IPL 2023: গুরবাজ মাতালেন ইডেন, গুজরাতকে ১৮০ রানের টার্গেট দিল কেকেআর

আইপিএলে ইডেনে গুজরাত টাইটান্সের সামনে জয়ের জন্য ১৮০ রানের লক্ষ্যমাত্রা রাখল গুজরাত টাইটান্স। রহমানুল্লাহ গুরবাজ এদিন জেসন রয়ের অনুপস্থিতি অনুভব করতে দেননি। কিন্তু কেকেআরের মিডল অর্ডার প্রত্যাশা পূরণে ব্যর্থ।

টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলেছে নীতীশ রানার কেকেআর। জন্মদিনে কেকেআরের হয়ে শততম আইপিএল ম্যাচে ঝোড়ো ইনিংস উপহার দিলেন আন্দ্রে রাসেল।

কেকেআর জগদীশান

জেসন রয় ব্যাক স্প্যাজমের কারণে এই ম্যাচে খেলতে পারেননি। তাঁর জায়গায় কামব্যাক করেন রহমানুল্লাহ গুরবাজ। অপর ওপেনার নারায়ণ জগদীশান ১৫ বলে ১৯ রান করে মহম্মদ শামির বলে লেগ বিফোর হন। মেরেছেন চারটি বাউন্ডারি। ২.৫ ওভারে ২৩ রানে কেকেআরের প্রথম উইকেট পড়ে। পঞ্চম ওভারের শেষ বলে ৪৭ রানে নাইটদের দ্বিতীয় উইকেট পড়ে।

গুজরাত বোলিং

চার বলে শূন্য রান করে আউট হন শার্দুল ঠাকুর। আমেদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধেই তিনি এক বলে শূন্য রানে সাজঘরে ফিরেছিলেন। চোট সারিয়ে দলে ফেরার পর ব্যাটিং অর্ডারে শার্দুলকে তিনে ব্যাট করতে পাঠানো হয়। কিন্তু হতাশ করলেন। ৬ ওভারে কেকেআরের স্কোর ছিল ২ উইকেটে ৬১। একাদশ ওভারে কেকেআরের দুটি উইকেট পড়ে।

গুজরাত টাইটান্স

জশ লিটলের ওভারের প্রথম বলে ভেঙ্কটেশ আইয়ার লেগ বিফোর হন। জগদীশানের মতো তিনিও রিভিউ নষ্ট করেন। আইয়ার ১৪ বলে ১১ রান করে দলের ৮৪ রানের মাথায় আউট। এই ওভারের চতুর্থ বলে নীতীশ রানা প্যাভিলিয়নে ফিরলে কেকেআরের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৮৮। ৩ বলে ৪ রান করেন নীতীশ।

রহমানুল্লাহ গুরবাজ

রহমানুল্লাহ গুরবাজের শতরানের অপেক্ষা করছিলেন ক্রিকেটপ্রেমীরা। নূর আহমেদের বলে বড় শট নিতে গিয়ে রশিদ খানের হাতে ক্যাচ দিলেন। ২৭ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিলেন। গুরবাজের ৩৯ বলে ৮১ রানের ইনিংসে পাঁচটি চার ও সাতটি ছয় রয়েছে। আউট হয়ে মাথা নীচু করে কয়েক সেকেন্ড মাঠে বসে থাকেন গুরবাজ।

কেকেআরের ৫০ রান পূর্ণ হয়েছিল ৫.৩ ওভারে। ১০০ রান ১২.১ ওভারে, ১৬.৫ ওভারে দেড়শো রান পূর্ণ হয়। ৭ থেকে ১৫ ওভারের মধ্যে কেকেআর ৭৩ রান তোলে, ২ উইকেট খুইয়ে। ১৭.৩ ওভারে ১৫৬ রানে নাইটদের ষষ্ঠ উইকেটের পতন। একটি ছয়ের সাহায্যে ২০ বলে ১৯ রান করে আউট হন রিঙ্কু সিং।

গুরবাজের অর্ধশতরান

শেষ পাঁচ ওভারে কেকেআর তিন উইকেট হারিয়ে ৪৫ রান তোলে। ২টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১৯ বলে ৩৪ রান করে ইনিংসের শেষ বলে আউট হন আন্দ্রে রাসেল। ৬ বলে ৮ রানে অপরাজিত থাকেন ডেভিড উইসে।

মহম্মদ শামি ৪ ওভারে ৩৩ রান দিয়ে তিনটি উইকেট নেন। জশ লিটল ৪ ওভারে ২৫ ও নূর আহমেদ ৪ ওভারে ২১ রানের বিনিময়ে ২টি করে উইকেট নেন। শততম আইপিএল ম্যাচে ৪ ওভারে ৫৪ রান দিয়ে কোনও উইকেট পাননি রশিদ খান। হার্দিক পাণ্ডিয়া ৩ ওভারে ৩৪ ও মোহিত শর্মা ১ ওভারে ১২ রান দেন।

আন্দ্রে রাসেল বলেন, জন্মদিনে সকলের শুভেচ্ছা পেয়ে ভালো লাগছে। তবে রান নিয়ে খুশি নই। এই রানের পুঁজি নিয়ে জেতার মতো বোলার রয়েছেন। তবে ১৯০-২০০ রান তোলা উচিত ছিল। ফলে আমরা ২০ রান কম তুলেছি। বল হাতে শততম ম্যাচে কেকেআর পরিবারকে জয় উপহার দিতে চান দ্রে রাস।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+