IPL 2023: রিঙ্কু সিংকে নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী হরভজনের, প্রশংসায় পঞ্চমুখ কাইফও

আইপিএলে এবার প্লে-অফের লড়াই জমজমাট। লিগ পর্ব শেষের দিকে। এখনও শেষ চারে যাওয়ার লড়াইয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে দলগুলির মধ্যে। আজ ইডেনে মরণ-বাঁচন লড়াইয়ে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে রাজস্থান রয়্যালসের। ম্যাচ হারলেই অভিযান কার্যত শেষ কোনও এক দলের কাছে।

কলকাতা নাইট রাইডার্সের তুরুপের তাস রিঙ্কু সিং। ঠাণ্ডা মাথায় চাপ সামলে কেকেআরকে একাধিকবার জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছেন। ব্যাটিং বিপর্যয় সামলে পরিণত ও ঝোড়ো ইনিংস খেলতে পারদর্শী তিনি। আজ রাজস্থান ম্যাচেও নীতীশরা তাকিয়ে রিঙ্কুর দিকে।

নীতীশ রানা রিঙ্কু সিং

রিঙ্কু সিং ইতিমধ্যেই জানিয়েছেন, মহেন্দ্র সিং ধোনির দেওয়া পরামর্শ মেনেই তিনি খেলছেন। এটাই তাঁর সেরা আইপিএল মরশুম। কেকেআর অধিনায়ক নীতীশ রানা বলেছেন, আগে গ্যালারিতে আন্দ্রে রাসেলের জয়ধ্বনি উঠত। এখন রাসেলের সঙ্গে রিঙ্কুর নামেও গর্জে উঠছে গ্যালারি। যা দেখে ভালো লাগছে।

১১টি ম্যাচে এখনও অবধি রিঙ্কু ৫ বার অপরাজিত থেকে ৩৩৭ রান করেছেন। ব্যাটিং গড় ৫৬.১৭, স্ট্রাইক রেট ২২৩। ২টি অর্ধশতরান করেছেন। সর্বাধিক অপরাজিত ৫৮। ফিল্ডার হিসেবেই রিঙ্কু যথেষ্ট ভালো। বাউন্ডারি লাইনের ধারে ক্যাচ তালুবন্দি করতেও পারদর্শী। রিঙ্কুর ব্যাটিংয়ের প্রশংসা করলেন ভারতীয় দলের দুই প্রাক্তন তারকা হরভজন সিং ও মহম্মদ কাইফ।

রিঙ্কু সিং

মহম্মদ কাইফ স্টার স্পোর্টসে বলেন, রিঙ্কু এখন পরিণত ক্রিকেটার। তাঁর ফুটওয়ার্ক খুব ভালো। স্ট্রাইক রোটেট করতেও দক্ষ। রিঙ্কু বুঝে গিয়েছেন কীভাবে ভালো ফর্মকে ভালো ইনিংসে পরিণত করতে হয়। ম্যাচ চলাকালীন কখন গিয়ার বদলাতে হবে, সেটাও তিনি ভালোভাবেই জানেন। বড় শট খেলতেও পারদর্শী রিঙ্কু।

রিঙ্কু সিং

হরভজন সিংয়ের কথায়, ভারতীয় দলের টুপি রিঙ্কুর মাথায় উঠতে বেশিদিন লাগবে না। তাঁকে দেখে অনেকেই অনুপ্রাণিত হবেন। কঠোর পরিশ্রমের ফলেই রিঙ্কু আজ এই জায়গায় এসেছেন। নিজের উপর বিশ্বাস রেখেই তিনি যেভাবে এগিয়ে যাচ্ছেন তাতে কৃতিত্ব অবশ্যই প্রাপ্য। রিঙ্কুর উত্থান উঠতি প্রতিভাদের কাছে শিক্ষণীয়।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+