IPL 2023: হ্যারি মজলেন রসগোল্লায়! আইপিএল শতরান হাঁকিয়ে বাজবলকেই কৃতিত্ব ব্রুকের
আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ম্যাচজেতানো শতরান হাঁকিয়েছেন হ্যারি ব্রুক। কেরিয়ারের চতুর্থ আইপিএল ম্যাচেই যার জন্য পেলেন ম্যাচের সেরার স্বীকৃতি। পেসারদের বিরুদ্ধে দাপুটে ব্যাটিং করলেন। তবে স্পিন আক্রমণ সামলাতে আরও উন্নতি দরকার।
ব্রুক গতকাল কেকেআরের বিরুদ্ধে ৫৫ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন। স্ট্রাইক রেট ১৮১.৮১। ১২টি চার ও তিনটি ছয় মেরেছেন। যেভাবে ক্রিকেটীয় শট খেলে নাইট বোলারদের শাসন করলেন তার প্রশংসা করেছেন খোদ সুনীল গাভাসকর।

টেস্ট ও একদিনের আন্তর্জাতিকে ব্রুক নিজের দক্ষতার প্রমাণ আগেই রেখেছেন। টি ২০ কেরিয়ারে এদিন দ্বিতীয় শতরানটি পেলেন। সানরাইজার্স হায়দরাবাদের প্রথম ব্যাটার হিসেবে অ্যাওয়ে ম্যাচে শতরান পেলেন তিনি। ম্যাচের শেষে তিনি বলেন, এই রাতটা স্পেশ্যাল। কিছুটা টেনশনে ছিলাম। তবে জিততে পেরে ভালো লাগছে। এই ইনিংসটিকে নিজের সেরা পারফরম্যান্সের তালিকাতেও রাখছেন।

তিনটি পজিশনে সানরাইজার্সের হয়ে ব্যাট করেছেন। মিডল অর্ডারে নেমেছেন রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। আউট হন যথাক্রমে ১৩ ও ৩ রানে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ওপেন করতে নেমে অরেঞ্জ আর্মির ১৩.২৫ কোটি টাকার ব্রুক করেন ১৩। যদিও ইডেনে ওপেন করতে নেমেই দুরন্ত শতরান। হেড কোচ ব্রায়ান লারাই তাঁকে ওপেন করানোর সিদ্ধান্ত নেন।

ম্যাচের সেরা ব্রুক বলেন, অনেকেই বলেন টি ২০-তে ব্যাট করার সেরা জায়গা হলো ওপেন করা। দল আমার কাছ থেকে যা চেয়েছে তা করতে পেরে ভাো লাগছে। কয়েকটি ম্যাচে নিজেই নিজের উপর চাপ বাড়িয়েছিলাম। সোশ্যাল মিডিয়ায় অনেকে আজেবাজে কথা বলে থাকেন। আমি তাই ইডেনে বেপরোয়া মনোভাব নিয়ে নামি। তারপর এই ইনিংস খেলতে পেরেছি।

ব্যাটিংয়ের ধরন বদলানোর ক্ষেত্রে ব্রেন্ডন ম্যাকালাম ও বেন স্টোকসের ইতিবাচক ভূমিকার কথাও উল্লেখ করেছেন ব্রুক। আইপিএলের আগে ৬টি টেস্ট ইনিংসের চারটিতে তাঁর শতরান রয়েছে। জিও সিনেমায় সাক্ষাৎকারে ব্রুক বলেন, ম্যাকালাম যেভাবে খেলতে বলেন বা স্টোকস উৎসাহিত করেন তাতে মনে হয় টপ অব দ্য ওয়ার্ল্ডে রয়েছি। মাঠে নেমে ইচ্ছামতো খেলতে পারি।

ব্রুক জানান, তিনি নিজের স্ট্রোকপ্লে নিয়ে সন্তুষ্ট ছিলেন। ম্যাকালাম ও স্টোকসের থেকে ইনপুট নিয়ে নির্ভীক ক্রিকেট খেলছেন এবং আগ্রাসী মেজাজ বাড়াতেও সক্ষম হয়েছেন। দ্বিতীয় ম্যাচের পর তাঁর কাছে লারা জানতে চেয়েছিলেন, ওপেন করতে তিনি প্রস্তুত কিনা। সম্মতি দেন। এই পজিশনে আরও রান করতেও প্রত্যয়ী ব্রুক।
Maiden century calls for a maiden cake smash 🎂 pic.twitter.com/SKi3v6g6qZ
— SunRisers Hyderabad (@SunRisers) April 15, 2023
ভারতে এই প্রথমবার খেলতে এলেন। কলকাতার রসগোল্লার স্বাদও নিলেন গতকাল মধ্য কলকাতার পাঁচতারা হোটেলে ফিরে। তাঁর শতরান ও জয়ের সেলিব্রেশন হলো কেক কেটে। তারপরই রসগোল্লায় কামড় দিলেন। অভিব্যক্তিতে স্পষ্ট, ভালোই লেগেছে। অবসর সময়ে হেড কোচ ব্রায়ান লারার সঙ্গে গল্ফ খেলাও উপভোগ করছেন ব্রুক।

সানরাইজার্স অধিনায়ক এইডেন মার্করাম দলের জয়ের জন্য কৃতিত্ব দিয়েছেন বোলারদেরও। ব্রুক সম্পর্কে তিনি বলেন, আমরা সকলেই হ্যারির প্রতিভা সম্পর্কে পরিচিত। পাওয়ারপ্লেতে ভালো ক্রিকেটীয় শট মারেন। ভুবনেশ্বর কুমারকে মিস্টার রিলায়েবল বলেও ডাকছেন মার্করাম। দলে কিছু জায়গায় উন্নতির অবকাশ থাকলেও টানা দুটি ম্যাচ জিতে স্বস্তিতে অরেঞ্জ আর্মির প্রোটিয়া অধিনায়ক।

প্রথম তিন ম্যাচে ব্যর্থ হওয়ায় ব্রুকের সমালোচনা চলছিল। অভিষেক শর্মা বলেন, আমরা জানতাম ব্রুকের ছন্দে ফেরা সময়ের অপেক্ষা। তাঁকে অনূর্ধ্ব ১৯-এর সময় থেকে দেখছি। টেস্ট হোক বা টি ২০, তিনি স্বাভাবিক খেলা খেলেন। বল বুঝে সেইমতো শট খেলেন।
Stoked 😁 pic.twitter.com/vI9oYJhIDj
— SunRisers Hyderabad (@SunRisers) April 15, 2023
অভিষেকের কথায়, পেস অ্যাটাককে অবলীলায় মাঠের বাইরে পাঠাতে পারদর্শী বুঝেই ব্রুককে টিম ম্যানেজমেন্টের তরফে ওপেন করতে বলা হয়। এটা ব্রায়ান লারার আইডিয়া। স্পিনারদের বিরুদ্ধে বড় শট যাতে খেলতে পারি, সে কারণে আমাকে মিডল অর্ডারে পাঠানো হয়।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications