IPL 2023: আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে নির্দেশিকা প্রকাশ, নতুন নিয়মের বিস্তারিত তথ্য জানুন

আইপিএলের নিলাম কোচিতে অনুষ্ঠিত হবে শুক্রবার। তার আগেই সব দলের কাছে পৌঁছে গেল ইমপ্যাক্ট প্লেয়ার সংক্রান্ত নির্দেশিকা। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পরীক্ষামূলকভাবে চালুর পর এবার আইপিএলে এই নয়া নিয়ম কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। যা আইপিএলকে আরও জনপ্রিয় করে তুলবে বলে বলে নিশ্চিত বোর্ডকর্তারা।

ইমপ্যাক্ট প্লেয়ার নামানোর শর্ত

ইমপ্যাক্ট প্লেয়ার নামানোর শর্ত

ইমপ্যাক্ট প্লেয়ার বোলিং বা ব্যাটিং দুটোই করতে পারবেন। কিন্তু সবচেয়ে আগে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো ইমপ্যাক্ট প্লেয়ার কি শুধু ভারতীয় হতে হবে, নাকি বিদেশিদেরও নামানো যাবে? বোর্ডের নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, যদি কোনও দল প্রথম একাদশে চারজন বিদেশিই রাখেন তাহলে কোনও বিদেশিকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো যাবে না। তবে চারের চেয়ে কম বিদেশি নিয়ে শুরু করলে তবেই কোনও দল কোনও বিদেশিকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামাতে পারবে।

টসের সময় দিতে হবে চারজনের নাম

টসের সময় দিতে হবে চারজনের নাম

এবার থেকে টসের সময় অধিনায়করা যে টিম লিস্ট জমা দেন, সেখানে প্রথম একাদশের বাইরে চারজন ক্রিকেটারের নাম পরিবর্ত হিসেবে দিতে হবে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে এই চারজনের মধ্যে থেকেই একজনকে বেছে নিতে হবে। কোনও ইনিংস শুরুর আগে, ওভার শেষের পর, কোনও উইকেট পড়লে বা কোনও ব্যাটার খেলা না চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলে ইমপ্যাক্ট প্লেয়ারকে নামাতে পারবেন অধিনায়ক। তবে কোনও উইকেট পড়ার পর বা ব্যাটার উঠে গেলে সেই ওভারে বোলিং সাইড ইমপ্যাক্ট প্লেয়ার নামালে সেই ওভার তিনি করতে পারবেন না। যে ক্রিকেটারের পরিবর্ত হিসেবে ইমপ্যাক্ট প্লেয়ার নামবেন তিনি আর ওই খেলার বাকি সময়ে অংশ নিতে পারবেন না।

কোন ভূমিকায় ইমপ্যাক্ট প্লেয়াররা?

কোন ভূমিকায় ইমপ্যাক্ট প্লেয়াররা?

আবার যদি কোনও ব্যাটার আউট হয়েছেন বা অবসৃত হয়েছেন এমন কোনও ব্যাটারের পরিবর্তে কোনও ব্যাটারকে যদি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হয়, তাহলে তিনি ব্যাট করতে পারবেন। কিন্তু যেহেতু ১১ জন ব্যাট করবেন, সেক্ষেত্রে কোনও বোলার ব্যাট করতে নামতে পারবেন না। যদি বোলিং করার সময় কোনও দল ইমপ্যাক্ট প্লেয়ার নামায় তাহলে তিনি পুরো কোটার ওভার বল করতে পারবেন। এক্ষেত্রে তিনি যে বোলারের পরিবর্ত হিসেবে নেমেছেন তিনি কত ওভার করেছেন সেটা বিচার্য নয়। যেমন ধরা যাক, পাওয়ারপ্লে বিশেষজ্ঞ কোনও বোলারকে দিয়ে শুরুর ওভারগুলি করানো হলো। এরপর তাঁর পরিবর্ত হিসেবে নামানো হলে ডেথ ওভার স্পেশ্যালিস্ট। তিনিও পুরো কোটার ওভার বল করতে পারবেন। তবে কোনও ওভারের মাঝে কোনও ইমপ্যাক্ট প্লেয়ার নামানো হলে তাঁর হাতে বল তুলে দিতে পরবর্তী ওভার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

নতুন দিশা

নতুন দিশা

ম্যাচ শুরুর আগে কোনও কারণে খেলা দেরিতে শুরু হলে যদি দুই দলের খেলার ওভার ২০ থেকে কমে আসে তাহলেও ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে কোনও বদল আসবে না। যে কোনও সময় ইমপ্যাক্ট প্লেয়ার নামানো যাবে। এই নতুন নিয়ম আইপিএলের ম্যাচগুলিকে এক অন্য দিশা দেখাবে বলে আশাবাদী বোর্ডকর্তারা। ফুটবল, রাগবি, বাস্কেটবল, বেসবলে এমন ট্যাকটিক্যাল সাবস্টিটিউট নামানো যায়। অন্য খেলোয়াড়ের মতোই তিনি নিজেকে মেলে ধরার সুযোগ পান ম্যাচ চলাকালীন। এবার সেই নিয়ম আসছে আইপিএলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+