IPL 2022: বিরাট গুজরাত ম্যাচে ছন্দে ফিরতে কী করেছিলেন জানেন? কিং কোহলি এখন কাদের সাপোর্টার?

বিরাট কোহলির ব্যাড প্যাচ কাটল কিনা তা বলবে সময়। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মরণ বাঁচন লড়াইয়ে চওড়া হলো প্রাক্তন অধিনায়কের ব্যাট। ৫৪ বলে ৭৩ রানের ঝকঝকে ইনিংস, অধিনায়ক ফাফ দু প্লেসির সঙ্গে শতরানের পার্টনারশিপ, ম্যাচের সেরার পুরস্কার পাওয়া। সবমিলিয়ে বিরাট কোহলি নিজে যেমন কিছুটা স্বস্তি পেলেন, তেমনই খুশি তাঁর ভক্তরাও। চলতি আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দ্বিতীয় অর্ধশতরান। প্রথমবার জেতাতে না পারলেও এবার দলের জয়ে অবদান রাখল বিরাট-সুলভ ইনিংস।

দলের জয়ে অবদান

দলের জয়ে অবদান

দলকে প্লে অফের দৌড়ে রেখে বিরাট ম্যাচের সেরা-সহ বেশ কয়েকটি পুরস্কার দখলে নিয়ে বলেন, এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। দলের জন্য বেশি কিছু করতে পারছিলাম না বলে হতাশ লাগছিল, খারাপ লাগা ছিল। তবে আজ দলের জন্য অবদান রাখতে পেরে ভালো লাগছে। আমরা ভালো জায়গাতেও পৌঁছে গিয়েছি। পারফরম্যান্স থেকেই প্রত্যাশা জন্মায়। সঠিক দৃষ্টিকোণ বজায় রেখে প্রসেস ঠিক রাখার গুরুত্বের কথাও উঠে এসেছে কিং কোহলির কথায়।

ছন্দে ফেরার কৌশল

ছন্দে ফেরার কৌশল

ছন্দ ফিরে পেতে তিনি কোন কৌশল অবলম্বন করেছিলেন সে কথা জানাতেও ভোলেননি কোহলি। গুজরাত ম্যাচের আগের দিন তিনি কঠোর পরিশ্রম করেছিলেন। নেটে দেড় ঘণ্টা টানা ব্যাট করেছিলেন। সে কারণে অনেক খোলা মনে গুজরাত ম্যাচে নামতে পেরেছিলেন বলেও জানিয়েছেন বিরাট। বিরাটকে মনে করানো হয়েছিল, আগে আউট হয়ে হতাশায় আকাশের দিকে তাকানোর কথা। বিরাট জানান, কেন বারবার ভালো শুরুর পরেও রান আসছে না, ভাগ্যের এতটুকু সহায়তা মিলছে না, সে কারণেই ওই ধরনের আবেগের বহিঃপ্রকাশ। আমার সঙ্গে এমনটা হচ্ছে সেটার জন্যই করেছিলাম। ইংল্যান্ড সফর-সহ আন্তর্জাতিক ক্রিকেটেও তিনি এমন পরিস্থিতিতে যে পড়েছিলেন সে কথাও জানাতে ভোলেননি বিরাট।

আত্মবিশ্বাস বাড়ল

আত্মবিশ্বাস বাড়ল

গুজরাত ম্যাচটি যে তাঁর দিন হতে চলেছে মহম্মদ শামিকে মারা প্রথম বাউন্ডারি সেই আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল বলে জানিয়েছেন বিরাট। মরশুম প্রত্যাশিত না গেলেও সমর্থকদের যে ভালোবাসা তিনি পেয়েছেন তা যে তাঁর হৃদয় ছুঁয়ে গিয়েছে তা উল্লেখ করেছেন আরসিবির প্রাক্তন অধিনায়ক। আরসিবির অধিনায়ক ফাফ দু প্লেসিও বিরাট ছন্দে ফেরায় খুশি। তিনি বলেন, বিরাট নেটেও কঠোর পরিশ্রম চালিয়ে এসেছেন। আমি তাঁকে সঙ্গত দেওয়ার কাজটা করে এসেছি, যাতে বিরাট আরও উজ্জীবিত হয়ে খেলতে পারেন। বিরাটের আবেগের বহিঃপ্রকাশের প্রশংসাও করেছেন দু প্লেসি। তিনি নিজেও কোহলির সঙ্গে ব্যাটিং উপভোগ করছেন।

ইতিবাচক মানসিকতা নিয়েই

ইতিবাচক মানসিকতা নিয়েই

বিরাট কোহলি ও ফাফ দু প্লেসির কথোপকথন শেয়ার করা হয়েছে আইপিএলের ওয়েবসাইটে। বিরাট নিজে উপভোগ করছেন ফাফ দু প্লেসির সঙ্গে ওপেনিং। গতকাল ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দুজনে ঠিক করে নিয়েছিলেন রান তাড়া করার কৌশল। বিরাট বলেন, কোন বল স্যুইং হবে বা ঘুরবে তা নিয়ে মাথা না ঘামিয়ে বল অনুযায়ী শট খেলার পরিকল্পনা করি। ইতিবাচক মানসিকতা নিয়ে ব্যাটিং করাই লক্ষ্য ছিল। বিরাট ও ফাফ দুজনেই শনিবার যে মুম্বই ইন্ডিয়ান্সকে সমর্থন করবেন সেটাও জানিয়ে দিয়েছেন। কেন না, রোহিত শর্মারা দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিলেই ইডেনে প্লে অফ খেলতে আসবে আরসিবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+