MI vs CSK: আইপিএলের এল ক্লাসিকো ঘিরে ফুটছে মুম্বই, ধোনিকে সংবর্ধনা দিয়ে বিশেষ পরিকল্পনা এমসিএ-র

আইপিএলের এল ক্লাসিকো ঘিরে ফুটছে মুম্বই। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ওয়াংখেড়েতে এবারের প্রথম জয় ছিনিয়ে নিতে মরিয়া। চারবার আইপিএল খেতাব জেতা চেন্নাই সুপার কিংস পারস্পরিক দ্বৈরথে ১৪-২০ ব্যবধানে পিছিয়ে। তবে কাল রোহিত শর্মাদের বিরুদ্ধে জয়ের ধরাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর।

এই ম্যাচের আগে আজ অবশ্য ওয়াংখেড়ে মাহি-ময়। ২০১১ সালের বিশ্বকাপে এই স্টেডিয়ামেই ধোনির ছক্কায় নিশ্চিত হয়েছিল ভারতের বিশ্বকাপ জয়। যেখানে বল গিয়ে পড়েছিল সেখানকার পাঁচটি আসন সংরক্ষিত করা হলো। ধোনিকে সংবর্ধিত করল এমসিএ।

মহেন্দ্র সিং ধোনি

মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে ধোনি গিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের জার্সি পরেই। যে আসনগুলি সংরক্ষিত করে রাখা হলো সেখানে ফিতে কাটেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক। ভারতের বিশ্বকাপ জয়ের স্মারকও তৈরি করা হচ্ছে। মহেন্দ্র সিং ধোনির হাতে বিশ্বকাপের ছক্কার সেই বাঁধানো ছবি ও স্মারক দিয়ে সংবর্ধিত করা হয়।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে প্রথম ম্যাচে হারার পর এবার ব্য়াটারদের দিকে তাকিয়ে মুম্বই ইন্ডিয়ান্স শিবির। ব্যাটিং কোচ কায়রন পোলার্ড বলেন, ব্যক্তিগতভাবে কারও নাম বলব না। এটা ১১ জনের খেলা। সবে টুর্নামেন্ট শুরু হয়েছে। সকলেই ভালো খেলতে চাইছেন। আমাদের শুরুটা ভালো হয়নি। তবু আরসিবির বিরুদ্ধে আমরা ভালো স্কোরে পৌঁছেছিলাম। কাল ব্যাটারদের জ্বলে উঠতে হবে।

মুম্বই ইন্ডিয়ান্স

সূর্যকুমার যাদবের ফর্ম নিয়ে মুম্বই ইন্ডিয়ান্স শিবির যে চিন্তিত নয়, সেই বার্তাও দেওয়া হয়েছে। পোলার্ড বলেন, কোনও ক্রিকেটারের খারাপ সময়কে হাইলাইট করা, তা নিয়ে আলোচনা করা দুর্ভাগ্যজনক। ওই ক্রিকেটার ১৮ মাস ধরে যা করেছেন তার পজিটিভ দিকগুলি আলোচিত হয় না। সূর্য ট্রেনিং ভালো করছেন, আমরা সকলে তাঁর পাশে আছি। ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে মাথা ঘামাতে নারাজ পোলার্ড।

Moeen Ali

চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার মঈন আলি চেন্নাই বনাম মুম্বই ম্যাচের তুলনা করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের বড় ম্যাচের সঙ্গে। তিনি বলেন, এই ম্যাচটির দিকে তাকিয়ে আছি। আইপিএলে সাফল্যের নিরিখে শীর্ষে থাকা দুটি দলের দ্বৈরথ। দুই দলেরই প্রচুর সমর্থক রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে এটি অন্যতম সেরা বড় ম্যাচ। ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেড বনাম লিভারপুল দ্বৈরথের মতো।

চেন্নাই সুপার কিংসকে ডেথ ওভার ভোগাচ্ছে। বিশেষ করে দীপক চাহারের ফর্ম। মঈন বলেন, চাহার চোট সারিয়ে ফেরার পর খুব বেশি ম্যাচ খেলেননি। একজন বোলারের ম্যাচ বল করা খুব দরকার। টুর্নামেন্ট এগিয়ে চলার সঙ্গে চাহারের উন্নতি হবে। আমাদের দলের কাছে তিনি বড় বোলার। ছন্দ ফিরে পেলে তিনি পাওয়াপপ্লে-তে তিন-চারটি উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রাখেন।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+