IPL 2023 Auction: আইপিএল নিলামে গুজরাত টাইটান্সের কী স্ট্র্যাটেজি? লকির বিকল্প হতে পারেন কারা?
আইপিএলে আবির্ভাবের বছরেই চ্যাম্পিয়ন হয়েছে গুজরাত টাইটান্স। আগামী আইপিএলের জন্য মোটের উপর প্রায় পুরো দলটাকেই ধরে রাখা হয়েছে। ফলে নিলামে হার্দিক পাণ্ডিয়ার দল প্রয়োজন বুঝে কয়েকজন ক্রিকেটারকে নিতে চাইবে। খুব বেশি মাথাব্যথাও নেই আইপিএল চ্যাম্পিয়নদের।

গুজরাত টাইটান্স মূল দল ধরে রেখেছে
আইপিএলের নিলামের আগে ৬ জন ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গুজরাত টাইটান্স। একনজরে দেখে নেওয়া যাক কারা রয়েছেন গুজরাত টাইটান্সের দলে- হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), অভিনব মনোহর, ডেভিড মিলার, শুভমান গিল, ম্যাথু ওয়েড, ঋদ্ধিমান সাহা, বি সাই সুদর্শন, দর্শন নালকাণ্ডে, জয়ন্ত যাদব, প্রদীপ সাঙ্গওয়ান, রাহুল তেওয়াটিয়া, বিজয় শঙ্কর, রশিদ খান, আলজারি জোসেফ, মহম্মদ শামি, নূর মহম্মদ, আর সাই কিশোর, যশ দয়াল।

পুঁজি রয়েছে কত?
আইপিএলের নিলামে গুজরাত টাইটান্স যাচ্ছে ১৯.২৫ কোটি টাকা নিয়ে। এবারের নিলামে তারা নিতে পারবে সবমিলিয়ে সাতজন ক্রিকেটার। তিনজন বিদেশিকে নেওয়ার সুযোগ রয়েছে।

লকির বিকল্পের সন্ধান
গুজরাত টাইটান্স থেকে ট্রেডিংয়ের মাধ্যমে কলকাতা নাইট রাইডার্সের ফিরেছেন লকি ফার্গুসন। তাঁর পরিবর্ত হিসেবে কোনও বিদেশি ফাস্ট বোলারকেই নিতে চাইবে আশিস নেহরার প্রশিক্ষণাধীন দল। ভারতীয় একজন জোরে বোলারও গুজরাত টাইটান্সের বোলিং শক্তি বাড়াতে পারবেন। হার্দিক পাণ্ডিয়ার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়ও রয়েছে। একই সঙ্গে যশ দয়ালের ব্যাক আপ বোলারও প্রয়োজন। গুজরাত টাইটান্স জেসন রয়কে ছেড়ে দিয়েছে। ট্রেডিংয়ের মাধ্যমে গুজরাত ছেড়ে কলকাতায় গিয়েছেন রহমানুল্লাহ গুরবাজ। ফলে টপ অর্ডারে এমন একজন ব্যাটারকে তারা নিতে চাইবে যিনি ওপেন করতে পারেন কিংবা তিনেও ব্যাট করতে পারেন। ফাস্ট বোলিং অলরাউন্ডারও গুজরাতের টার্গেটে থাকতে পারেন। তবে তারকা কাউকে নেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হবে পার্সের পরিমাণ।

টপ অর্ডার ব্যাটিং
গুজরাত টাইটান্স অবশ্য ভালো মানের পেস বোলিং অলরাউন্ডার পেতে টার্গেট করতে পারে স্যাম কারানকে। তিনি লকি ফার্গুসনের ভালো বিকল্প হয়ে উঠতে পারেন। শুরু কিংবা শেষের দিকে বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও ভরসা দিতে পারেন। রিস টপলিকেও টার্গেট করা হতে পারে, তিনি ভালো ইয়র্কার মারতে পারেন। জয়দেব উনাদকাটকেও গুজরাত টাইটান্সের জার্সি গায়ে খেলতে দেখা যেতেই পারে। ভারতীয় ব্যাটারদের মধ্যে গুজরাত টাইটান্স ঝাঁপাতে পারে ময়াঙ্ক আগরওয়ালের জন্যও। যদিও পেস বোলিং অলরাউন্ডারের মতো ময়াঙ্ককে নিতেও নিলামে শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে সানরাইজার্সকে। কেন উইলিয়ামসন নতুন দলের সন্ধানে। ফলে তিনিও টপ অর্ডারে ভালো বিকল্প হতেই পারেন।












Click it and Unblock the Notifications