IPL 2023: আইপিএলে গুজরাতের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং দিল্লির, ওয়ার্নাররা পাচ্ছেন না মার্শকে

আইপিএলে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি গুজরাত টাইটান্স ও দিল্লি ক্যাপিটালস। দিল্লিকে প্লে-অফে উঠতে গেলে বাকি ৬টি ম্যাচেই জিততে হবে। গ্রুপশীর্ষে থাকা গুজরাত টাইটান্স আজ জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১৪।

দিল্লিতে গিয়ে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে এসেছিল গুজরাত টাইটান্স। আইপিএলে গুজরাতকে কখনও হারাতেও পারেনি দিল্লি। আজ টস জিতে ব্যাটিং নিয়েছে দিল্লি ক্যাপিটালস। গুজরাত টাইটান্স দল অপরিবর্তিত। দিল্লি দলে একাধিক পরিবর্তন।

দিল্লি বনাম গুজরাত

আজ যে উইকেটে খেলা হচ্ছে তাতে দুটি ম্যাচ হয়েছে। ১৭৭ ও ১৭৮ রান উঠেছিল ম্যাচ দুটির প্রথম ইনিংসে। উইকেট শুষ্ক, ঘাস রয়েছে। পাওয়ারপ্লে-র ৬ ওভারে বলের গতির তারতম্য ঘটিয়ে কার্যকরী ভূমিকা পালন করতে পারেন পেসাররা। শর্ট বলের ব্যবহারও দেখা যেতে পারে। ১৮০ থেকে ১৯০ রান এই উইকেটে পর্যাপ্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।

দিল্লির সামনে প্লে-অফের রাস্তা খুবই কঠিন। সেটা মাথায় রেখেও সতীর্থদের পজিটিভ ক্রিকেট খেলার আহ্বান জানিয়েছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। যদিও আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে বড় ধাক্কা খেয়েছে দিল্লি। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৩ রান করার পাশাপাশি ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হওয়া মিচেল মার্শ আজ দলে নেই।

দিল্লি ক্যাপিটালস

নিচেল মার্শ খেলতে পারছেন না অসুস্থতার কারণে। তাঁর জায়গায় রাইলি রুসোকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। খেলানো হচ্ছে খলিল আহমেদকেও। উইকেট শুষ্ক, সে কারণেই ব্যাটিং নিলেন বলে জানান ওয়ার্নার। হাই স্কোরিং ম্যাচের প্রত্যাশা করছেন হার্দিক পাণ্ডিয়া। রান তাড়া করার জন্য তাঁরা প্রস্তুত বলেও জানিয়েছেন গুজরাত টাইটান্স অধিনায়ক।

দিল্লি ক্যাপিটালস দল থেকে বাদ পড়েছেন সরফরাজ খান। যিনি আগের ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমেছিলেন। এ ছাড়া মুকেশ কুমারকেও দিল্লি ক্যাপিটালস প্রথম একাদশ, এমনকী পরিবর্ত ক্রিকেটারদের তালিকাতেও রাখেনি। পরিবর্ত হিসেবে খলিল যে নামবেন সেটা জানিয়েছেন ওয়ার্নার। ফলে খলিলকে খেলানো হচ্ছে মুকেশকে বসিয়ে।

গুজরাত টাইটান্স

গুজরাত টাইটান্স- ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), বিজয় শঙ্কর, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), অভিনব মনোহর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, মোহিত শর্মা, রশিদ খান, মহম্মদ শামি, নূর আহমেদ, জশুয়া লিটল

দিল্লি ক্যাপিটালস- ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ফিল সল্ট (উইকেটকিপার), মণীশ পাণ্ডে, রাইলি রুসো, প্রিয়ম গর্গ, রিপল প্যাটেল, অক্ষর প্যাটেল, আমন হাকিম খান, কুলদীপ যাদব, আনরিখ নরকিয়া, ইশান্ত শর্মা। পরিবর্ত- খলিল আহমেদ, ললিত যাদব, যশ ঢুল, প্রবীণ দুবে, অভিষেক পোড়েল

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+