IPL 2022: বিরাট কোহলি সানরাইজার্স ম্যাচে ফের এক বলের খরিদ্দার! গোল্ডেন ডাক নিয়ে আলোড়ন সোশ্যাল মিডিয়ায়
বিরাট কোহলির দুঃসময় অব্যাহত। রান পেলেও পাচ্ছিলেন না চেনা ছন্দ। তারই মধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে এদিন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ওপেন করতে নেমে ফের তিনি আউট প্রথম বলেই। উল্লেখ্য, কেন উইলিয়ামসনের দলের বিরুদ্ধে প্রথম সাক্ষাতেও বিরাটকে সন্তুষ্ট থাকতে হয়েছিল গোল্ডেন ডাক নিয়ে। এই নিয়ে তৃতীয়বার চলতি আইপিএলে তিনি প্রথম বলে শূন্য রানে আউট হলেন।
|
নির্বিষ বলে আউট
শ্রেয়স গোপালের জায়গায় এই ম্যাচে জগদীশা সুচিথকে খেলাচ্ছে সানরাইজার্স। প্রথম ওভারের প্রথম বলটি লেগ স্টাম্পে ছিল, বিরাট কোহলি সহজ ক্যাচ তুলে দিয়ে বসেন কেন উইলিয়ামসনের হাতে। স্পিনারকে সামলাতে গিয়ে ফের নিজের উইকেট দিয়ে বসলেন আরসিবি তথা ভারতের প্রাক্তন অধিনায়ক। গত ১৯ ও ২৩ এপ্রিল বিরাট যথাক্রমে লখনউ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দরাদের বিরুদ্ধে এর আগে গোল্ডেন ডাক নিয়ে সাজঘরে ফিরেছিলেন।

ছন্দহীন কোহলি
চলতি আইপিএলে একেবারেই চেনা ছন্দে পাওয়া যাচ্ছে না বিরাট কোহলিকে। ১২টি ম্যাচে ১২টি ইনিংসে একবার অপরাজিত থেকে ২১৬ রান করেছেন কোহলি। সর্বাধিক ৫৮। গড় ১৯.৬৩, স্ট্রাইক রেট ১১১.৩৪। ১২টি ম্যাচে সবমিলিয়ে ১৯৪টি বল খেলেছেন বিরাট। একটি অর্ধশতরান। তিনটি গোল্ডেন ডাক। মেরেছেন ২০টি চার ও চারটি ছয়।
|
চলতি আইপিএলে বিরাট
চলতি আইপিএলে আরসিবির প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৯ বলে ৪১ রানে অপরাজিত ছিলেন বিরাট কোহলি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৭ বলে ১২ রান করে উমেশ যাদবের বলে কট বিহাইন্ড হন। রাজস্থান রয়্যালস ম্যাচে বিরাট ৬ বলে ৫ রান করে রান আউট হন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩৬ বলে ৪৮ রান করে লেগ স্পিনার ডেওয়াল্ড ব্রেভিসের বলে লেগ বিফোর হন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩ বলে ১ রান করে তিনি আউট হয়েছিলেন মুকেশ চৌধুরীর বলে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রান আউট ১৪ বলে ১২ রান করে। এরপর লখনউ সুপার জায়ান্টসের দুষ্মন্ত চামিরা ও সানরাইজার্সের মার্কো জানসেনের প্রথম বলে আউট হয়ে জোড়া গোল্ডেন ডাক। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফিরতি সাক্ষাতে ১০ বলে ৯ রান করে প্রসিদ্ধ কৃষ্ণর শিকার হন। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে সর্বাধিক ৫৩ বলে ৫৮ রান করেন, সেই ম্যাচে বিরাটকে আউট করেন মহম্মদ শামি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩৩ বলে ৩০ করে মঈন আলির শিকার হয়েছিলেন বিরাট।
|
ষষ্ঠ গোল্ডেন ডাক আইপিএলে
আজ এক রান করলেই আইপিএলে প্রথম ব্যাটার হিসেবে সাড়ে ৬ হাজার রান করার নজির গড়তেন বিরাট। এই নিয়ে আইপিএলে ৮ বার তিনি শূন্য রানে আউট হলেন। যার মধ্যে ৬টি গোল্ডেন ডাক এবং তার তিনটিই চলতি আইপিএলে। উল্লেখ্য, পাঁচ বছর পর এবারের আইপিএলে প্রথম গোল্ডেন ডাক নিয়ে ফিরতে হয়েছিল বিরাটকে, সেই সংখ্যা আরও দুটি বেড়ে গেল। দলের নবম ম্যাচ থেকে ওপেন করছেন, আজ ফিরলেন শূন্য হাতেই। নির্বিষ বলে উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে বিরাট নিজেও যে হতাশ তা তাঁর অভিব্যক্তিতে স্পষ্ট। মুখে হতাশার হাসি নিয়েই ড্রেসিংরুমে ফিরলেন। বিরাট ফেরার পর রজত পাতিদার ও ফাফ দু প্লেসি ১০৫ রানের পার্টনারশিপ গড়েন। মাঝেমধ্যেই ক্যামেরায় দেখানো হচ্ছিল বিরাটকে। তাঁর মতো হতাশ কোহলি-ভক্তরাও।
YOU GOTTA FEEL PITY FOR HIM .
— MADDIE (@__medicolegal) May 8, 2022
Another day another golden duck .
YOU DON'T DESERVE THIS MATE 🥺#ViratKohli𓃵 pic.twitter.com/Y8HkwPU4RB
Virat Kohli is out for a golden duck against the Sunrisers Hyderabad, returning to the sheds after one delivery.
— Nic Savage (@nic_savage1) May 8, 2022
It’s the eighth time he’s been dismissed for less than 13 in the IPL this year.#IPL2022 #SRHvRCB pic.twitter.com/5kd7fWmFrO
#ViratKohli𓃵 Again OUT on Golden duck. 😳😢 #RCBvSRH #SRHvRCB pic.twitter.com/WGhFFyaJ7y
— Jeetendra (@Jeetendra0908) May 8, 2022
Another golden duck for Virat Kohli 😷
— Thakur Sitanshu Singh (@Rajput__Dynasty) May 8, 2022
Most Ducks for RCB in an IPL Season
Ravi Rampaul (2013)
Virat Kohli (2014)
Anuj Rawat (2022)
Virat Kohli (2022)* #RCBvSRH #ViratKohli #ViratKohli𓃵 #SRHvsRCB #IPL2022 pic.twitter.com/LmxaNNdBWF












Click it and Unblock the Notifications