IPL 2023: বিরাট-মহীপালের অর্ধশতরান, দিল্লিকে ১৮২ রানের টার্গেট দিল আরসিবি
আইপিএলের মরণ বাঁচন লড়াইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জয়ের জন্য ১৮২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে হবে দিল্লি ক্যাপিটালসকে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি অধিনায়ক ফাফ দু প্লেসি।
বিরাট কোহলি ও মহীপাল অর্ধশতরানের সৌজন্যে ২০ ওভারে উইকেট ৪ হারিয়ে আরসিবি তুলল ১৮১ রান। দিল্লি ক্যাপিটালসের হোম গ্রাউন্ড সরগরম হলো আরসিবি-আরসিবি কিংবা কোহলি-কোহলি ধ্বনিতে। লোকাল বয় বিরাট ভক্তদের হতাশ করেননি।

বিরাট কোহলি চলতি আইপিএলে ষষ্ঠ অর্ধশতরান হাঁকালেন, আইপিএলে ৫০তম এই ইনিংস খেলার ফাঁকে বিরাট আইপিএলে প্রথম ব্যাটার হিসেবে ৭ হাজার মাইলস্টোন স্পর্শ করলেন। দিল্লি ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে প্রথম ব্যাটার হিসেবে ১ হাজার রানও পেয়ে গেলেন। পাঁচটি চারের সাহায্যে তিনি ৪৬ বলে ৫৫ রান করে মুকেশ কুমারের শিকার হন।

বিরাট ও ফাফ দু প্লেসির ওপেনিং জুটিতে ওঠে ৮২ রান। ফাফ পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে ৩২ বলে ৪৫ রান করেন। আরসিবি অধিনায়ককে আউট করার পরের বলেই গোল্ডেন ডাক-সহ গ্লেন ম্যাক্সওয়েলকে সাজঘরে পাঠান মিচেল মার্শ। হার্দিক পাণ্ডিয়া, ইয়ন মর্গ্যানের পর ম্যাক্সওয়েলও চারবার দিল্লির বিরুদ্ধে শূন্য রানে আউট হলেন।

বিরাটের অর্ধশতরান এসেছিল ৪২ বলে। মহীপাল লোমরর আইপিএলে প্রথম হাফ সেঞ্চুরিটি পেলেন ২৬ বলে। তার ঠিক আগেই অবশ্য রিভিউ নিয়ে রক্ষা পেয়েছিলেন তিনি। শেষ ওভারের প্রথম বলে দীনেশ কার্তিক আউট হন। খলিল আহমেদের বলে তাঁর ক্যাচ বাউন্ডারি লাইনের ধারে ধরেন ডেভিড ওয়ার্নার। কার্তিক করেন ৯ বলে ১১, মারেন ১টি ছয়।
আরসিবি প্রথম ৬ ওভারে তোলে বিনা উইকেটে ৫১। ৭ থেকে ১৫ ওভারের মধ্যে ২ উইকেট পড়ে, ওঠে ৭৫ রান। শেষ পাঁচ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৫ রান তোলে আরসিবি। মহীপাল লোমরর ৬টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২৯ বলে ৫৪ রান করে অপরাজিত থাকলেন। ৩ বলে ৮ রানে অপরাজিত থাকেন অনুজ রাওয়াত।

মিচেল মার্শ ৩ ওভারে ২১ রানে ২টি উইকেট নেন। খলিল আহমেদ ৪ ওভারে ৪৫ ও মুকেশ কুমার ৩ ওভারে ৩০ রান দিয়ে একটি করে উইকেট পেয়েছেন। বিরাট কোহলি বলেন, উইকেটে বল খেলা সহজ ছিল না। ১৬০ রান পর্যাপ্ত মনে হচ্ছে। তবে মহীপাল যেভাবে খেলে দ্রুত রান তুলেছেন তা প্রশংসনীয়।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications