IPL 2023: আইপিএলে ইডেনে টস জিতে সানরাইজার্সকে ব্যাট করতে পাঠাল কেকেআর, একাদশে কারা?
আইপিএলে জয়ের হ্যাটট্রিক সেরে পয়েন্ট তালিকার শীর্ষ ওঠার হাতছানি কলকাতা নাইট রাইডার্সের সামনে। ইডেনে নিজেদের দ্বিতীয় হোম ম্যাচে নীতীশ রানার নেতৃত্বাধীন নাইটদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। অরেঞ্জ আর্মি কলকাতা এসেছে প্রথম দুটি ম্যাচ হারার পর জয়ের স্বাদ পেয়ে।
পারস্পরিক দ্বৈরথে কেকেআর ১৫-৮ ব্যবধানে এগিয়ে রয়েছে অরেঞ্জ আর্মির চেয়ে। ২০২০ সাল থেকে কেকেআর পাঁচটিতে জিতেছে, এরবার হেরেছে হায়দরাবাদের কাছে। আজ টস জিতে ফিল্ডিং নিয়েছে কেকেআর। নাইটদের একাদশ অপরিবর্তিত।

চলতি মরশুমের প্রথম ম্যাচে ইডেনের উইকেটে দাপট দেখিয়েছিলেন স্পিনাররা। যদিও আজকের উইকেট আগের তুলনায় শক্ত। উইকেটে ঘাস রয়েছে। ফলে পেসাররা ফায়দা আদায় করতে পারেন। পিচের দুই দিকে বাউন্ডারি ৬৪ ও ৬৫ মিটারের, স্ট্রেট বাউন্ডারি ৭৫ মিটারের। এই উইকেটে ব্যাটাররাও ভালো স্কোর করতে পারবেন এবং বড় শট খেলতে পারবেন বলে মনে করা হচ্ছে।

সুনীল গাভাসকর যদিও বলছেন, সানরাইজার্স হায়দরাবাদ কতটা ভালো স্পিন খেলতে পারবে তার উপর নির্ভর করবে তাদের সাফল্য। এ ক্ষেত্রে ফ্যাক্টর হতে পারেন কেকেআরের প্রাক্তন ক্রিকেটার ও সানরাইজার্সের ব্যাটিংয়ের অন্যতম বড় ভরসা রাহুল ত্রিপাঠী। সানরাইজার্সের ফিল্ডিংয়েরও উন্নতির প্রয়োজনীয়তার কথা মনে করান গাভাসকর।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার জন্য লিটন দাস, জেসন রয় প্রস্তুত ছিলেন। যদিও চন্দ্রকান্ত পণ্ডিতের প্রশিক্ষণাধীন দল এদিন উইনিং কন্বিনেশনই ধরে রেখেছে। তবে মনে করা হচ্ছে আজ আন্দ্রে রাসেল বোলিং করতে পারেন। ইডেনে নেটে তাঁকে বোলিং করতেও দেখা গিয়েছে। সানরাইজার্স হায়দরাবাদ দলে একটিই পরিবর্তন। ওয়াশিংটন সুন্দরের জায়গায় খেলছেন অভিষেক শর্মা।
🚨 Toss Update 🚨@KKRiders win the toss and elect to field first against @SunRisers.
— IndianPremierLeague (@IPL) April 14, 2023
Follow the match ▶️ https://t.co/odv5HZvk4p#TATAIPL | #KKRvSRH pic.twitter.com/77S1a7knB9
টস জিতে ফিল্ডিং নেওয়া প্রসঙ্গে কেকেআর অধিনায়ক নীতীশ রানার ডিউ ফ্যাক্টরের উল্লেখ করেছেন। টস জিতলে তিনিও বোলিং নিতেন বলে জানিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক এইডেন মার্করাম। কেকেআর যেহেতু প্রথমে বোলিং করবে সেক্ষেত্রে ভেঙ্কটেশ আইয়ারকে রাখা হয়নি। তিনি রান তাড়া করার সময় ইমপ্যাক্ট প্লেয়ার হবেন।
A look at the Playing XIs of the two sides!
— IndianPremierLeague (@IPL) April 14, 2023
What do you make of the two teams in the #KKRvSRH clash?
Follow the match ▶️ https://t.co/odv5HZvk4p#TATAIPL pic.twitter.com/lkeJoHpEyL
সানরাইজার্স হায়দরাবাদ- ময়াঙ্ক আগরওয়াল, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), রাহুল ত্রিপাঠী, হ্যারি ব্রুক, এইডেন মার্করাম (অধিনায়ক), অভিষেক শর্মা, ভুবনেশ্বর কুমার, ময়াঙ্ক মার্কণ্ডে, মার্কো জানসেন, টি নটরাজন, উমরান মালিক। পরিবর্ত- আবদুল সামাদ, বিভ্রান্ত শর্মা, ময়াঙ্ক ডাগর, গ্লেন ফিলিপস, ওয়াশিংটন সুন্দর।
কলকাতা নাইট রাইডার্স- রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সুনীল নারিন, এন জগদীশান, নীতীশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, লকি ফার্গুসন, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, সুযশ শর্মা, বরুণ চক্রবর্তী। পরিবর্ত- মনদীপ সিং, অনুকূল রায়, ভেঙ্কটেশ আইয়ার, ডেভিড উইসে, কুলবন্ত খেজরোলিয়া।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications