IPL 2023 MI SQUAD: পোলার্ডের বিকল্প হতে পারবেন গ্রিন? মুম্বই ইন্ডিয়ান্স কেমন দল গড়ল?
IPL 2023 MI SQUAD: পোলার্ডের বিকল্প হতে পারবেন গ্রিন? মুম্বই ইন্ডিয়ান্স কেমন দল গড়ল?
আইপিএলের সফলতম দল। যদিও চলতি বছর চূড়ান্ত ব্যর্থ হয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। এবার আবার মুম্বই ইন্ডিয়ান্স পাবে না কায়রন পোলার্ডকে। স্বাভাবিকভাবেই নিলামে তারা কাকে নেবে তা নিয়ে জল্পনা ছিল। প্রত্যাশামতোই অলরাউন্ডারদের তালিকা আসতেই ঝড় তোলে মুম্বই ইন্ডিয়ান্স। দিনের শেষে স্বস্তিতে আকাশ আম্বানিরা।

ক্যামেরন গ্রিন এবারই প্রথম আইপিএলে খেলবেন। ভারত সফরে এসে অস্ট্রেলিয়ার হয়ে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছিলেন। তারপর থেকেই মনে করা হচ্ছিল, গ্রিন এবার আইপিএলে দলই শুধু পাবেন না, ভালো দরও উঠবে। এবারের আইপিএল নিলামে গ্রিনের দর দ্বিতীয় সর্বাধিক। তাঁকে সাড়ে ১৭ কোটি টাকার বিনিময়ে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। জোফ্রা আর্চার আগে থেকেই ছিলেন। গত আইপিএলে চোটের কারণে খেলতে না পারলেও সম্প্রতি ইংল্যান্ড দলে প্রত্যাবর্তন করেছেন। সবকিছু ঠিকঠাক চললে তিনি আইপিএলেও খেলবেন। গ্রিন ও আর্চার একসঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের একাদশে থাকলে তা প্রতিপক্ষের চিন্তা বাড়াতে বাধ্য।
এ ছাড়াও দেড় কোটি টাকায় ঝাই রিচার্ডসনকে নিয়ে পেস বোলিং আক্রমণ মজবুত করেছে মুম্বই ইন্ডিয়ান্স। পীযূষ চাওলা, শামস মুলানিরাও ভারতের বিভিন্ন শহরের উইকেটে নিজেদের দারুণভাবে মেলে ধরতে পারবেন বলে আশা করা হচ্ছে। একনজরে দেখে নেওয়া যাক মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল নিলাম থেকে কাদের নিয়েছে: ঝাই রিচার্ডসন (দেড় কোটি টাকা), ক্যামেরন গ্রিন (১৭.৫ কোটি টাকা), পীযূষ চাওলা (৫০ লক্ষ টাকা), ডুয়ান জানসেন (২০ লক্ষ টাকা), বিষ্ণু বিনোদ (২০ লক্ষ টাকা), শামস মুলানি (২০ লক্ষ টাকা), নেহাল ওয়াধেরা (২০ লক্ষ টাকা), রাঘব গয়াল (২০ লক্ষ টাকা) ।
এ ছাড়াও রোহিত শর্মার দলে আগে থেকেই রয়েছেন রোহিত শর্মা (অধিনায়ক), আকাশ মাধওয়াল, অর্জুন তেন্ডুলকর, ডেওয়াল্ড ব্রেভিস, হৃতিক শোকিন, ঈশান কিষাণ, জেসন বেহরেনডর্ফ, জসপ্রীত বুমরাহ, জোফ্রা আর্চার, কুমার কার্তিকেয় সিং, মহম্মদ আরশাদ খান, এন তিলক বর্মা, রামনদীপ সিং, সূর্যকুমার যাদব, টিম ডেভিড, ট্রিস্টান স্টাবস।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications