ১৫ বল খেলে ৫ রানে অপরাজিত। নীতীশ রানা ৭ বল খেলে ৮ রানে অপরাজিত।
May 11, 2023, 8:00 pm IST

শেষ পাওয়ার প্লে

১২ বল খেলে ২ রানে অপরাজিত আইয়ার। কলকাতা পাওয়ার প্লে-র ছয় ওভার শেষে তুলল ৩৭/২।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+