আইপিএলে চমক দিল চেন্নাই সুপার কিংস, জেমিসনের বিকল্প ডেথ ওভারে বিশেষজ্ঞ প্রোটিয়া পেসার
আইপিএলে চমক দিল চেন্নাই সুপার কিংস। লোয়ার ব্যাক স্ট্রেস ফ্র্যাকচারের কারণে আইপিএল থেকে ছিটকে যান নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন। তাঁর পরিবর্ত হিসেবে দক্ষিণ আফ্রিকার এমন এক পেসারকে বেছে নেওয়া হলো, যিনি আন্তর্জাতিক ক্রিকেট খুব বেশি খেলেননি। তবে ডেথ ওভারে বিশেষজ্ঞ।

কাইল জেমিসনকে মিনি অকশন থেকে ১ কোটি টাকায় কিনেছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু গত মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের চোট পেয়ে ছিটকে যান জেমিসন। কয়েক মাস তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। এই পরিস্থিতিতে তাঁর বিকল্পের সন্ধানে নেমেছিল চেন্নাই সুপার কিংস। দলে নেওয়া হলো ৩২ বছরের প্রোটিয়া পেসার সিসান্ডা মাগালাকে।
Welcome to Yellove Family Sisanda Magala 💛pic.twitter.com/Z8VhLPiwfV
— 🎰 (@StanMSD) March 19, 2023
মাগালার বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। নিলামে অবিক্রিত থাকলেও তাঁকে সেই টাকাতেই নিল সিএসকে। এর আগে আইপিএলেও খেলেননি। দক্ষিণ আফ্রিকার হয়ে ৫টি একদিনের আন্তর্জাতিক ও ৪টি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। যথাক্রমে ৬টি ও ৩টি উইকেট রয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৭৫টি উইকেট আছে তাঁর ঝুলিতে। লিস্ট এ-তে ১৮১টি ও টি ২০-তে ১৩৬টি উইকেট পেয়েছেন।
Sisanda Magala in the Chennai Super Kings team - He has great record in T20 cricket, he has done well in recent SA20. Superb pick by CSK!pic.twitter.com/XvACUCYzLV
— CricketMAN2 (@ImTanujSingh) March 19, 2023
বেশিরভাগ ক্রিকেটারের কাছে অচেনা এই পেসার মহেন্দ্র সিং ধোনির বড় অস্ত্র হয়ে উঠতে পারেন বলে মনে করা হচ্ছে। যদিও ২০২১ সালের এপ্রিলের পর তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে টি ২০ আন্তর্জাতিক খেলেননি। এসএ ২০ লিগে চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে তিনি নজর কাড়েন। ৮.৬৮ ইকনমিতে ১৪টি উইকেট পেয়েছিলেন। টুর্নামেন্টে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় তিনি ছিলেন যুগ্ম পঞ্চম স্থানে।
Welcome to CSK,
— CSK Fans Army™ (@CSKFansArmy) March 19, 2023
Sisanda Magala 🦁💥#WhistlePodu | #IPL2023 pic.twitter.com/lCjr91Cvno
দক্ষিণ আফ্রিকার টি ২০ লিগেও ডেথ ওভারে তিনি ছিলেন বিপজ্জনক। তবে অর্ধেক উইকেট পান পাওয়ারপ্লে-র প্রথম ৬ ওভারে। লোয়ার অর্ডার ব্যাটার হিসেবে কার্যকরী মাগালার টি ২০-তে দুটি অর্ধশতরান রয়েছে। তিনি ক্রিকেট সাউথের সেন্ট্রাল কনট্রাক্টে রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রোটিয়াদের দলে রয়েছেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে সিরিজেও তিনি যদি দলে থাকেন, তবে দক্ষিণ আফ্রিকার বাকি ক্রিকেটারদের সঙ্গে তিনি এ দেশে আসার আগে আইপিএল শুরু হয়ে যাবে।












Click it and Unblock the Notifications